ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জুলাই ২০২৬

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০

বগুড়ায় বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে ১০

বগুড়ায় বিষাক্ত মদপানে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে গতকাল চারজনসহ আজ মঙ্গলবার আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। 

০১:২১ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

টেস্টে বিপজ্জনক হতে পারে ক্যারিবীয়রা!

টেস্টে বিপজ্জনক হতে পারে ক্যারিবীয়রা!

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাসে এখন টগবগ করছে টাইগাররা। তবে টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হালকাভাবে নিলে বিপদ হতে পারে বলে মনে করেন স্বাগতিক জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। 

১২:৫৬ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

মিয়ানমারের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বাইডেনের

মিয়ানমার সেনাবাহিনীর হাতে সোমবার (১ ফেব্রুয়ারি) ক্ষমতাশীন এনএলডি দলের নেত্রী অং সান সুচিসহ শীর্ষ কয়েকজন নেতাকে আটকের পর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করায় দেশটির প্রতি নিষেধাজ্ঞার হুশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

১২:৪৩ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ছাতকে বাড়িঘর-জায়গা-জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি

ছাতকে বাড়িঘর-জায়গা-জমি জোরপূর্বক দখল ও প্রাণনাশের হুমকি

সুনামগঞ্জের ছাতকে চাঁদার টাকা না পেয়ে বাড়িঘর ও জায়গা-জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ছাতক থানার দোলারবাজার ইউনিয়নের ছেলারচর গ্রামে। গত শনিবার এ বিষয়ে জেলা পুলিশ সুপার বরাবরে বিবাদীগণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের ছেলারচর গ্রামের গিয়াস আহমদ।  

১২:৪২ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

ব্রাজিলে মৃতের সংখ্যা সোয়া ২ লাখ ছাড়ালো

ব্রাজিলে মৃতের সংখ্যা সোয়া ২ লাখ ছাড়ালো

ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে ৫৯৫ জন মারা গেছে। দেশটিতে এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৯৯ জনে। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

১২:১৪ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

উচ্চ আদালতে বাংলা ভাষা প্রচলনে অগ্রগতি নেই(ভিডিও)

উচ্চ আদালতে বাংলা ভাষা প্রচলনে অগ্রগতি নেই(ভিডিও)

উচ্চ আদালতে বাংলায় রায় প্রদানসহ বাংলা ভাষার প্রচলনে অগ্রগতি নেই। এখনও বেশিরভাগ রায় বা আদেশ ইংরেজিতেই হচ্ছে। বাংলায় মামলার আবেদন করার জন্য ইংরেজির পাশাপাশি বাংলায় ফরমেট নির্ধারণ করে দেয়ার কথা বলছেন আইনজীবীরা। তবে নতুন কোন ফরমেটের দরকার নেই বলে মনে করছেন অ্যাটর্নি জেনারেল। 

১১:৪৪ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

পটুয়া কামরুল হাসানের ৩৩তম প্রয়াণ দিবস আজ (ভিডিও)

পটুয়া কামরুল হাসানের ৩৩তম প্রয়াণ দিবস আজ (ভিডিও)

পটুয়া কামরুল হাসান। চিত্রশিল্পীর পরিচয় ছাপিয়ে তিনি ছিলেন প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণের সংগ্রামে অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। মুক্তিযুদ্ধকালে তাঁর আঁকা পোস্টার হয়ে উঠেছিলো সকল গণহত্যার প্রতিবাদের প্রতীক। এরপর স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকাও ছিল অগ্রগণ্য। তিনি একেঁছিলেন বিশ্ববেহায়ার অবয়ব। কামরুল হাসান জীবন ও কর্মে নিমগ্ন ছিলেন মানুষের সংগ্রামে।

১১:১৭ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

শৈত্যপ্রবাহ অব্যাহত, লক্ষ্মীপুরে ৩শ’ শিশু হাসপাতালে
দেখুন ভিডিও

শৈত্যপ্রবাহ অব্যাহত, লক্ষ্মীপুরে ৩শ’ শিশু হাসপাতালে

শৈত্যপ্রবাহ আর ঘনকুয়াশা অব্যাহত রয়েছে উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। এছাড়া বাড়ছে শীতজনিত নানা রোগ। লক্ষ্মীপুরে কোল্ড ডায়ারিয়ায় হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় ৩শ’ শিশু।

১০:৫৮ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

অভ্যুত্থান ‘মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার’ বলছে আসিয়ান

অভ্যুত্থান ‘মিয়ানমারের অভ্যন্তরীণ ব্যাপার’ বলছে আসিয়ান

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের কয়েকটি দেশ তাদের সদস্য মিয়ানমারে সেনা অভ্যুত্থানকে ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে বিবেচনা করছে। জোটের পক্ষ থেকে অথবা সদস্য দেশগুলো থেকে মিয়ানমারে সেনাবাহিনীর ক্ষমতা দখলের সরাসরি কোনো নিন্দা করা হয়নি।

১০:১১ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

সুনামগঞ্জে সংবাদকর্মীকে গাছে বেঁধে নির্যাতন

সুনামগঞ্জে সংবাদকর্মীকে গাছে বেঁধে নির্যাতন

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত অপরুপ সৌন্দয্যের লীলাভূমি পর্যটক এলাকা হিসেবে খ্যাত যাদুকাটা নদীতে স্থানীয় কিছু ভূমিখেকো চক্র সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে পাড় কেটে বিপুল পরিমাণ বালু ও পাথর উত্তোলন করে নিয়ে যাচ্ছে। তারা রাতারাতি যাদুকাটা নদীতে ও পাড় কেটে অল্পদিনে লক্ষপতি হলেও দেখার যেন কেউ নেই। 

০৯:৫৮ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ডলার

জানুয়ারিতে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ডলার

বছরের প্রথম মাস জানুয়ারিতে ১৯৬ কোটি মার্কিন ডলার পাঠিয়েছে প্রবাসীরা। যা বাংলাদেশী মুদ্রায় ১৬ হাজার ৬শ’ ৬০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৭৮ শতাংশ বেশি। ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন চার হাজার ২৯১ কোটি ডলারে দাঁড়িয়েছে।

০৯:৫৪ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

আজ রাজধানীর ৫ এলাকায় গ্যাস থাকবে না

আজ রাজধানীর ৫ এলাকায় গ্যাস থাকবে না

গ্যাসের স্বল্পচাপজনিত সমস্যা সমাধান করতে পাইপলাইন সংস্কার করবে তিতাস গ্যাস কোম্পানি। এজন্য আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর বেশকিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

০৯:০৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

সুচির ২৪ মন্ত্রী বরখাস্ত, নতুনদের অধিকাংশ সেনাসদস্য

সুচির ২৪ মন্ত্রী বরখাস্ত, নতুনদের অধিকাংশ সেনাসদস্য

মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সুচি ও জ্যেষ্ঠ নেতাদের আটকের পর দেশটিতে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনী। ফলে দেশটির ক্ষমতা এখন সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইংয়ের হাতে। ক্ষমতা দখলের প্রথমে দিনেই সুচির সরকারের অধিকাংশ সদস্যকে বরখাস্ত করে নতুন লোক নিয়োগ করেছে।

০৮:৪৬ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

টেকনাফে ১০টি আগ্নেয়াস্ত্রসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। সোমবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া ব্রীজ এলাকা থেকে তাদেরকে অস্ত্রসহ আটক করা হয়। 

০৮:৪৫ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের ১০ম মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি’র পিতা এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের আজ ১০ম মৃত্যুবার্ষিকী।

১২:০৭ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস

আজ জাতীয় নিরাপদ খাদ্য দিবস

করোনার কারণে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগেও নানা কর্মসূচির মধ্যদিয়ে রাজধানীসহ সারাদেশে আজ মঙ্গলবার জাতীয় নিরাপদ খাদ্য-দিবস পালিত হবে।

১২:০১ এএম, ২ ফেব্রুয়ারি ২০২১ মঙ্গলবার

সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ মেধা মননে উৎকর্ষ ও কর্মক্ষম একটি জাতি গঠনে সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন,‘কর্মক্ষম একটি জাতি গঠনে সকলের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই হোক জাতীয় নিরাপদ খাদ্য দিবসে আমাদের সকলের অঙ্গীকার।’

১১:৩৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

মাঘের শীতে ঠাণ্ডা পানিতে স্নান করা শিক্ষক

মাঘের শীতে ঠাণ্ডা পানিতে স্নান করা শিক্ষক

মাঘের তীব্র শীতে কাঁপছে সবাই। ব্যক্তিগত, পারিবারিক ও পেশাগত ব্যস্ততার ফাঁকে শেষ বিকেলে ফোন করলাম ৮২ তে পা দেওয়া একজন শিক্ষাগুরুকে। বৈরি আবহওয়ায় এ বয়সের একজন মানুষ কিছুটা কষ্টে থাকবেন অনুমেয় ছিল। তবুও জিজ্ঞেস করলাম, ‘কেমন আছেন স্যার?’ তিনি বললেন, ‘ভালো আছি, সোহরাব’। ‘তবে এখন তেমন হাঁটাচলা করতে পারিনা’- যোগ করলেন পরের বাক্যে। মনটা বিষাদে ভরে ওঠল।

১০:৪৬ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আপিলের রায় ১৭ ফেব্রুয়ারি

শেখ হাসিনা হত্যাচেষ্টা মামলার আপিলের রায় ১৭ ফেব্রুয়ারি

২০০০ সালে গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলার ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আগামী ১৭ ফেব্রুয়ারি রায় দেয়া হবে। 

১০:৩২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

টিআরপি নির্ধারণে প্রস্তুত বিএসসিএল: তথ্যমন্ত্রী

টিআরপি নির্ধারণে প্রস্তুত বিএসসিএল: তথ্যমন্ত্রী

টিআরপি নির্ধারণ এবং বিদেশি চ্যানেলের ক্লিনফিড পেতে কারিগরি সহায়তায় বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

১০:১২ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

মীম হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

মীম হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন

০৯:৫৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

রক্তদানে সচেতনতা বাড়লেও মেটেনি প্রয়োজন

রক্তদানে সচেতনতা বাড়লেও মেটেনি প্রয়োজন

রক্তদান নিয়ে সচেতনতা আগের তুলনায় অনেকটা বাড়লেও এখনো নিরাপদ রক্তদান প্রয়োজনের তুলনায় অপ্রতুল। ফলে পরোক্ষভাবে রক্তের অভাবে মারা যাচ্ছেন অনেক থ্যালাসেমিয়া রোগী। এছাড়াও সচেতনতার অভাবে স্বেচ্ছায় রক্তদাতাদের আধিক্য না থাকায় প্রয়োজনের সময় রক্তের ব্যবস্থা করতে হিমসিম খেতে হচ্ছে রোগীর স্বজনদের। এই সুযোগে আবার গড়ে ওঠেছে অনুমতিহীন অবৈধ ব্লাড ব্যাংকের রমরমা ব্যবসা।

০৯:২৯ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

সংসদে পাস হওয়া দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

সংসদে পাস হওয়া দু’টি বিলে রাষ্ট্রপতির সম্মতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনে পাস হওয়া দু’টি বিলে সম্মতি প্রদান করেছেন। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

০৯:১৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

পদ্মা সেতু: অভিনন্দন বাংলাদেশ
আইসিসিবির সম্পাদকীয়

পদ্মা সেতু: অভিনন্দন বাংলাদেশ

পদ্মা সেতু, বহু প্রতীক্ষিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। উন্নয়ন অংশীদার ও বিশ্বকে দেখিয়ে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিবাদন! বাংলাদেশের পক্ষে এটি একটি দুর্দান্ত অর্জন,  বাংলাদেশ যে নিজস্ব সম্পদ দিয়ে এই জাতীয় মেগা প্রকল্প বাস্তবায়নে সক্ষম তা প্রমাণ করেছে।

০৯:১৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২১ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি