ঢাকা, শনিবার   ২৫ এপ্রিল ২০২৬

অভিনয় ছাড়লেন সিদ্দিক

অভিনয় ছাড়লেন সিদ্দিক

অভিনেতা সিদ্দিকুর রহমান। নিজের প্রাণবন্ত অভিনয় দিয়ে মানুষকে হাসাতে বেশ পটু এই তারকা। ইতিমধ্যে দর্শক প্রিয়তা পেয়ে নিজের অবস্থান শোবিজে পোক্ত করেছেন তিনি। বিশেষ করে ছোট পর্দায় তার সরব উপস্থিতি দর্শক মহলে বেশ প্রশংসিত। তবে নতুন খবর হচ্ছে- অভিনয় ছেড়ে দিচ্ছেন তিনি! এমন খবরই প্রকাশ পেয়েছে সর্বত্র।

১২:৫১ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

১৫ ডিসেম্বর : চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

১৫ ডিসেম্বর : চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস

আজ ১৫ ডিসেম্বর, ‘চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবস’। ১৯৭১ সালের এই দিনে মুক্তিবাহিনী ও ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে হানাদার মুক্ত করে। বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর, গোলাম নবী সাটুসহ নাম না জানা লক্ষ শহীদ তাদের বুকের রক্ত দিয়ে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে।

১২:৩০ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কমে গেছে পতাকা বিক্রি (ভিডিও)

কমে গেছে পতাকা বিক্রি (ভিডিও)

ডিসেম্বরে পতাকা বিক্রির ধুম পড়ে যায়। এবার পরিস্থিতি অন্যরকম। করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি থাকায় বিজয় দিবসের অনেক অনুষ্ঠান হবে ভার্চুয়াল প্লাটফর্মে। স্কুল কলেজও বন্ধ। তাই কমে গেছে পতাকা বিক্রি। মহামারির কারণে বিপাকে পড়েছেন পতাকা ব্যবসায়ীরা।

১২:২৮ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মোবাইলে বিজয় দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

মোবাইলে বিজয় দিবসের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে দেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তার পক্ষ থেকে দেশের প্রায় ১৭ কোটি মোবাইল ব্যবহারকারীকে ৪৫ সেকেন্ডের একটি অডিও বার্তা পাঠানো হয়েছে।

১২:১৯ পিএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

ক্ষমা চাইলেন মুশফিকুর রহিম

নিজের ভুলের জন্য ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চাইলেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। গতকালের ম্যাচে সতীর্থ নাসুম আহমেদের গায়ে হাত তুলতে উদ্যত হওয়ার ঘটনায় খেলা শেষেই নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

১১:৩১ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত স্মৃতিসৌধ

আগামীকাল ১৬ ডিসেম্বর। মহান স্বাধীনতা দিবস। মুক্তিকামী বাঙালির চির স্মরণীয় একটি দিন। দিনটি উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জানাতে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সাভার জাতীয় স্মৃতিসৌধ। যদিও করোনার কারণে এ বছর মার্চ মাস থেকে বন্ধ রয়েছে স্মৃতিসৌধ। এ কারণে বাতিল করা হয়েছিল ২৬ মার্চের সব কার্যক্রম। দীর্ঘদিন পরে বিজয় উদযাপনে ফের খুলে দেওয়া হচ্ছে স্মৃতিসৌধ। তবে সামাজিক দূরত্ব ও নিরাপত্তা নিশ্চিতে কর্তৃপক্ষ সতর্ক থাকবে বলে জানা গেছে।

১১:১৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

গাজীপুর মুক্ত দিবস আজ

গাজীপুর মুক্ত দিবস আজ

আজ ১৫ ডিসেম্বর, গাজীপুর মুক্ত দিবস। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের এই দিনে বিজয়ের দ্বারপ্রান্তে এসে অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা সম্মুখ যুদ্ধে পাক হানাদার বাহিনীকে পরাস্ত করে গাজীপুরকে মুক্ত ঘোষণা করেন।

১০:৫৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান

কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামানকে বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে। তিনি সোমবার (১৪ ডিসেম্বর) যোগদান করেন।

১০:৪৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

কানাডায় ফাইজারের টিকার প্রয়োগ শুরু

কানাডায় ফাইজারের টিকার প্রয়োগ শুরু

কানাডায় ফাইজার-বায়োএনটেকের টিকার প্রয়োগ শুরু হয়েছে। দেশটির টরন্টো এবং কুইবেক সিটিতে দুইজনকে টিকা দেয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসের টিকা দেয়া কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

১০:৩৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

১৫ ডিসেম্বর : খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

১৫ ডিসেম্বর : খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস

আজ ১৫ ডিসেম্বর। খাগড়াছড়ি হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের দিনে চেঙ্গীনদী বিধৌত এই খাগড়াছড়ি শত্রুমুক্ত হয়েছিল। সারাদেশের মানুষের মতো খাগড়াছড়ির পাহাড়ি বাঙ্গালী নির্বিশেষে মানুষ অংশ নিয়েছিলো মুক্তিযুদ্ধে।

১০:৩৩ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার

বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে। সেই সঙ্গে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১৬ লাখ ২৭ হাজার। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাড়ে ৮ হাজারে। 

১০:১৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণা

মার্কিন অ্যাটর্নি জেনারেলের পদত্যাগের ঘোষণা

মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বর্তমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল জেফ রোজেন অ্যাটর্নি জেনারেল বারের পদে অধিষ্ঠত হচ্ছেন। আর রিচার্ড ডোনোগ পাচ্ছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব। খবর সিএনএনের।

০৯:৫৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

ইলেকটোরাল কলেজ ভোটেও জয় বাইডেনের

ইলেকটোরাল কলেজ ভোটেও জয় বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ইলেকটোরাল কলেজের ভোট শেষ হয়েছে। সেখানেও জয় লাভ করেছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। পপুলার ভোটের ফল অনুসারে যেমনটি এসেছিল, বাইডেন ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর ট্রাম্প পেয়েছেন ২৩২ ভোট। অনানুষ্ঠানিক ঘোষণায় এমনটি জানা গেছে। 

০৯:৫২ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

সরকারি মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

সরকারি মাধ্যমিকে ভর্তির আবেদন শুরু আজ

রাজধানীসহ দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষের জন্য আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে অনলাইনে ভর্তির আবেদন শুরু হয়েছে। https://gsa.teletalk.com.bd এই ওয়েবাইটের মাধ্যমে শিক্ষার্থীরা প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত আবেদন করতে পারবে। আগামী ২৭ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। ৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। 

০৯:২৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

নেইমারের চোট গুরুতর নয় 

নেইমারের চোট গুরুতর নয় 

লিগ ওয়ানের ম্যাচে রোববার রাতে লিওঁর বিপক্ষে পায়ে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন নেইমার। প্রতিপক্ষ ডিফেন্ডার থিয়াগো মেন্দেসের ভয়ঙ্কর ট্যাকলে গোড়ালির অসহ্য যন্ত্রণা নিয়ে স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে যেতে হয়। তবে তার চোট নিয়ে স্ক্যান রিপোর্টে স্বস্তির খবর মিলেছে।

০৯:০৭ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

আজ বসতে যাচ্ছে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক। দেশের কোথাও পবিত্র জামাদিউল আউয়াল মাসের চাঁদ আকাশে দেখতে পেলে যেকেউ তা জানাতে পারবেন ইসলামিক ফাউন্ডেশনে। সেজন্য ফোন নম্বর দেওয়া হয়েছে।

০৯:০৫ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে খুলনা

মাশরাফির দুর্দান্ত বোলিংয়ে ফাইনালে খুলনা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে জেমকন খুলনা। প্রথম কোয়ালিফায়ারে শক্তিশালী দল গাজী গ্রুপ চট্টগ্রামকে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ফাইনালে ওঠার লড়াইয়ে ক্যারিয়ার সেরা ৫ উইকেট নিলেন মাশরাফি মুর্তজা। তাতে এর আগের দুই হারের প্রতিশোধও নিল খুলনা, সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গাজী গ্রুপ চট্টগ্রামকে ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে তারা।

০৮:৫৬ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

রাজধানী কিছু এলাকায় আজ মঙ্গলবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

০৮:৫২ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক : সিদ্ধান্ত আজ

আলেমদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক : সিদ্ধান্ত আজ

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে চলমান অস্থিরতা নিরসনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠক করেছেন কওমি আলেম ও হেফাজত নেতারা। সোমবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ বৈঠক শুরু হয়। 

০৮:৪৮ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

যুক্তরাষ্ট্রে প্রথম ডোজ নিলেন নিউ ইয়র্কের নার্স
ফাইজার ভ্যাকসিন

যুক্তরাষ্ট্রে প্রথম ডোজ নিলেন নিউ ইয়র্কের নার্স

করোনায় কাবু আমেরিকায় শুরু হয়েছে মানব দেহে ফাইজার ভ্যাকসিনের প্রয়োগ। সরবারাহকৃত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে স্যান্ড্রা লিন্ডসে নামের এক স্বাস্থ্যকর্মী। খাদ্য ও ওষুধ প্রশাসনের জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়ার পর স্থানীয় সময় সোমবার থেকে মার্কিন জনগণ ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন নিতে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় স্যান্ড্রা লিন্ডসে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন।

০৮:২৪ এএম, ১৫ ডিসেম্বর ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর
সাবেক ১০১ সচিবের বিবৃতি

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা রাষ্ট্রদ্রোহিতার নামান্তর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রজাতন্ত্রের ১০১ জন সাবেক সচিব আজ এক যৌথ বিবৃতিতে বলেছেন, এটি কেবল ধৃষ্টতাই নয়, রাষ্ট্রদ্রোহিতার নামান্তর।

১১:৩১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

‘স্থিতিশীল অর্থনৈতিক কর্মকাণ্ড দারিদ্র্য হ্রাসে সহায়তা করেছে’

‘স্থিতিশীল অর্থনৈতিক কর্মকাণ্ড দারিদ্র্য হ্রাসে সহায়তা করেছে’

বাংলাদেশে গত কয়েক বছরের স্থিতিশীল অর্থনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিশ্বের অন্যতম দ্রুত বৃদ্ধির হার দারিদ্রতা এবং সামাজিক বৈষম্য কমাতে সহায়তা করেছে। আজ ভার্চুয়ালি অনুষ্ঠিত আইসিসি বাংলাদেশের ২৫তম বার্ষিক কাউন্সিলে নির্বাহী বোর্ডের প্রতিবেদন উপস্থাপনকালে আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান একথা বলেছেন।

১০:৪১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

বন্যার পূর্বাভাস নিয়ে গুগল, এটুআই ও বিডব্লিউডিবি’র উদ্যোগ

বন্যার পূর্বাভাস নিয়ে গুগল, এটুআই ও বিডব্লিউডিবি’র উদ্যোগ

বেশ কয়েক বছর ধরে মানুষকে বন্যার পূর্বাভাস সম্পর্কিত তথ্য জানাতে ও তাদেরকে সুরক্ষিত রাখতে সহায়ক ভূমিকা রাখবে  এমন  সিস্টেমের বিকাশের  লক্ষ্যে বিভিন্ন দেশের  সরকারের সাথে  গুগল ফ্লাড ফোরকাস্টিং ইনিশিয়েটিভ কাজ করছে। এরই ধারাবাহিকতায়, বাংলাদেশে গুগল ফ্লাড ফোরকাস্টিং ইনিশিয়েটিভ চালু করতে সম্প্রতি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বিডব্লিউডিবি) এবং অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের অংশীদার হয়েছে গুগল। পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের মানুষ প্রতিবছরই  বন্যা পরিস্থিতির মুখোমুখি হয় ।   

১০:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

শিশু বনমালীর সেই টিউমার চিকিৎসায় ৫০হাজার টাকা অনুদান

শিশু বনমালীর সেই টিউমার চিকিৎসায় ৫০হাজার টাকা অনুদান

ঠাকুরগাঁও সদর উপজেলার বরুনাগাঁও বাসিয়াদেবী গ্রামে নিপন সেন নামে এক কাঠ মিস্ত্রী তার ৭ মাস বয়সী সন্তান বনমালি সেনকে নিয়ে হতাশায় দিন কাটাচ্ছিলেন। কারণ তার আদরের একমাত্র সন্তান কোমরের নীচে পিছন দিকে ছোট্র একটি টিউমার নিয়ে জন্ম লাভ করেছিল। বয়স বাড়ার সাথে সাথে টিউমারটিও বড় হতে থাকে। ফলে শিশুটি সোজা হয়ে ঘুমাতে পারছিল না, শুইয়ে দিলে উপুর হয়ে ঘুমোতো, ব্যাথায় কান্নাকাটি করতো।  

১০:২১ পিএম, ১৪ ডিসেম্বর ২০২০ সোমবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি