ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

আজ সৈয়দ আশরাফের জন্মদিন

আজ সৈয়দ আশরাফের জন্মদিন

সৈয়দ আশরাফুল ইসলাম। রাজনৈতিক মাঠে সততা নিষ্ঠা আদর্শের উজ্জলতার প্রতিচ্ছবির নাম। ভাটির জেলা কিশোরগঞ্জের ছেলে আশরাফের জন্মদিন আজ। বাংলার স্বাধীনতার অনতম সংগঠক, যুদ্ধকালীন মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের জৈষ্ঠপুত্র সৈয়দ আশরাফুল ইসলাম ১৯৫২ সালে ভাষা আন্দোলনের বছরের প্রথম দিনে ময়মনসিংহ শহরে জন্মগ্রহন করেন। তার পৈতৃক নিবাস তৎকালীন ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ মহাকুমায়।

১১:০৪ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

আজ ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

আজ ঢাকার যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকে। আজ শুক্রবার। আসুন জেনে নেওয়া যাক ঢাকার কোন কোন এলাকার দোকানপাট, মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ থাকবে।

১০:৪৪ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

নতুন বছরে মাহির চমক

নতুন বছরে মাহির চমক

বছরের শুরুতে নতুন সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার নাম ‘যাও পাখি বলো তারে’। 

১০:১৭ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

ভারতে ভয়াবহ রূপে করোনার নতুন স্ট্রেন, আক্রান্ত বেড়ে ২৫

ভারতে ভয়াবহ রূপে করোনার নতুন স্ট্রেন, আক্রান্ত বেড়ে ২৫

সম্প্রতি ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন ভয়াবহ রূপ নিচ্ছে ভারতে। নতুন করে আরও ৫ জনের শরীরে পাওয়া গেছে ভাইরাসটির অস্তিত্ব। ফলে দেশটিতে নতুন প্রকারের করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৫ জনে দাঁড়িয়েছে।

১০:০৯ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

পল্লী কবি জসীমউদ্দীনের জন্মদিন আজ

পল্লী কবি জসীমউদ্দীনের জন্মদিন আজ

পল্লী কবি জসীমউদ্দীনের ১১৭তম জন্মদিন আজ। ১৯০৩ সালের আজকের এই দিনে ফরিদপুরের সদর উপজেলার তাম্বুলখানা গ্রামে জসীমউদ্দীন জন্মগ্রহণ করেন। তার বাবা আনসার উদ্দিন মোল্লা ছিলেন স্কুলশিক্ষক। মা আমিনা খাতুন ওরফে রাঙাছুট।

০৯:৫৮ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

আজ থেকে নতুন বই বিতরণ শুরু 

আজ থেকে নতুন বই বিতরণ শুরু 

বিদায় নিয়েছে ২০২০। এসেছে নতুন বছর ২০২১। করোনা মহামারির কারণে নতুন বছরে এবার হচ্ছে না বই উৎসব। স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে স্কুলে স্কুলেই বিতরণ করা হচ্ছে ‘নতুন বই’। আজ শুক্রবার (১ জানুয়ারি) বছরের প্রথম দিন থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু হয়েছে। এ বছর প্রায় ৩৫ কোটি নতুন বই ছাপিয়েছে সরকার।

০৯:৩৪ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

জাতীয় পার্টির (জাপা) ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৮৬ সালের ১ জানুয়ারি তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে গঠিত হয় জাপা। এরশাদহীন দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে দলটি।

০৯:১০ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

৭০ বছরের রেকর্ড ভাঙল মোংলা বন্দর

৭০ বছরের রেকর্ড ভাঙল মোংলা বন্দর

নতুন রেকর্ড গড়ে ইতিহাস সৃষ্টি করেছে মোংলা বন্দর। বৃহস্পতিবার (৩১ জানুয়ারী) রাত ৮টা ৪০ মিনিটে মোংলা বন্দরের ১০ নম্বর মুরিং বয়ায় নোঙ্গর করে পানামা পতাকাবাহী জাহাজ ‘এমভি ওয়াংডা’। এর মধ্য দিয়ে পূর্ণ হয় এক মাসে ১১৭টি জাহাজের আগমন। গত ৭০ বছরে কোন মাসেই এত জাহাজ মোংলা বন্দরে নোঙ্গর করেনি। ডিসেম্বর মাসে ১১৭টি জাহাজ আগমনের ঘটনা এটাই প্রথম।

০৮:৫৫ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

আরও হাজার মানুষের প্রাণ নিয়ে বছর শেষ করল ব্রাজিল

আরও হাজার মানুষের প্রাণ নিয়ে বছর শেষ করল ব্রাজিল

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে আরও বেড়েছে করোনার তাণ্ডব। বছরের শেষ দিনেও দেশটিতে অর্ধলক্ষাধিক মানুষের করোনা শনাক্ত হওয়ার পাশাপাশি প্রাণহানি ঘটেছে আরও হাজা

০৮:৪১ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

স্বাগতম ২০২১ 

স্বাগতম ২০২১ 

বিদায় নিলো ২০২০, স্বাগত ২০২১! পাওয়া না পাওয়ার নানা কাব্য নিয়ে মহাকালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর। বৃহস্পতিবার ভোরে পুরাতনের গ্লানি ভুলে পূর্বাকাশে উদিত হবে নতুন সূর্য। পুরানো সকল আনন্দ-বেদনা কালের মহাস্রোতে হবে ইতিহাস।

০৮:৩২ এএম, ১ জানুয়ারি ২০২১ শুক্রবার

পিএমও ও বিটিভির কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

পিএমও ও বিটিভির কর্মকর্তাদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) ও বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কর্মকর্তা ও কর্মচারীদের করোনাকালে তাঁর ভিডিও কনফারেন্স ও অন্যান্য কাজে সহযোগিতার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন।

১১:২২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস খান

জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা, সম্পাদক ইলিয়াস খান

সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে ফরিদা ইয়াসমিন এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান বিজয়ী হয়েছেন।

১০:৫২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের সনাক্তে কমিশন গঠনের সুপারিশ

বঙ্গবন্ধু হত্যার নেপথ্য কুশীলবদের সনাক্তে কমিশন গঠনের সুপারিশ

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের নেপথ্য কুশীলবদের সনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য একটি কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে।

১০:১০ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

রিসাং ঝর্ণার পানিতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

রিসাং ঝর্ণার পানিতে ডুবে জবি শিক্ষার্থীর মৃত্যু

রিসাং ঝর্ণার পানিতে ডুবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অপু চন্দ্র দাস নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। অপু বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী। সে লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম দেবব্রত চন্দ্র দাস। একই ঘটনায় খাগড়াছড়ি জেলা সদরের দুলাল দেব নাথের ছেলে প্রিতম দেব নাথও মারা যান। অপু ও প্রিতম দুজনেই বন্ধু ছিলেন।

১০:০৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলস প্রচেষ্টা চালাতে হবে’

‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে নিরলস প্রচেষ্টা চালাতে হবে’

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নতুন বছরে সকলকে নিরলস প্রয়াস চালানোর আহবান জানিয়েছেন। আগামীকাল ১ জানুয়ারি। খ্রিষ্টীয় নববর্ষ ২০২১। এ উপলক্ষে রাষ্টপতি আজ এক বাণীতে এ আহবান জানান।

০৯:৩৬ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

মোরেলগঞ্জে ৫৯ জনের মনোনয়নপত্র জমা 
পৌরসভা নির্বাচন

মোরেলগঞ্জে ৫৯ জনের মনোনয়নপত্র জমা 

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষদিন আজ বৃহস্পতিবার মেয়র পদে ৩ জন ও কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। 

০৯:০৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

২৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

২৯ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল

নারায়ণগঞ্জে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় ২৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি পুলিশ। এতে প্রধান আসামি করা হয়েছে মসজিদটির পরিচালনা কমিটির সভাপতি আবদুল গফুর মিয়াকে। তবে চার্জশিট থেকে সাময়িক বাদ দেয়া হয়েছে তিতাস গ্যাস বিভাগ থেকে গ্রেফতার হওয়া অভিযুক্ত ৮ কর্মকর্তা-কর্মচারীকে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের আদালতে এই অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি’র নারায়ণগঞ্জ শাখার তদন্ত দল।

০৮:৫৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

মালয়েশিয়ায় আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মালয়েশিয়ায় আওয়ামী লীগ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: অহিদুর রহমান অহিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে মালয়েশিয়া আওয়ামী লীগ।  বৃহস্পতিবার (৩১-১২-২০) মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক এম রেজাউল করিম রেজার স্বাক্ষরিত দেওয়া নোটিশে দলের ভিতর বিভাজন সৃষ্টি ও দলকে হেয়প্রতিপন্ন করা ছাড়াও সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপ করার দায়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানাতে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে।

০৮:৩৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সংঘর্ষে বছর শুরু আর আন্দোলনে শেষ
ফিরে দেখা বশেমুরবিপ্রবি-২০২০

সংঘর্ষে বছর শুরু আর আন্দোলনে শেষ

ঘটনাবহুল বছর ২০২০ সাল। বছর জুড়েই গোটা বিশ্বময় রয়েছে ঘটনার ঘনঘটা। ২০১৯ সালের শেষের দিকে এবং চলতি বছরের শুরুতেই করোনা নামক অদৃশ্য শক্তির জালে আটকা পড়েছে বিশ্ব। সভ্যতার শিখরে আরোহন করা বিশ্বকে নিমিষেই ঘরবন্দী করেছে করোনার এই ভয়াল থাবা। মার্চের মাঝামাঝি থেকে একদিকে শিক্ষার্থীরা হয়েছে শিক্ষাঙ্গন ছাড়া অন্যদিকে স্থবিরতা অর্থনৈতিক কর্মকান্ডে। নীতি-দুর্নীতি, সুখ-দুঃখ এবং সফলতা-ব্যর্থতা নিয়ে এবছরে দেশ ও জাতির মধ্যে রচিত হয়েছে এক নতুন ইতিহাস।

০৮:২৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সরাইল উপজেলা প্রেসক্লাবের এজিএম সম্পন্ন

সরাইল উপজেলা প্রেসক্লাবের এজিএম সম্পন্ন

বৃহষ্পতিবার দিনব্যাপী সরাইল উপজেলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা মো. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ক্লাবের  সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন শোক প্রস্তাব পেশ ও বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের উপর আলোচনা করেন মো. শরীফ উদ্দিন, মোকলেছুর রহমান, আলমগীর মিয়া, নারায়ণ চক্রবর্তী, মাহবুব খন্দকার, রায়হান উদ্দিন , আল মামুন, ফয়েজুর রহমান প্রমুখ।  

০৮:১২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

‘২০২০ সালেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বসেরাদের অন্যতম’

‘২০২০ সালেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বিশ্বসেরাদের অন্যতম’

নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ৩১ক ধারার বিধান আবশ্যিকভাবে প্রতিপালন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়ে সুপ্রিমকোর্ট প্রশাসন এক সার্কুলার জারি করেছে।

০৭:৫১ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

করোনার ২০২০: প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়েছে বাংলাদেশ

করোনার ২০২০: প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়েছে বাংলাদেশ

২০২০ সাল জুড়েই সারা পৃথিবীতে মহামারী করোনাভাইরাস তান্ডব চালিয়েছে। এর ছোবল থেকে বাদ যায়নি প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। তবে চীনে করোনাভাইরাস আবির্ভাবের পর থেকেই প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা করোনা মোকাবিলায় কাজ শুরু করেন। 

০৭:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সেতুর টোল আদায়ে অনিয়ম-দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি গঠন

সেতুর টোল আদায়ে অনিয়ম-দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি গঠন

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিভিন্ন সেতুর টোল আদায়ে অনিয়ম- দুর্নীতি তদন্তে সংসদীয় সাব-কমিটি গঠন করা হয়েছে।

০৬:৫৫ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু স্বপ্নপূরণে মনে প্রাণে কাজ করতে হবে: পরিবেশ মন্ত্রী 

বঙ্গবন্ধু স্বপ্নপূরণে মনে প্রাণে কাজ করতে হবে: পরিবেশ মন্ত্রী 

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, ঘরে ঘরে হাসি ফোটাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতাকে হত্যা করে জাতিকে পিছনের দিকে নেয়া হয়েছিলো, যা পূরণের জন্য আন্তরিকভাবে কাজ করছেন তিনি । জাতির পিতার স্বপ্নপূরণে আমাদের সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। 

০৬:২২ পিএম, ৩১ ডিসেম্বর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি