ঢাকা, শুক্রবার   ২৪ এপ্রিল ২০২৬

এক শিক্ষককে দুই স্কুলের বেতন নেওয়ার অভিযোগ

এক শিক্ষককে দুই স্কুলের বেতন নেওয়ার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অবৈধ দ্বৈত নিয়োগ নিয়ে সরকারি এবং প্রাতিষ্ঠানিক অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। তিনি তথ্য গোপন করে একদিকে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অবৈধ নিয়োগ নিয়েছেন। অপরদিকে নিয়োগের পরেও তার পূর্বের চাকুরীস্থল উপজেলার পোরজনা ইউনিয়নের পুঠিয়া উচ্চ বিদ্যালয়েরও সহকারি শিক্ষক হিসেবে নিয়মিত সরকারি বেতন উত্তোলন করেছেন। 

০৮:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

জাপানে ৫ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত

জাপানে ৫ জনের দেহে নতুন করোনাভাইরাস শনাক্ত

জাপানে ৫ জনের দেহে করোনাভাইরাসের নতুন স্ট্রেইন শনাক্ত হয়েছে। তারা সকলেই যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম এনএইচকে এ তথ্য জানায়।

০৮:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

রাজবাড়ীতে মাদরাসায় রহস্যজনক আগুন, অক্ষত কোরআন শরিফ

রাজবাড়ীতে মাদরাসায় রহস্যজনক আগুন, অক্ষত কোরআন শরিফ

রাজবাড়ী জেলা শহ‌রের ঐতিয্যবাহি দারুল উলুম ভাজনচালা দাওরা‌য়ে হাদীস মাদরাসা লিল্লাহ বো‌র্ডিংয়ের হেফ‌জোখানায় রহস্যজনক অ‌গ্নিকা‌ন্ডের ঘটনা ঘ‌টে‌ছে। আগুনে ওই মাদ্রাসার ব্যাপক ক্ষতি হলেও রক্ষা পেয়েছে ঘুমিয়ে থাকা ৪০ জন ছাত্র ও অর্ধশতাধিক কোরআন শরীফ। শুক্রবার ভোর সোয়া ৪টার দি‌কে ওই হেফ‌জোখানায় আগু‌ন লাগার ঘটনা ঘ‌টে।

০৮:১৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বুনো শাক-পাতায় সুখ খুঁজে ফিরেন সুখি

বুনো শাক-পাতায় সুখ খুঁজে ফিরেন সুখি

সূর্যি জাগার আগেই কুয়াশা-শীত উপেক্ষা করে বুনো শাক-পাতা খুঁজে ফিরেন সুখি। আবার বর্ষায় কাকভেজা বৃষ্টিতে ভিজেও কখনো কখনো বেড়িয়ে পড়েন তিনি গ্রামের মেঠো পথের পাশে, বিল-ঝিল, বাগান-জঙ্গলে। ঢেঁকির শাক, জংলা কচুর লতি, কলমী, হাইচা এসব বুনো শাকসবজি বিক্রির টাকায় দু’-চার দিন সংসার চলবে ভাল; অসুস্থ্য স্বামীর অষুধ জুটবে, একই সঙ্গে তার অটোরিক্সা চালনার কাজের কিছুটা উপশম হবে কেবলই এই ভরসায়। বুনো শাকসবজি বিক্রির টাকায় তার হতদরিদ্র সংসারে একটু সুখের ছোঁয়ায় বেঁচে থাকার চেস্টা পটুয়াখালীর বাউফলের মেহেন্দিপুর গ্রামের সুখি বেগমের।

০৭:৫১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

‘স্বপ্ন’ এখন নরসিংদীতে 

‘স্বপ্ন’ এখন নরসিংদীতে 

দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হলো নরসিংদীতে। এটি শহরের সার্কিট হাউজ সংলগ্ন ৫৩/১ মোল্লা মার্কেট কোর্ট রোডের বিলাসদীতে অবস্থিত। ২৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে নতুন এ আউটলেটের উদ্বোধন হয়।

০৭:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাকে বরাদ্দ পাইয়ে দিতে অর্থ আত্মসাথের অভিযোগ

প্রতিবন্ধী মুক্তিযোদ্ধাকে বরাদ্দ পাইয়ে দিতে অর্থ আত্মসাথের অভিযোগ

নওগাঁর মান্দায় অসচ্ছল মুক্তিযোদ্ধা প্রতিবন্ধী কালীপদ সরকারকে সরকারি বসতবাড়ি ‘বীর নিবাস’ বরাদ্দ পাইয়ে দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তারই সহযোদ্ধা আফছার আলী মন্ডলের বিরুদ্ধে। এই ঘটনায় টাকা ফেরত চেয়ে আদালতে মামলা করেও পুলিশের অনীহা আর অবহেলার কারনে এখনো প্রতিকার পাননি তিনি। এদিকে ব্যাংক থেকে  ঋণ করে ওই টাকা দেওয়ার কারনে ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন। শুক্রবার বিকেলে মান্দা প্রেস ক্লাবে এসে তিনি এই অভিযোগ করেন।

০৭:৩৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ইয়েমেনে আগ্রাসনে ৩,৮০০ শিশু নিহত: স্বাস্থ্যমন্ত্রী

ইয়েমেনে আগ্রাসনে ৩,৮০০ শিশু নিহত: স্বাস্থ্যমন্ত্রী

সৌদি আরবের আগ্রাসন ও অবরোধের নির্মম শিকার হয়েছে ইয়েমেনের লাখো শিশু। ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা মোতাওয়াক্কেল জানিয়েছেন, সৌদি নেতৃত্বাধীন জোটের বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ইয়েমেনের ৩,৮০০ শিশু নিহত হয়েছে।

০৭:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের জন্য নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন

ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের জন্য নির্মাণাধীন আশ্রায়ণ প্রকল্প পরিদর্শন

মুজিব বর্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভুমিহীনদের জন্য নির্মানাধীন ঘরের মান দেখতে পরিদর্শনে এসেছেন প্রধানমন্ত্রী দপ্তরের আশ্রায়ণ প্রকল্পের পরিচালক জাজরীন নাহার।

০৬:৪৭ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস

সীমান্তে হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার আশ্বাস

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক রাকেশ আস্থানা আশা প্রকাশ করে বলেছেন, সীমান্তে হত্যার ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনতে বিজিবি ও বিএসএফ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

০৬:১৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

হাত-মুখে গুলি লাগার পরেও লড়াই চালিয়ে যান ফরিদ মিয়া

হাত-মুখে গুলি লাগার পরেও লড়াই চালিয়ে যান ফরিদ মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের রামপুর এলাকার ফরিদ মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লড়াই করেছেন ২ নম্বর সেক্টর এ। যুদ্ধের স্মৃতি এখনও আলোড়িত করে বীর মুক্তিযোদ্ধা ফরিদ মিয়া কে।

০৬:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

জীবন যুদ্ধে পরাজিত ঠাকুরগাঁওয়ের দুই বীর মুক্তিযোদ্ধা

জীবন যুদ্ধে পরাজিত ঠাকুরগাঁওয়ের দুই বীর মুক্তিযোদ্ধা

মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা ফিরিয়ে আনলেও মুক্তিযোদ্ধা হিসেবে এখনো স্বীকৃতি পাননি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারের মৃত তুফান বর্মণের ছেলে লক্ষীন্দর বর্মণ।

০৫:৫৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

নতুন করোনা মহামারি মোকাবেলার কতটা প্রস্তুত বাংলাদেশ?

নতুন করোনা মহামারি মোকাবেলার কতটা প্রস্তুত বাংলাদেশ?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিগত কয়েক বছর ধরে একটি মহামারির আশঙ্কা জানিয়ে বারবার সতর্ক করা হলেও খুব কম দেশই বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর যথাযথ প্রস্তুতির অভাবেই করোনভাইরাস মহামারি মোকাবেলায় বহু দেশকে বেগ পেতে হচ্ছে।

০৫:১২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

তুরস্কে ৩৪ আইএস সদস্য গ্রেফতার

তুরস্কে ৩৪ আইএস সদস্য গ্রেফতার

তুরস্কের পূর্বাঞ্চলীয় ভন এবং দক্ষিণাঞ্চলীয় আদানা প্রদেশে বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা সন্ত্রাস বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩৪ জন আইএস সদস্য গ্রেফতার করেছে। দেশটির আধা-সরকারি আনাদলু নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে। খবর সিনহুয়ার।

০৪:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

উত্তরাঞ্চলে বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর পেশা

উত্তরাঞ্চলে বিকশিত হচ্ছে তথ্য প্রযুক্তি নির্ভর পেশা

০৩:৫৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১১৬৩

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ১১৬৩

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬৩ জন।

০৩:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

আন্তর্জাতিক পুরস্কার পেলো অপির ‘মায়ার জঞ্জাল’

আন্তর্জাতিক পুরস্কার পেলো অপির ‘মায়ার জঞ্জাল’

আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘মায়ার জঞ্জাল’। ইতালিতে ফিচার ফিল্ম জুরি অ্যাওয়ার্ড জিতেছে সিনেমাটি।

০৩:৪৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

দরিদ্রদের সাহায্যের আহ্বান পোপের

দরিদ্রদের সাহায্যের আহ্বান পোপের

করোনাভাইরাস মহামারী প্রতিরোধে আরোপিত নানা বিধিনিষেধের মধ্যেই বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন। এ নিয়ে এক ভাষণে পোপ ফ্রান্সিস বিশ্ববাসীকে নিজেদের দায়িত্ব মনে করে গরীবদের সাহায্য করার আহ্বান জানিয়েছেন।

০৩:২৬ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

কবে খুলছে পদ্মা সেতু?

কবে খুলছে পদ্মা সেতু?

০৩:১৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বাংলাকে ছারখার করে দিয়েছেন মমতা : মোদি

বাংলাকে ছারখার করে দিয়েছেন মমতা : মোদি

৯ কোটি কৃষক পরিবারের জন্যে ১৮ হাজার কোটি টাকা মঞ্জুর করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার তিনি এই অর্থ মঞ্জুর করেন। সেই সঙ্গে তীব্র ভাষায় আক্রমণ করেন মমতা বন্দোপাধ্যায়কে।

০৩:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

দলে বিদ্রোহীদের সতর্ক করলেন ওবায়দুল কাদের

দলে বিদ্রোহীদের সতর্ক করলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, স্থানীয় সরকার নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহ করেছেন তাদের কোনভাবেই মনোনয়ন দেওয়া হবে না।

০২:৪৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ছুটির দিনেও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ 

ছুটির দিনেও গাজীপুরে শ্রমিক বিক্ষোভ 

গাজীপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে দ্বিতীয় দিনের মতো আজও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে স্টাইল ক্রাফটস তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। শুক্রবার সকাল থেকে ঢাকা-জয়দেবপুর তিন সড়ক এলাকায় কাঁঠ ফেলে রাস্তা বন্ধ করে দেয় তারা।

০২:৩৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

বিক্রি হয়ে গেলো মাইকেল জ্যাকসনের বাগানবাড়ি

বিক্রি হয়ে গেলো মাইকেল জ্যাকসনের বাগানবাড়ি

শেষ পর্যন্ত বিক্রিই হয়ে গেলো পপসম্রাট মাইকেল জ্যাকসনের শখের বাগানবাড়ি। ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ‘নেভারল্যান্ড র‌্যাঞ্চ’ নামের বিশাল বাড়িটি সম্প্রতি ২ কোটি ২০ লাখ মার্কিন ডলারে কিনে নিয়েছেন তারই বন্ধু রন বার্কল।

০১:৫৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র ফিলিপাইনের রাজধানী মানিলায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে ভূমিকম্পের ফলে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ এখনো পাওয়া যায়নি।

০১:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

কাঁচের জারে ৭৫ কোটি টাকার সাপের বিষ, গ্রেফতার ৬

কাঁচের জারে ৭৫ কোটি টাকার সাপের বিষ, গ্রেফতার ৬

রাজধানী দক্ষিণখানে ৭৫ কোটি টাকা মূল্যের প্রায় ৯ কেজি কোবরা সাপের বিষসহ আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের গুলবার মুন্সি স্মরণী রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

১২:৪৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২০ শুক্রবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি