ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬

প্রতি বছরই কমছে রেলের আয় (ভিডিও)

প্রতি বছরই কমছে রেলের আয় (ভিডিও)

প্রতি বছরই রেলের আয় কমছে। এ বছরও লক্ষ্যের চেয়ে ৩শ’ ৯০ কোটি টাকা কম আয় করেছে রেল। সেইসাথে যাত্রী পরিবহনও কমেছে। আগের বছর সাড়ে নয় কোটি যাত্রী পরিবহন করলেও এ বছর এখন পর্যন্ত ৬ কোটির কিছু বেশী যাত্রী পেয়েছে রেল। যদিও এ জন্য করোনা পরিস্থিতি কিছুটা দায়ী।

১০:৫৮ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

তামিম একাদশের জয়

তামিম একাদশের জয়

বিসিবি প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডেতে মেহেদী হাসানের হাফ সেঞ্চুরিতে নাজমুল একাদশকে ৪২ রানে হারিয়েছে তামিম একাদশ। তামিম একাদশের ২২১ রানের জবাবে ১৭৯ রানে থামে নাজমুল একাদশের ইনিংস।  

১০:৫২ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

করোনাকে জয় করলেন তানজিন তিশা

করোনাকে জয় করলেন তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন তিনি। অবশেষে করোনামুক্ত হয়েছেন এই অভিনেত্রী।

১০:৩৬ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

২০ দিনে না ফেরার দেশে লাখো মানুষ

২০ দিনে না ফেরার দেশে লাখো মানুষ

গত ২৮ সেপ্টেম্বর পৃথিবীব্যাপী করোনায় মৃতের সংখ্যা দশ লাখে পৌঁছায়। সেখান থেকে মাত্র বিশ দিন পার হতে না হতেই প্রাণহানির তালিকায় যুক্ত হলো আরও লক্ষাধিক মানুষ। এতে করে মৃতের সংখ্যা ১১ লাখ ছাড়াল। 

১০:২৮ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন আজ

রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর জন্মদিন আজ

আজ ১৬ অক্টোবর, কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ’র জন্মবার্ষিকী। ১৯৫৬ সালের আজকের এদিনে পিতার কর্মস্থল বরিশালের আমানতগঞ্জ রেডক্রস হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি।

১০:২০ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

টিম মহাকাশ-এ বাংলাদেশের প্রতিনিধিত্বে তৃষা ও মোমিনুল

টিম মহাকাশ-এ বাংলাদেশের প্রতিনিধিত্বে তৃষা ও মোমিনুল

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসায় গ্লোবাল নমিনি হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে নাটোরের বাগাতিপাড়ার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজির (বাউয়েট) দুই শিক্ষার্থী বর্ণিতা বসাক তৃষা ও মো. মোমিনুল হক।

১০:০৪ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

৭ মাস পর আজ খুলছে সিনেমা হল

৭ মাস পর আজ খুলছে সিনেমা হল

করোনার কারণে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল দেশের প্রেক্ষাগৃহ। যা ঢালিউডের ইতিহাসে প্রথম। এতো দীর্ঘ সময় সিনেমা হলের রঙিন পর্দা আলো ছড়ায়নি এমন নজির নেই। অবশেষে আজ ১৬ অক্টোবর শুক্রবার থেকে খুলছে সিনেমা হল। ফলে দর্শকরা আজ থেকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারবে সিনেমা।

০৯:৪১ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

বঙ্গবন্ধুর খুনিকে দেশে ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার আশ্বাস

সফররত মার্কিন উপ পররাষ্ট্র মন্ত্রী স্টিফেন ই. বিগান বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক খুনি রাশেদ চৌধুরীকে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সহযোগিতা জোরদারের আশ্বাস দিয়েছেন।

০৯:৩২ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

আরও ৬৬ হাজার মার্কিনির করোনা শনাক্ত 

আরও ৬৬ হাজার মার্কিনির করোনা শনাক্ত 

মার্কিন যুক্তরাষ্ট্রে আরও সংকটাপন্ন করোনার পরিস্থিতি। যেখানে নতুন করে ৬৬ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৮২ লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ২ লাখ প্রায় ২৩ হাজার ভুক্তভোগী। 

০৯:২০ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন

যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন

রাজধানীর ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি স্টিফেন ই বিগান। আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর রোডে অবস্থিত স্মৃতি জাদুঘরটি পরিদর্শনে যান তিনি।

০৯:১৭ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া

এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী স্পর্শিয়া

এবার অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গত কয়েকদিন থেকে শরীর ভালো না থাকায় করোনা পরীক্ষা করতে নমুনা দেন এই অভিনেত্রী। পরে গত ১৩ অক্টোবর পাওয়া ফলাফলে তার করোনা পজিটিভ আসে। বর্তমানে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি।

০৮:৫১ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

ব্রাজিলে করোনামুক্ত ৪৬ লাখ রোগী

ব্রাজিলে করোনামুক্ত ৪৬ লাখ রোগী

ব্রাজিলে প্রতিদিনই বাড়ছে সুস্থতার হার। গত একদিনেও ৩০ হাজারের বেশি করোনা রোগী সুস্থতা লাভ করেছেন। এ নিয়ে বেঁচে ফেরার সংখ্যা ৪৬ লাখে পৌঁছেছে। তবে আবারও বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। এতে করে বাড়ছে দুশ্চিন্তা। তবে একমাত্র আর্জেন্টিনা ছাড়া কিছুটা উন্নতি হয়েছে এ অঞ্চলের অন্যান্য ভুক্তভোগী দেশগুলোতে। 

০৮:৪৩ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

মারা গেছেন ভারতের প্রথম অস্কারজয়ী 

মারা গেছেন ভারতের প্রথম অস্কারজয়ী 

চলে গেলেন ভারতীয় সিনেমা ভুবনের প্রথম অস্কারজয়ী কস্টিউম ডিজাইনার ভানু আথাইয়া। এর ফলে ভারতীয় সিনেমাঙ্গনে আরও একটি নক্ষত্রের পতন হলো। ভানু দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করছিলেন।

০৮:৪১ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী কুমার শানু

করোনায় আক্রান্ত সংগীতশিল্পী কুমার শানু

সংগীতশিল্পী কুমার শানু করোনায় আক্রান্ত হয়েছেন। শিল্পীর ভেরিফায়েড ফেইসবুক পেজে লেখা হয়, ‘দুর্ভাগ্যজনকভাবে শানু দা করোনা আক্রান্ত। সবাই ওঁর সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করুন। ধন্যবাদ।’

০৮:৩৪ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

আজ বিশ্ব খাদ্য দিবস (ভিডিও)

আজ বিশ্ব খাদ্য দিবস (ভিডিও)

আজ (১৬ অক্টোবর) ‘বিশ্ব খাদ্য দিবস ’। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন, শরীরের যত্ন নিন, সুস্থ থাকুন। আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ’। কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) যৌথ উদ্যোগে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হবে দিবসটি। 

০৮:২৬ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

আমাদের গ্লানি, আমাদের কালিমা

আমাদের গ্লানি, আমাদের কালিমা

১.
বাংলা ভাষায় ধর্ষণ থেকে ভয়ঙ্কর কোনো শব্দ আছে কিনা আমার জানা নেই। একটা সময় ছিল যখন এই শব্দটি লিখতে আমার কলম সরতো না, ‘নির্যাতন’ বা এই ধরনের অন্য কোনো শব্দ ব্যবহার করে বিষয়টা বোঝানোর চেষ্টা করতাম। আমি নিজের জন্য একটা খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছিলাম; নিজেকে বোঝাতাম, আমি সাধারণত বাচ্চা-কাচ্চাদের জন্য লিখি বলে তারা আমার নাম দেখলেই সেই লেখাটা পড়ে ফেলার চেষ্টা করে। এত বাচ্চা বয়সে তাদেরকে এরকম ভয়ঙ্কর একটা বিষয় জানানো মনে হয় ঠিক হবে না। এখন সেই যুক্তিটি আর কাজে আসবে না— খবরের কাগজ, ম্যাগাজিন, টেলিভিশন, ইন্টারনেট, আলাপ-আলোচনা, জনসভা, মানববন্ধন, আন্দোলন সব জায়গায় সবচেয়ে বেশিরভাগ সময়ে সবচেয়ে বেশিবার উচ্চারিত শব্দটি হচ্ছে ‘ধর্ষণ’। শিশু থেকে বৃদ্ধ কারোরই এই শব্দটি শুনতে এবং এই বিষয়টি জানতে বাকি নেই।

০৮:১৮ এএম, ১৬ অক্টোবর ২০২০ শুক্রবার

সাভারে হোটেল ব্যবসায়ীকে হত্যার রহস্য উন্মোচন

সাভারে হোটেল ব্যবসায়ীকে হত্যার রহস্য উন্মোচন

সাভারে এক হোটেল ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত ৯ জন ডাকাতকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই ঢাকা জেলার এসআই নিরন্ত্র সালেহ ইমরান। 

১১:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে সাধুমেলা ২০২০

লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষ্যে সাধুমেলা ২০২০

মহাত্মা ফকির লালন শাহ্ এর ১৩০তম তিরোধান দিবস উপলক্ষে আগামী ১৬ ও ১৭ অক্টোবর দুইদিনব্যাপী লালন স্মরণোৎসব, আন্তর্জাতিক সেমিনার ও সাধুমেলা-২০২০ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজনে দেশি ও বিদেশি লালন গবেষকগণ ভার্চুয়াল/ স্বশরীরে  উপস্থিতির মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনায় অংশগ্রহণ করবেন। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছেন ইউনেস্কো ঢাকা অফিস। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকাসহ ৬৪ জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে অনুষ্ঠান আয়োজন করা হবে।

১০:১৩ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার নয়’

‘রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার নয়’

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারি অব স্টেট স্টিফেন ই. বিগান বলেছেন, রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের একার সমস্যা নয়; বরং বৈশ্বিক অগ্রাধিকার। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

১০:০৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

গাজীপুরে পার্লার কর্মীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ

গাজীপুরে পার্লার কর্মীকে প্রাইভেটকারে তুলে ধর্ষণ

গাজীপুরের কাশিমপুরে প্রাইভেটকারে তুলে নিয়ে এক পার্লার কর্মীকে (২৫) ধর্ষণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে মহানগরীর জিরানী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রাইভেটকার চালক পিন্টু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সে গাজীপুরের কালিয়াকৈরের নাওলা গ্রামের আব্দুল বারেকের ছেলে। 

০৯:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

শিক্ষাখাতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ১০ দেশের সেমিনার

শিক্ষাখাতে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে ১০ দেশের সেমিনার

শিক্ষা ব্যবস্থাপনায় তথ্য প্রযুক্তির ব্যবহার, কেন্দ্রীয়ভাবে শিক্ষা কাঠামোর সমন্বয় এবং শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অর্জিত হতে পারে জাতিসংঘ কর্তৃক নির্ধারিত এসডিজি-৪ লক্ষ্যমাত্রা। বিশ্বের ১০টি দেশের শিক্ষাবিদ, পলিসি মেকার এবং উন্নয়নকর্মীদের সমন্বয়ে ‘এসডিজি-৪: মানসম্মত শিক্ষার লক্ষ্যমাত্রা অর্জনের উপায়’ শীর্ষক অনলাইনে আয়োজিত এক আন্তর্জাতিক সেমিনারে উঠে এসেছে এমন পরামর্শ।

০৯:৫০ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংকের ৫টি নতুন শাখার উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ৫টি নতুন শাখা চট্টগ্রামের দোহাজারী, রাজশাহীর গোদাগাড়ী, কিশোরগঞ্জের হোসেনপুর, গোপালগঞ্জের মুকসুদপুর ও কুমিল্লার নাঙ্গলকোটে ১৫ অক্টোবর ২০২০, বৃহস্পতিবার ভার্চুয়্যাল প্লাটফর্মে উদ্বোধন করা হয়েছে। 

০৯:৩৭ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

৩ পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা 

৩ পেট্রোল পাম্পের বিরুদ্ধে বিএসটিআই’র মামলা 

ওজন ও পরিমাপে কারচুপি অপরাধে ‘‘ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮’’ অনুযায়ী ৩ টি পেট্রোল পাম্পকে ০১ (এক) লক্ষ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)। নরসিংদী জেলায় বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। 

০৯:২৮ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে মশাল মিছিল

বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে মশাল মিছিল

বঙ্গবন্ধুকে অবমাননার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ ও মশাল মিছিল করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর টাউন হল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মশাল মিছিল নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ পাদদেশে সমবেত হয়। 

০৯:২৪ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি