ময়মনসিংহে বাসচাপায় শিশুসহ নিহত ৭
ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। তাদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
০২:১১ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
বিশ্বজুড়ে মৃত্যু আরও ৮ হাজার, সুস্থ ছাড়াল ৬ কোটি
বিশ্বজুড়ে গত একদিনেও কিছুটা কমেছে করোনার তাণ্ডব। তারপরও এদিন ৮ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ফলে প্রাণহানি বেড়ে ১৮ লাখ ৪২ হাজার ছাড়িয়েছে। আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮ কোটিতে। পক্ষান্তরে, সুস্থতার হার কম হলেও মোট সুস্থতার সংখ্যা আজ ৬ কোটি অতিক্রম করেছে।
১২:৫৩ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
ভাগাড়ে পরিণত রাজধানীর লেক-খাল (ভিডিও)
দূষণ আক্রান্ত রাজধানীর লেক-খালের বেশিরভাগই ভাগাড়ে পরিণত হয়েছে। নেই পানি নিস্কাষণের ব্যবস্থাও। তার ওপর স্যুয়ারেজের লাইন এসেছে মিলেছে লেকগুলোতে। দূষিত পানির কারণে মরে যাচ্ছে জলজপ্রাণ। আবদ্ধ পানিতে জন্ম নিচ্ছে মশা। দূর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষ। পরিবেশবিদরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে জীবনঘাতী হয়ে উঠবে রাজধানীর এসব লেক-খালগুলো।
১২:৫৩ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
শীত আর কুয়াশায় ক্ষতি হচ্ছে বীজতলাসহ ফসলের (ভিডিও)
রংপুর বিভাগসহ বেশ কয়েকটি জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। দিনে রোদ আর সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে চারদিক। কনকনে শীত আর কুয়াশায় বোরো বীজতলাসহ ক্ষতি হচ্ছে বিভিন্ন ফসলের।
১২:৩১ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
আন্তর্জাতিক রুটে ফ্লাইট সচল করল সৌদি
আবারও আন্তর্জাতিক রুটে ফ্লাইট সচল করল সৌদি আরব। একই সাথে সড়ক ও জলপথে সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। স্থানীয় সময় রোববার (৩ জানুয়ারি) বেলা ১১টা থেকে ফ্লাইট চলাচল শুরু হবে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবর আরব নিউজের।
১২:২১ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
ঠাকুরগাঁওয়ে ঘর পাচ্ছে সাড়ে ৭ হাজার পরিবার (ভিডিও)
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকীতে ঠাকুরগাঁওয়ের সাড়ে ৭ হাজারেরও বেশি ভূমি ও গৃহহীন পরিবার পাকা ঘর উপহার পাচ্ছেন। জানুয়ারিতেই ঘর বুঝিয়ে দিতে পুরোদমে চলছে কাজ। ঘর পাওয়ার আনন্দে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান উপকারভোগীরা।
১২:১৩ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
অপহরণের ৭ দিন পর মিলল গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দী লাশ
অপহরণের সাত দিন পর সাভারে সাজেদুল ইসলাম নামের এক (১৮) গার্মেন্টস শ্রমিকের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার ভোর রাতে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ঝাউচরের ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
১২:০৪ পিএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
সঠিকভাবে কাজ করলে প্রতিটি পৌরসভা শহরে পরিণত হত: তম্ময়
বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ হেলাল এমপির পুত্র বাগেরহাট- ২ আসনের এমপি শেখ সারহান নাসের তম্ময় বলেছেন, পৌরসভা কেন্দ্রিক যে পরিমাণ উন্নয়নের কাজ হয়েছে যদি পৌর মেয়ররা সেগুলো সঠিকভাবে করত তাহলে প্রত্যেকটি পৌরসভা শহরে পরিণত হতো। দুঃখজনক বিষয় হলো অনেক জায়গায় ভালভাবে সে কাজগুলো হয়নি। আমরা সেগুলো পরিবর্তন করব।
১১:৪৩ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আমদানির উদ্যোগ (ভিডিও)
দেশের উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বর্তমানে জ্বালানি সরবরাহে সিস্টেম লস কমাতে ভারত থেকে পাইপ লাইনে ডিজেল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৫২০ কোটি টাকা। আর পাইপ লাইন চালু হওয়ার সময় নির্ধারিত আছে ২০২২ সালের জুন নাগাদ।
১১:৪২ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
বে-টার্মিনালের ভবিষ্যত নির্ধারণ হতে পারে আজ
আলোচিত বে-টার্মিনালের ভবিষ্যত নির্ধারণ হতে পারে আজ। প্রকল্প নিয়ে রোববার বিকেল ৩টায় প্রধানমন্ত্রীর দফতরে উচ্চ পর্যায়ের এক বৈঠক আহ্বান করা হয়েছে। এই টার্মিনাল বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে।
১১:১৪ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
দেশে ফিরলেন সাকিব
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাকিব আল হাসান। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে আজ সকালে ঢাকায় পা রাখেন তিনি। এ সময়ে তার সঙ্গে ছিলেন মা শিরিন আক্তার।
১১:০৮ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
থার্টি ফার্স্টে মদপান, মৃত বেড়ে ৫
থার্টি ফার্স্ট উপলক্ষে রাজশাহীতে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। শনিবার (২ জানুয়ারি) বিকেল ও রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।
১১:০৪ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
যুক্তরাষ্ট্রে আজও ঊর্ধ্বমুখী সংক্রমণ, মৃত্যু ২ হাজার
মার্কিন যুক্তরাষ্ট্রে আজও সোয়া ২ লাখের বেশি মানুষের শরীরে হানা দিয়েছে করোনাভাইরাস। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯ লাখ ছাড়িয়ে গেছে। নতুন করে প্রাণহানি ঘটেছে ২ হাজারের বেশি। এ নিয়ে ভাইরাসটিতে ভুগে পৃথিবী ছাড়ল ৩ লাখ ৫৮ হাজারের অধিক মার্কিনি। বরাবরের মতো পিছিয়ে সুস্থতার হার।
১০:৪২ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
রোহিতসহ ৫ ভারতীয় ক্রিকেটার আইসোলেশনে
অস্ট্রেলিয়ায় জৈব সুরক্ষা বলয়ের প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে পাঁচ ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে। তাদের পাঠানো হয়েছে আইসোলেশনে। পাশাপাশি তাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়া।
১০:৩৯ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
কাল ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী
বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে বলিষ্ঠ নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল।
১০:২৩ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
সৌরভের হার্টে তিনটি ‘ব্লক’
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্টের আর্টারিতে তিনটি ব্লকেজ ধরা পড়েছে। তার মধ্যে ডান দিকের ধমনীতে প্রায় ৯০ শতাংশ ‘ব্লক’ এবং বাকি দুটিতে প্রায় ৭০ শতাংশ ‘ব্লক’ রয়েছে। তবে সময়মতো হাসপাতালে আসায় তার অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
১০:১৫ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
টিকা কিনতে ভারতে আজ অগ্রীম অর্থ পাঠাচ্ছে বাংলাদেশ
ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য আজ অর্থ পাঠাচ্ছে বাংলাদেশ। যার পরিমাণ ৬শ’ কোটি টাকার বেশি। ব্যাংকের মাধ্যমে এই অর্থ পাঠানো হবে।
১০:০৯ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
অ্যালবিয়নকে ৪-০ গোলে হারাল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। এর মধ্য দিয়ে আসরে প্রথমবারের মতো টানা তিন জয়ের স্বাদ পেল দলটি।
০৯:৪৬ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
আজ থেকে গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যক্রম শুরু
পূর্ব ঘোষণা অনুযায়ী আজ রোববার থেকে পূর্ণাঙ্গ শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করছে এনআরবি গ্লোবাল ব্যাংক। যা এখন থেকে গ্লোবাল ইসলামী ব্যাংক নামে পরিচিত হবে।
০৯:৪৪ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
বিদ্যা সিনহা মীম অভিনীত ‘হোয়াট দ্য ফ্রাই’ আসছে ৯ জানুয়ারি
দক্ষিণ এশিয়ার কন্টেন্ট এর জন্য জনপ্রিয় ও শীর্ষ গ্লোবাল ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে দ্বিতীয় বাংলাদেশী অরিজিন্যাল ‘হোয়াট দ্য ফ্রাই’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে আজ। প্রথম বাংলাদেশী অরিজিন্যাল ‘মাইনকার চিপায়’ এর ব্যাপক সাফল্যের পরে এটি জি ফাইভ গ্লোবালে বাংলাদেশের দ্বিতীয় অরিজিন্যাল। বিশ্বের ১৯০ টির অধিক দেশে মুক্তি পেতে চলেছে ‘হোয়াট দ্য ফ্রাই’।
০৯:৪৪ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
নতুন বছর জয় দিয়ে শুরু রিয়ালের
নতুন বছরে দুর্দান্ত শুরু করল রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে তারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে জিদানের দল।
০৯:০৮ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
নাইজারের সন্ত্রাসী হামলায় নিহত ৭৯
আফ্রিকার দেশ নাইজারের দুটি গ্রামে সন্ত্রাসী হামলায় অন্তত ৭৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৭ জন। স্থানীয় সময় শনিবার (২ জানুয়ারি) পশ্চিম মালি সীমান্তের কাছের ওই গ্রামগুলোতে এ হামলার ঘটনা ঘটে। বিবিসি বাংলার।
০৮:৫৯ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
ব্রাজিলে কমেছে সংক্রমণ, মৃত্যু আরও ৩শ’
ব্রাজিলে আরও কমেছে করোনার তাণ্ডব। গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে ৩শ’ জনের। দেশটিতে বর্তমানে অনেকটা স্বাভাবিক জীবনযাত্রা চলছে। তবে মাস্ক ব্যবহারে রয়েছে কঠোর নির্দেশনা।
০৮:৪৬ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
সৈয়দ আশরাফের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
আওয়ামী লীগের দু’বারের সাধারণ সম্পাদক, সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। সৈয়দ আশরাফ ২০১৯ সালের ৩ জানুয়ারি ব্যাঙ্ককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
০৮:৩৮ এএম, ৩ জানুয়ারি ২০২১ রবিবার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত
- কুমিল্লা পলিটেকনিকে ‘গুপ্ত’ বলায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২
- ধামরাইয়ে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা
- আলফাডাঙ্গায় বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৩
- বিজেপি প্রার্থী শুভেন্দুকে গ্রামের মাঝে ধাওয়া, লাগাতার চড়-থাপ্পড
- অবশেষে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ ওমরাহ যাত্রী
- ঢাকায় সমাবেশ করবে বিএনপি, প্রধান অতিথি তারেক রহমান
- সব খবর »
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংরক্ষিত নারী আসনে জামায়াতের প্রার্থী তালিকা চূড়ান্ত
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির
- সখিপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল সাড়ে তিন হাজার রোগী
- কিশোরগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি ৯, আ.লীগ ৫
- ১ বিলিয়ন ডলার ও সবচেয়ে সুন্দরী নারীকে স্ত্রী হিসেবে দাও: তুরস্ককে উগান্ডার সেনাপ্রধান
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৩ দিনের ছুটি
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- বিমানমন্ত্রী আফরোজা খানমের মায়ের ইন্তেকাল
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশের ছিনতাই হওয়া পিস্তল উদ্ধার, আটক ৩
- সৌদিতে মিসাইল হামলায় কিশোরগঞ্জের প্রবাসী যুবক নিহত
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- মিসাইল হামলায় সৌদিতে নিহত মোশারফের বাড়িতে শোকের মাতম
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা























