রেকর্ড পরিমাণ উৎপাদনের বছরেও আম নিয়ে হতাশা
চাঁপাইনবাবগঞ্জের প্রধান অর্থকরি ফল আম। আমকে ঘিরেই আবর্তিত হয় এ জেলার অর্থনীতির চাকা। প্রাকৃতিক দূর্যোগ না হওয়ায় এ বছর রেকর্ড ছাড়িয়েছে আমের উৎপাদন। টাকা অংকে প্রায় দেড় হাজার কোটি টাকার আমের উৎপাদন হয়েছে এ জেলায়। এছাড়াও আম মৌসুমে হোটেল, রেস্টুরেন্ট, সুতলি, পেপার, ঝুড়ি মিলিয়ে আরও শতকোটি টাকা লেনদেন হয়। তবে বৈশ্বিক মহামারি করোনার থাবায় এবার তছনছ চাঁপাইনবাবগঞ্জের আম-বাণিজ্য। লকডাউন আর বিধিনিষেধের কারণে আম অর্থনীতিতে শঙ্কা দেখা দিয়েছে।
১২:১৯ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
মিঠুনের ফিফটি, বিধ্বংসী জয় ও শাকিলের পাঁচ
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডে আজ বৃহস্পতিবার সকালের তিন খেলায় মুখোমুখি হয়েছে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও পারটেক্স স্পোর্টিং ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
১২:১৮ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
অর্থ সংকটে ব্যাহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা (ভিডিও)
অর্থ সংকটে ব্যাহত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম। এরইমধ্যে বন্ধ হয়ে গেছে করোনা গবেষণা। এ অবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন গবেষক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
১২:০৮ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
দেশের ১ কোটি ৫৪ হাজার ৪৩ জন নিয়েছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা
দেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড নিয়েছেন দেশের ১ কোটি ৫৪ হাজার ৪৩ জন মানুষ। এদের মধ্যে পুরুষ ৬৩ লাখ ১৩ হাজার ৯১৮ এবং নারী ৩৭ লাখ ৪০ হাজার ১২৫ জন।
১২:০৮ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
দক্ষিণ কোরিয়ায় ভবন ধসে ৯ জনের প্রাণহানি
দক্ষিণ কোরিয়ায় একটি পাঁচ তলা ভবন ভাঙতে গিয়ে অন্তত নয় জন নিহত হয়েছে। কর্মকর্তারা এ খবর জানান।
১১:৩৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
২৪ হাজার বছর পর প্রাণ ফিরে পেল আণুবীক্ষণিক জীব
অনুকূল তাপমাত্রায় ২৪ হাজার বছর পর ফের প্রাণবন্ত হয়ে উঠেছে একটি আণুবীক্ষণিক জীব। রাশিয়ার বিজ্ঞানীরা সুদূর উত্তরের ইয়াকুটিয়ার অঞ্চল থেকে আণুবীক্ষণিক এ জীবটি উদ্ধার করেন। প্রাচীন এই জীবটির নাম ডিলয়েড রটিফার। ডিলয়েড রটিফার নামের এ বহুকোষী জীবটি বিশ্বের বিভিন্ন অঞ্চলে মিঠাপানির আবাসে পাওয়া যায়। এটি চরম ঠাণ্ডা সহ্য করে টিকে থাকতে সক্ষম।
১১:২৪ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু (ভিডিও)
এসএসসি ও এইচএসসি পরীক্ষার কেন্দ্র প্রস্তুত করার প্রক্রিয়া শুরু করেছে সাধারণ শিক্ষাবোর্ড বোর্ডগুলো। আগের ঘোষণা অনুযায়ী ৬০ দিন ও ৮৪ দিনের ক্লাস শেষে ২ সপ্তাহ বিরতি দিয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা। অটোপাস কিংবা সমন্বয় করে নয়, পরীক্ষা নিতে চায় শিক্ষাবোর্ডগুলো। তবে নজর রাখতে হচ্ছে করোনা পরিস্থিতির ওপর।
১১:১৭ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
সম্প্রীতি সংলাপ-৭৩: এবারের বিষয় ‘গণতন্ত্রের মুক্তি দিবস’
আগামীকাল শুক্রবার (১১ জুন) রাতে অনুষ্ঠিত হবে সম্প্রীতি সংলাপ-এর ৭৩তম পর্ব। এবারের পর্বের আলোচ্য বিষয়- ‘গণতন্ত্রের মুক্তি দিবস’। পর্বটি শুক্রবার রাত ৯টায় প্রচারিত হবে সংগঠনের ফেসবুক পেজে।
১১:১৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
ইউরোপিয়ান সুপার লিগ, পিছু হটল উয়েফা
বহুল আলোচিত ইউরোপিয়ান সুপার লিগ যাতে মাঠে গড়াতে না পারে তার সব প্রচেষ্টা চালিয়েছে উয়েফা। সবশেষ রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা ও জুভেন্টাসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল সংস্থাটি। কিন্তু সেই কার্যক্রম স্থগিত করেছে উয়েফার স্বাধীন আপিল বিভাগ।
১০:২৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
শীর্ষে দোলেশ্বর, তলানিতে পার্টেক্স
চলছে ঢাকা প্রিমিয়ার লিগ বা ডিপিএলের টি-টোয়েন্টি আসর। ক্রিকেটের সংক্ষিপ্ততম এই ফরম্যাটে সর্বত্রই চার-ছক্কার ফুলঝুরি দেখা গেলেও উল্টো চিত্র ডিপিএলে। এখানে ছড়ি ঘোরাচ্ছেন বোলাররাই। এজন্য অবশ্য উইকেটকেই দায়ী করছেন অনেকে। যদিও মাঝে মধ্যে ব্যাটসম্যানরাও ভূমিকা রাখছেন বেশ।
১০:১১ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
সুবর্ণচরে প্রবাসীকে কুপিয়ে হত্যা
নোয়াখালীর সুবর্ণচরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ সময় নিহত যুবক কামাল উদ্দিনের মোটরসাইকেলটিকেও ভাঙচুর করে তারা।
১০:০৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
চ্যাপ্টার ক্লোজড!
নিখিলের সঙ্গে তার কোনোদিন বিয়ে হয়নি, কেবল সহবাস করেছিলেন এমন মন্তব্য করেছেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। অভিনেত্রীর এমন বক্তব্যের পর তা ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। আর এবার নিজের ইনস্টাগ্রাম থেকে নিখিলের সঙ্গে বিয়ের সব ছবি সরিয়ে ফেললেন তিনি। অভিনেত্রীর অ্যাকাউন্টে ঢুঁ মারলেই তা স্পষ্ট হয়ে যাচ্ছে।
১০:০১ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
আফগানিস্তানে বন্দুক হামলায় নিহত ১০, আহত ১৬
আফগানিস্তানের উত্তরাঞ্চলের বাঘলান প্রদেশে হ্যালো ট্রাস্ট মাইন-ক্লিয়ারিং সংগঠনের ১০ কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এতে আহত হয়েছেন আরও ১৬ জন।
০৯:২৪ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
১০ জুন : ইতিহাসে আজকের এই দিনে
০৯:১৯ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গায় অলি গলিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ
চুয়াডাঙ্গার জেলা শহরে উদ্বেগজনক হারে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সীমান্তবর্তী এলাকার সঙ্গে সঙ্গে শহরের অলি গলিতে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। একদিনেই জেলায় করোনা পজিটিভ হয়েছেন ৩৭ জন।
০৯:০৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
আজ মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ
আজ বৃহস্পতিবার মহাজগতে বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। জ্যোতির্বিজ্ঞানীরা এ বলয়কে ‘রিং অব ফায়ার’ বলে থাকেন। গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের জলবায়ু মহাশাখা এ তথ্য জানিয়েছে।
০৮:৪৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
মুম্বাইয়ে ভবন ধসে পড়ে নিহত ১১, আহত ৮
ভারতের মুম্বাইয়ে একটি নির্মাণাধীন ভবনের কাঠামোর একটি দ্বিতল আবাসিক ভবন ধসে পড়ে ১১ জনের মৃত্যু এবং কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। বুধবার (৯ জুন) গভীর রাতে শহরতলির একটি বস্তিতে এ দুর্ঘটনা ঘটে।
০৮:২৬ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
ইরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা বহাল থাকবে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তিতে আবার যোগ দিলেও ইরানের ওপর সব নিষেধাজ্ঞা বহাল থাকবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন এ কথা বলেছেন।
০৮:১২ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
একদিনে রেকর্ড ৬ হাজার মৃত্যু ভারতে
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ গত কয়েকটা দিন কিছুটা স্তিমিত হলেও গত দুই দিনে তা আবারও তাণ্ডব চালিয়েছে। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১৩ হাজার ৬৮৯ জন। যার মধ্যে রেকর্ড ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। এই সময়ে দেশটিতে শনাক্ত হয়েছে আরও ৯৩ হাজার ৮৯৬ জন।
০৮:০৪ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
মৃত্যুর মিছিলে যোগ হলো আরও সাড়ে ১৩ হাজার
মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ গত কয়েকটা দিন কিছুটা স্তিমিত হলেও গত দুই দিনে তা আবারও তাণ্ডব চালিয়েছে। টিকা কার্যক্রম চললেও তাই থামছে না মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১৩ হাজার ৬৫৯ জন। যার মধ্যে রেকর্ড ৬ হাজার ১৩৮ জনের মৃত্যু হয়েছে ভারতে। এই সময়ে বিশ্বে শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ১৩ হাজার ৪৩৫ জন।
০৭:৫১ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
আজ ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
‘মুজিব বর্ষ’ উপলক্ষে, ধর্মীয় ভূল-ব্যাখ্যা দূর করে ইসলামের সঠিক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে আজ বৃহস্পতিবার একযোগে সারাদেশে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করা হবে। সরকার দেশব্যাপী মোট ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ করছে।
০৭:৫০ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নারী এসআই’র মামলা
রাজশাহীতে দুই এসআই’র বিরুদ্ধে মামলা করেছেন পুলিশের আরেক নারী এসআই। মামলার বাদী ওই নারী এসআই (৩৫) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) রাজশাহী মহানগর শাখায় কর্মরত।
০৭:৩৭ এএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার
২০ জুন আরও ৫৩,৩৪০টি বাড়ি পাবে গৃহহীনরা
সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধার আওতায় আনার জন্য সরকারের কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২০ জুন ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলোর মধ্যে ৫৩ হাজার ৩৪০টি বাড়ি বিতরণ উদ্বোধন করবেন।
১০:০৭ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
আমেরিকার ধনকুবেররা ‘কোন আয়করই প্রায় দেন না’
আমেরিকার ধনকুবেররা যে কত সামান্য আয়কর দিয়েছেন সে বিষয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে একটি সংবাদ ওয়েবসাইট। তারা দাবি করছে দেশটির অভ্যন্তরীণ রাজস্ব সেবা ব্যবস্থার নথি থেকে তারা এই তথ্য পেয়েছে।
০৯:৫১ পিএম, ৯ জুন ২০২১ বুধবার
- তুরুস্কের আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
- দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা
- ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার
- চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: নাহিদ ইসলাম
- নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























