ঢাকা, বৃহস্পতিবার   ২৩ এপ্রিল ২০২৬

উগান্ডায় পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত মুসেভেনি

উগান্ডায় পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত মুসেভেনি

উগান্ডায় দীর্ঘসময় ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভেনি পুনরায় নির্বাচিত হয়েছেন। জাতীয় নির্বাচনের ভোট গণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন ভোটে কারচুপির অভিযোগ এনেছেন৷

১১:৪৮ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

লিভারপুলকে টপকে দুইয়ে লেস্টারসিটি

লিভারপুলকে টপকে দুইয়ে লেস্টারসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে টপকে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো লেস্টারসিটি। সাউদাম্পটনকে হারানোয় তাদের এই উন্নতি। আর শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার আগে তিনে নেমে গেল লিভারপুল। 

১১:০৭ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত বেড়ে ৫৬ 

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, মৃত বেড়ে ৫৬ 

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে আঘাত হানা ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮শ’ জন। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি। 

১০:৫১ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

শীর্ষস্থান ফিরে পেলো পিএসজি

শীর্ষস্থান ফিরে পেলো পিএসজি

লিগ ওয়ানের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেল ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লেইভিন কুরজাওয়ার গোলে অ্যাঞ্জারসকে হারিয়েছে তারা। যদিও এদিন দলের সঙ্গে ছিলেন না নিয়মিত তিনজন খেলোয়াড়ের পাশাপাশি দলটির কোচ মাওরিসিও পচেত্তিনো। কারণ তারা করোনায় পজিটিভ।

১০:২৬ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

ব্রিটেনে চোখ রাঙাচ্ছে নতুন স্ট্রেইন, আজও ১৩শ’ মৃত্যু

ব্রিটেনে চোখ রাঙাচ্ছে নতুন স্ট্রেইন, আজও ১৩শ’ মৃত্যু

অতিমারি করোনার দ্বিতীয় ঢেউয়ে লণ্ডভণ্ড ব্রিটেন। গত ৪ জানুয়ারি থেকে দেশটিতে তৃতীয় দফা লকডাউন শুরু হলেও থামছে না ভাইরাসটির তাণ্ডব। গত একদিনেও ১৩শ’ মানুষের প্রাণহানি ঘটেছে সেখানে। একই সাথে দীর্ঘ হয়েই চলেছে আক্রান্তের সংখ্যা। এমতাবস্থায় আগামীকাল সোমবার থেকে দেশটিতে সব ধরনের ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  

১০:০৫ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

আজ আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায়

আজ আলোচিত মা-ছেলে হত্যা মামলার রায়

রাজধানীর কাকরাইলের আলোচিত মা ও ছেলে হত্যা মামলার রায় হবে আজ। ২০১৭ সালের ১ নভেম্বর নিজ বাসায় হত্যা করা হয় তাদেরকে।

০৯:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

৪৯টিতে আ.লীগ, ৪টিতে জয়ী বিএনপি
পৌরসভা নির্বাচন

৪৯টিতে আ.লীগ, ৪টিতে জয়ী বিএনপি

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া অনেকটা শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন। যেখানে নিরঙ্কুশ জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আলোচিত নোয়াখালীর বসুরহাটসহ ৬০টি পৌরসভার মধ্যে ৪৯টিতে মেয়র পদে জয় পেয়েছে তারা। 

০৯:৪২ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান আজ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৯ প্রদান আজ

দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদানের আসর বসছে আজ ১৭ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

০৯:০৮ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি

সহিংসতা এড়াতে যুক্তরাষ্ট্রজুড়ে সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে সহিংসতার শঙ্কায় ৫০টি রাজ্যের সবগুলো ও ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। সারা দেশ থেকে ন্যাশনাল গার্ডের সদস্যদের রাজধানী ওয়াশিংটন ডিসিতে মোতায়েন করা হচ্ছে।

০৮:৫৩ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

আজ সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা

আজ সংসদ ভবন এলাকায় ডিএমপির নিষেধাজ্ঞা

আগামীকাল সোমবার থেকে ১১তম জাতীয় সংসদের একাদশ অধিবেশন (২০২১ প্রথম) অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধিবেশন উপলক্ষে নির্বিঘ্নে চলা নিশ্চিতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। শনিবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

০৮:৫১ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

একুশে বইমেলা কবে জানা যাবে আজ 

একুশে বইমেলা কবে জানা যাবে আজ 

এবছর পূর্বের মতো ফেব্রুয়ারিতে হচ্ছে না অমর একুশে বইমেলা। তবে সময় পরিবর্তন করে মেলা আয়োজনের চিন্তা করছে আয়োজকরা। পাঠক, লেখক ও প্রকাশকদের একটাই প্রশ্ন- কবে হতে পারে মেলা? সে প্রশ্নের উত্তর খুঁজতে এবং এ বিষয়ে আলোচনা করতে আজ রোববার বিশেষ সভা ডাকা হয়েছে। এদিনই সম্ভাব্য তারিখ জানানো হতে পারে। 

০৮:৪০ এএম, ১৭ জানুয়ারি ২০২১ রবিবার

গবেষণায় দেশসেরা তৃতীয় অবস্থানে রাবি

গবেষণায় দেশসেরা তৃতীয় অবস্থানে রাবি

আন্তর্জাতিক নির্ভরযোগ্য বিজ্ঞানভিত্তিক জার্নাল, বই ও গবেষণা সম্মেলনগুলোর তথ্য নিয়ে কাজ করা ‘স্কোপাস’ থেকে তথ্য নিয়ে প্রতিবেদন তৈরি করেছে সায়েন্টিফিক বাংলাদেশ নামের একটি অনলাইন ম্যাগাজিন। এতে গবেষণায় দেশসেরা ১৫ প্রতিষ্ঠানের মধ্যে ৪৬৫টি প্রকাশনা নিয়ে তৃতীয় অবস্থানে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এই তালিকায় শীর্ষে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়। 

১১:৫২ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

নীল অর্থনীতি বিকাশে এডিবি, ইআইবি এক জোট

নীল অর্থনীতি বিকাশে এডিবি, ইআইবি এক জোট

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) প্যারিস চুক্তির এসডিজি এবং জলবায়ু লক্ষ্যমাত্রা পূরণে সহায়তায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উদ্যোগের সমর্থনে একটি নতুন স্বচ্ছ ও টেকসই সমুদ্র অংশীদারিত্ব গঠন করেছে।

১১:১৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

পৌরসভা ভোট নিয়ে সন্তুষ্ট ইসি

পৌরসভা ভোট নিয়ে সন্তুষ্ট ইসি

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, পৌরসভা নির্বাচনের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো ছিল। সাংবাদিকদের তিনি বলেন, ‘সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারাই ভোট কেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি দেখিয়েছেন। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মানুষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনীসহ সবার সহযোগিতায় একটি সুন্দর নির্বাচন করা সম্ভব হয়েছে।’

১০:৫৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

প্রতিপক্ষের ছুরিকাঘাতে সদ্য বিজয়ী কাউন্সিলর খুন

প্রতিপক্ষের ছুরিকাঘাতে সদ্য বিজয়ী কাউন্সিলর খুন

সিরাজগঞ্জে প্রতিপক্ষ সমর্থকদের ছুরিকাঘাতে তারিকুল ইসলাম (৪৫) নামে এক সদ্য বিজয়ী কাউন্সিলর খুন হয়েছেন। শনিবার (১৬ জানুয়ারি) রাত সোয়া ৮টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ওই কাউন্সিলরের মৃত্যু হয়। 

১০:২৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

১৭ বছর পর নতুন রেকর্ড রিংকির

১৭ বছর পর নতুন রেকর্ড রিংকির

বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ৪৪তম জাতীয় এ্যাথলেটিকস প্রতিযোগিতার দ্বিতীয় দিনে (১৬ জানুয়ারি) তিন হাজার মিটার দৌঁড়ে নতুন রেকর্ড গড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর রিংকি বিশ্বাস। 

১০:১৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

নজিপুরে ফের মেয়র হলেন রেজাউল করিম

নজিপুরে ফের মেয়র হলেন রেজাউল করিম

দ্বিতীয় ধাপে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) রেজাউল কবির চৌধুরী পুনঃরায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ প্রতীক) আনোয়ার হোসেন পেয়েছেন ৫ হাজার ১৪৯ ভোট। 

০৯:৪০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

নির্বিঘ্নে চলা নিশ্চিতে ডিএমপির নিষেধাজ্ঞা

নির্বিঘ্নে চলা নিশ্চিতে ডিএমপির নিষেধাজ্ঞা

আগামী ১৮ জানুয়ারি থেকে ১১তম জাতীয় সংসদের একাদশ অধিবেশন (২০২১ প্রথম) অনুষ্ঠিত হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অধিবেশন উপলক্ষে নির্বিঘ্নে চলা নিশ্চিতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

০৮:৫৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

যদি বেঁচে থাকি সেটা হবে বোনাস!

যদি বেঁচে থাকি সেটা হবে বোনাস!

একজন সংবাদকর্মী হিসেবে প্রতিদিন বহু ঘটনার সাক্ষী আপনি হয়ে যাচ্ছেন ইচ্ছা বা অনিচ্ছায়। গত এক বছর ধরে চলা এই করোনা মহামারীর সাক্ষী হয়ে যদি সামনে আরেও ৫০ বছর বেঁচে থাকি, তাহলে সেটা হবে সত্যিই এক ধরনের ঐতিহাসিক ব্যাপার। আগামী ৫০ বছর পর নতুন কোনও সংকট এলে হয়তো আপনিই হবেন সেদিনের সাক্ষাৎকারদাতা। অভিজ্ঞতা বিনিময়ের জন্য মানুষ হয়তো আপনাকেই বেছে নিতে বাধ্য হবেন। হ্যাঁ, আমিও সে পর্যন্ত বাঁচতে চাই। 

০৮:৫০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

বিসিবির যে সিদ্ধান্তে হতাশ সাধারণ দর্শকরা

বিসিবির যে সিদ্ধান্তে হতাশ সাধারণ দর্শকরা

করোনার কারণে দীর্ঘ বিরতির পর ঘরোয়া ক্রিকেটে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়েই এবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতোপূর্বে সফলভাবে সম্পন্ন হওয়া বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ন্যায় ২০ জানুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজেও গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বিসিবি। 

০৮:৩৬ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান কাল

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদান কাল

দেশের ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৯ প্রদানের আসর বসছে আগামীকাল ১৭ জানুয়ারি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সকাল সাড়ে দশটায় রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন। প্রধানমন্ত্রীর পক্ষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন অনুষ্ঠানের সভাপতি তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

০৮:২৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

সন্দ্বীপে মেয়র হলেন আ.লীগ প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম

সন্দ্বীপে মেয়র হলেন আ.লীগ প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম

বিচ্ছিন্ন ঘটনার মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভায়। শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় পৌরসভার মোট ১৭টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোক্তাদের মাওলা সেলিম নৌকা প্রতীকে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। 

০৮:১৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে জনগণ: ওবায়দুল কাদের

বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে জনগণ: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পৌরসভা নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে বিএনপির মিথ্যাচারের জবাব দিয়েছে জনগণ। তিনি বলেন, ‘দ্বিতীয় ধাপে শান্তিপূর্ণ পরিবেশে ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও উৎসব আমেজে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন নিয়ে যারা মিথ্যাচার করে, তার জবাব জণগণ তাদের দিয়েছে।’ ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে তাঁর সরকারি বাসভবন থেকে দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন পরবর্তী তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ এসব কথা বলেন।

০৮:০৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে ভারত

দ্বিতীয় দিন শেষে ব্যাকফুটে ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ব্রিসবেন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৩০৭ রানে পিছিয়ে রয়েছে সফরকারী ভারত। যদিও তাদের হাতে রয়েছে ৮টি উইকেট! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানে রানের জবাবে ২ উইকেটে ৬২ রান করেছে টিম ইন্ডিয়া। যদিও শেষ সেশনটি ভেস্তে গেছে বৃষ্টিতে। 

০৮:০০ পিএম, ১৬ জানুয়ারি ২০২১ শনিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি