দশ কোটির ঘরে আক্রান্ত, মৃত্যু আরও ১৪ হাজার
টিকা প্রয়োগেও থামানো যাচ্ছে না করোনার প্রকোপ। গত একদিনেও বিশ্বের পৌনে ছয় লাখ মানুষের শরীরে হানা দিয়েছে ভাইরাসটি। এতে করে আক্রান্তের সংখ্যা দশ কোটির ঘরে প্রবেশ করেছে। নতুন করে প্রাণহানি ঘটেছে প্রায় ১৪ হাজার ভুক্তভোগীর। তবে পিছিয়ে সুস্থতা।
০১:১৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
হোয়াইটওয়াশ নয়, ক্যারিবীয়দের লক্ষ্য ১০ পয়েন্ট
সর্বশেষ সাত ম্যাচেই টাইগারদের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। শক্তিমত্তার বিচারে আগের দলের তুলনায় বর্তমান দলে পার্থক্য থাকলেও ক্রিকেটে যে কোনও দলই খেলতে নামে জয়ের লক্ষ্যে। চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে ইতোমধ্যে ব্যাকফুটে উইন্ডিজ, খুইয়েছে সিরিজও। তাই শেষ ম্যাচ জিতে অন্তত ১০ পয়েন্ট পেতে চায় ক্যারিবীয়রা।
০১:০৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা, প্রতিবাদে বিক্ষোভ
নোয়াখালীর চৌমুহনী পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী খালেদ সাইফুল্লাহর নির্বাচনী প্রচারণা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন।
১২:৪০ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
কোটিপতি ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে! (ভিডিও)
পেশায় ঝাড়ুদার, চড়েন দামি গাড়িতে। ব্যাংক হিসাব বলছে, কয়েক কোটি টাকার মালিক। তিনি গণপূর্ত বিভাগের ঝাড়ুদার মোহাম্মদ ইউসুফ। সচিবালয় চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির প্রভাবশালী নেতা এই ইউসুফের বিরুদ্ধে তদবির বাণিজ্যেরও অভিযোগ আছে।
১২:৩৪ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
বিদ্যুৎ খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা বিষয়ক সভা অনুষ্ঠিত
বিদ্যুৎ খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা সম্পর্কিত যৌথ পরিচালনা কমিটির (জেএসসি) ১৯তম সভা ২৩ জানুয়ারি ২০২১ তারিখে ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয়েছে। ভারত সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব শ্রী সঞ্জীব নন্দন সাহাই ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং বাংলাদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের সচিব জনাব মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
১২:২৭ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
পাস হলো বিল, এইচএসসির ফল প্রকাশ শিগগিরই
উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা ছাড়া ফলাফল প্রকাশ এবং পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পথে বিদ্যমান আইনি বাধা দূর করতে উত্থাপিত তিনটি বিল সংসদে পাস হয়েছে। আজ রোববার জাতীয় সংসদ অধিবেশনে তা পাস হয়।
১২:২৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
ঊনসত্তরের পথ ধরেই মুক্তিযুদ্ধ (ভিডিও)
ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ। গণঅভ্যুত্থানের মুখে ১৯৬৯ সালের এই দিনে পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব আসামিকে মুক্তি দিতে বাধ্য হয়। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঊনসত্তরের গণঅভ্যুত্থান অনন্য এক অধ্যায়। ঊনসত্তরের পথ ধরেই মুক্তিযুদ্ধ। বিজয় পতাকায় বাঙালির সেরা অর্জন লাল সবুজের বাংলাদেশ।
১২:১৩ পিএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
করোনায় মৃত্যু যাত্রায় সোয়া ৪ লাখ মার্কিনি
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় যুক্তরাষ্ট্রেও চলছে টিকা প্রয়োগ। কিন্তু থামানো যাচ্ছে না করোনার তাণ্ডব। প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণহানিতে বিপাকে পড়েছে দেশটি। গত একদিনেও প্রায় সাড়ে ৩ হাজার মার্কিনির মৃত্যু হয়েছে। আক্রান্ত বেড়ে ২ কোটি ৫৫ লাখ অতিক্রম করেছে। তবে পিছিয়ে সুস্থতা।
১১:৫১ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং (ভিডিও)
কক্সবাজারে পর্যটকদের বাড়তি আনন্দ দিচ্ছে সৈকতের প্যারাসেইলিং। আন্তর্জাতিকমানের এই ভ্রমণের রোমাঞ্চকর আনন্দ দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে। এতে নতুন মাত্রা যোগ করছে সমুদ্র ও পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্যে।
১১:৪৮ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পেয়ে দারুণ খুশি গৃহহীনরা (ভিডিও)
মুজিববর্ষে প্রধানমন্ত্রীর উপহার ঘর ও জমি পেয়ে দারুণ খুশি ভূমি ও গৃহহীন পরিবার। কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে। প্রথম ধাপে ঘর ও জমি পেয়েছেন দেশের ৬৬ হাজার ১৮৯টি ভূমি ও গৃহহীন পরিবার। এখন নতুন ঠিকানায় নতুন জীবনের স্বপ্ন দেখছেন অসহায় এসব মানুষ।
১১:২৮ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
সম্প্রীতির অনন্য নজির, হিন্দু পণ্ডিতের লাশ মুসলিমদের কাঁধে
মানবধর্ম সবচেয়ে বড় ধর্ম। তারই প্রমাণ দিল সাম্প্রতিককালের এই ঘটনা। তুষারপাতে সাদা হয়ে গিয়েছে ভারতের কাশ্মীর। তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী। বরফের রাস্তায় হাঁটতে গেলে পা ঢুকে যাচ্ছে, এক কোমড় বরফ ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে স্থানীয়দের।
১১:১৫ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
রাশিয়ায় নজিরবিহীন বিক্ষোভ, গ্রেফতার তিন হাজার
রাশিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির সমর্থনে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভ থেকে ৩ হাজারের বেশি জনকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।
১০:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
আইএসের হামলায় ১১ ইরাকি যোদ্ধা নিহত
ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী আইএস-এর হামলায় দেশটির জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবি’র একজন ব্রিগেড কমান্ডারসহ ১১ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার (২৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশে এক অতর্কিত হামলায় এসব যোদ্ধা নিহত হন বলে জানিয়েছে ইরাকের নিরাপত্তা সূত্র।
১০:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
করোনায় জাবি শিক্ষার্থীর মৃত্যু
করোনায় আক্রান্ত হয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের (৪৪তম ব্যাচ) শিক্ষার্থী মারুফ মিনার মৃত্যু হয়েছে। শনিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানীর মুগদা হাসপাতালে মারা যান তিনি।
১০:৪৪ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
চ্যাম্পিয়ন আর্সেনালের বিদায়
ইংলিশ এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিলো আর্সেনাল। সাউদাম্পটনের বিপক্ষে আত্মঘাতী গোলে হেরে বিদায় নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।
১০:১৮ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
মেক্সিকোয় করোনায় মৃত্যু দেড় লাখ ছুঁই ছুঁই
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে স্বাভাবিক জীবনে ফেরায় করোনার ভয়াবহ তাণ্ডব দেখছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো। গত একদিনেও প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটেছে দেশটিতে। এতে করে মৃতের সংখ্যা দেড় লাখ ছুঁতে চলেছে। আক্রান্ত ছাড়িয়েছে সাড়ে ১৭ লাখ। তবে পিছিয়ে সুস্থতার হার।
০৯:৫২ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
বেনজেমার জোড়া গোলে বড় জয় রিয়ালের
স্প্যানিশ কাপ থেকে ছিটকে পড়ার ধাক্কা সামলে লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আলাভেসকে উড়িয়ে দেয়ার রাতে জোড়া গোল পেয়েছেন করিম বেনজেমা। এর মধ্য দিয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
০৯:৪৫ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
কমলাপুরে গার্মেন্টসের ৬ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ড
রাজধানীর কমলাপুরে বিআরটিসি বাস ডিপো সংলগ্ন একটি গার্মেন্টস ভবনের ৬ তলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে বিআরটিসি ডিপোর পাশে অবস্থিত অলি গার্মেন্টস নামের ওই ভবনে আগুন লাগে।
০৯:৩৮ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
আজও বন্ধ ফেরি, দুই পারে যানবাহনের দীর্ঘ সারি
ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজও ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
০৯:০৭ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
ইরাকে আইএসের হামলায় ১১ যোদ্ধা নিহত
উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) সন্ত্রাসীদের হামলায় ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী হাশদ আশ-শাবির অন্তত ১১ যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। খবর এএফপি ও আল জাজিরার।
০৮:৫৩ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
পুরুষ কেন ধর্ষণ করে?
ভারতীয় গবেষক তারা কোওশাল যখন ধর্ষণকারীদের সাক্ষাৎকার নেয়ার কাজটি করছিলেন, তখন এর একটা গভীর প্রভাব পড়েছিল তাঁর শরীর-মনের ওপর। ২০১৭ সালে তিনি যখন তার গবেষণা শুরু করেন, তারপর থেকেই তিনি বিষণ্ণতায় আক্রান্ত হতে থাকেন। হঠাৎ হঠাৎ মাথা ঘুরে অচেতন হয়ে যান। কোনও কোনওদিন তো অঝোর কান্নায় ভেঙ্গে পড়েন তিনি।
০৮:৫১ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ৯৭ হাজার ছাড়িয়েছে
করোনার প্রকোপ থামাতে যুক্তরাজ্যজুড়ে টিকা প্রয়োগ চলার মাঝেই ভাইরাসটির ভয়াবহ তাণ্ডব দেখছে দেশটি। আছে নতুন স্ট্রেইনের প্রভাবও। গত একদিনে ইউরোপের দেশটিতে সাড়ে ১৩শ’ মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ৯৭ হাজারে ছাড়িয়েছে।
০৮:৪৯ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
আজ ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস
বাঙালি জাতির স্বাধিকার আন্দোলনের অন্যতম প্রধান মাইলফলক ঊনসত্তরের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান দিবস আজ। মুক্তিকামী নিপীড়িত জনগণের পক্ষে জাতির মুক্তি সনদ খ্যাত ৬ দফা এবং পরবর্তীতে ছাত্র সমাজের দেয়া ১১ দফা কর্মসূচির প্রেক্ষাপটে সংঘটিত হয়েছিল এ গণঅভ্যুত্থান।
০৮:৩১ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
স্বপ্নের ঠিকানায় গৃহহীনরা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের ভূমিহীন ও গৃহহীনরা পেলেন স্বপ্নের নতুন ঠিকানা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে গৃহহীন পরিবারের জন্য সরকারি খাস জমিতে গৃহ নির্মাণ করা হয়।
১২:০৭ এএম, ২৪ জানুয়ারি ২০২১ রবিবার
- আর্থিক অনিয়মের অভিযোগে নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
- ভাঙ্গায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু
- ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত
- স্পিকারের সাথে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গুপ্ত রাজনীতি চলতে দেওয়া হবে না: নাছির উদ্দীন
- দেশের মানুষের স্বার্থে বিরোধীদলের সঙ্গে আলোচনায় রাজি বিএনপি: প্রধানমন্ত্রী
- প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক শাহীনা ফেরদৌসী
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত























