রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ-চীন-মিয়ানমার দ্বিতীয় বৈঠক চায় বেইজিং
রাখাইনে তাদের নিজ ভূখণ্ডে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করার বিষয়ে সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করতে বাংলাদেশ, চীন ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিতীয় ত্রিপাক্ষিক বৈঠক করতে আগ্রহ দেখিয়েছে বেইজিং।
১১:২৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
দুর্গাপূজা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ
আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পাঁচটি উপজেলায় পুজা উদযাপন, মন্দির সংস্কার ও দুস্থ হিন্দু মহিলাদের মাঝে প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রাপ্ত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
১১:১৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
নবাবগঞ্জে থানা হাজতে আসামির আত্মহত্যা
ঢাকার নবাবগঞ্জ থানা হাজতে ‘গলায় ফাঁস দিয়ে’ মামুন মিয়া (৩১) নামে এক আসামি ‘আত্মহত্যা’করেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এঘটনা ঘটে।
১১:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বিএসটিআইকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, পণ্যের মান প্রণয়ন ও উন্নয়নের মাধ্যমে জনগণের আস্থা পূরণে বিএসটিআইকে আরো দক্ষ, জবাবদিহিমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
১০:৫৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
স্বাস্থ্যবিধি মেনে ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন করা হবে: ধর্ম সচিব
স্বাস্থ্যবিধি অনুসরণ করে ও সামাজিক দূরত্ব বজায় রেখে যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপিত হবে। পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে অনলাইলে অনুষ্ঠিত আন্ত:মন্ত্রণালয় সভায় তিনি আজ মঙ্গলবার একথা বলেন।
১০:৪৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
করোনায় আক্রান্ত রোনালদো
সুইডেনের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের একদিন আগেই বড় ধরনের দুঃসংবাদ পেল পর্তুগাল। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশটির জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। মঙ্গলবার (১৩ অক্টোবর) পর্তুগিজ ফুটবল ফেডারেশন-এর এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
১০:৩৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বগুড়ায় কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে যুবক খুন
বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায় কিশোর অপরাধীদের ছুরিকাঘাতে রশিদুল ইসলাম (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। এসময় তার ভগ্নিপতি বছির ছুরিকাঘাতে আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের জলেশ্বরীতলা এলাকায় টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এঘটনা ঘটে।
১০:২১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
রাজশাহী মহানগর ডিবির ৩৮ কর্মকর্তাকে প্রত্যাহার
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) থেকে একযোগে ৩৮ জনকে বদলি করা হয়েছে। এদের মধ্যে ডিবি পুলিশের সহকারী কমিশনার (এসি) হাবিবুর রহমানও আছেন। এছাড়া আরও তিনজন এসিকেও বদলি করা হয়। মঙ্গলবার বিকেলে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়েছে।
০৯:৫১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
শিবপুরে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত ১
নরসিংদীর শিবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে রুবেল মোল্লা (৩০) নামে এক আওয়ামীলীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের চরসুজাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।
০৯:৪১ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
৯০ দিনের মধ্যে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ
জমি সংক্রান্ত মামলার রায়, ডিক্রি ও আদেশ নিষ্পত্তিতে ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল গঠন করতে ভূমি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিষয়টি নিয়ে ইতোপূর্বে স্বতঃপ্রণোদিত জারি করা রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে গত বছরের ২৫ জুলাই সংক্ষিপ্ত রায় দিয়েছিল বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামাল সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ।
০৯:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
রাজাকারের সন্তানকে রেজিস্টার পদে দায়িত্ব দেওয়ায় ছাত্রলীগের নিন্দা
বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হককে রেজিস্টার পদ থেকে সরিয়ে রাজাকারের সন্তান প্রফেসর মো. রাজিব হাসানকে দায়িত্ব প্রদান করায় হাবিপ্রবি প্রশাসনের প্রতি নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্রলীগ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা।
০৯:২৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বাংলাদেশ-ভারত সম্পর্ক রক্তের অক্ষরে লেখা: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক সুগভীর, বহুমাত্রিক ও রক্তের অক্ষরে লেখা’।
০৯:১৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
একাই ৭টি আর্মেনিয় ট্যাংক ধ্বংস করে আলোচনায় এই সেনা
যুদ্ধবিরতির ঘোষণার পরেও পাল্টা-পাল্টি হামলা চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ যুদ্ধে উভয় দেশের অবকাঠামোসহ কয়েকশ মানুষের প্রাণহানি হয়েছে। যুদ্ধে আজেরি ভূখণ্ড দখলমুক্তকরণে সাতটি আর্মেনিয় ট্যাংক ধ্বংস করে অনন্য বীরত্ব প্রদর্শন করেছেন হুনার মাম্মাদোভ নামে এক আজেরি সেনা।
০৮:৪৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
কাফনের কাপড় জড়িয়ে দম্পতির মানববন্ধন
নারায়ণগঞ্জ জেলা ছাত্র লীগের সহ সভাপতি শাহ রিয়ার রেজা হিমেলের বিরুদ্ধে কাফনের কাপড় জড়িয়ে মানববন্ধন করেছেন এক দম্পতি। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এই মানববন্ধন করেন তারা। এর আগে নজরুল ইসলাম ও নাজমা আক্তার নামের ওই স্বামী ও স্ত্রী ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিসি ও এসপির কাছে অভিযোগ দেন। গত ৪ অক্টোবর এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে তিন সন্তান নিয়ে মানববন্ধন করেছিলো আরও এক দম্পতি।
০৮:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
নাসিকে সাড়ে ৭শ’ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন করে কোন কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ২০২০-২১ অর্থ বছরের ৭৫৫ কোটি ৭৩ লাখ ৪৩ হাজার ১৪৪ টাকার বাজেট ঘোষণা করেছেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
০৮:১৩ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
তামিমদের উড়িয়ে মাহমুদউল্লাহদের প্রথম জয়
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বিসিবি প্রেসিডেন্টস কাপের দ্বিতীয় ম্যাচে তামিম ইকবালের নেতৃত্বাধীন একাদশকে উড়িয়ে দিয়ে প্রথম জয় তুলে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে মাহমুদউল্লাহ একাদশ। তামিম একাদশকে ৫ উইকেটে হারিয়ে আগের ম্যাচের পরাজয়ের লজ্জা মুছল দলটি।
০৮:১০ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ডিজিটাল সেবা এখন মানুষের জীবনের লাইফ লাইনে পরিণত হয়েছে: জব্বার
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, দেশে ডিজিটাল সংযুক্তির অবকাঠামোগত উন্নয়নে মানুষের জীবনযাত্রায় অভাবনীয় রূপান্তর ঘটেছে। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তি সেবা এখন মানুষের জীবনের লাইফ লাইনে পরিণত হয়েছে।
০৮:০৬ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
অবৈধ ক্যাবল অপসারণে ডিএসসিসির ৪ ভ্রাম্যমাণ আদালত
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় ৪৪তম দিনে নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের ধারাবাহিকতায় কর্পোরেশনের ৪টি ভ্রাম্যমাণ আদালত আজ (মঙ্গলবার) অবৈধ ক্যাবল সংযোগ অপসারণে অভিযান পরিচালনা করেন।
০৭:৫৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালালে ব্যবস্থা
ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা ও পুলিশ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে অপপ্রচার চালালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
০৭:৪৮ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
তিশাসহ ৪ জনকে হত্যার হুমকি!
ধর্মানুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাসহ আরও তিন জনের বিরুদ্ধে যে আইনি নোটিশ পাঠানো হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ বলে দাবি করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট।
০৭:৩৪ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
মিডিয়ার বিরুদ্ধে শাহরুখ, সালমান ও আমির খানের মামলা
বলিউডের বড় বড় কয়েকটি প্রযোজনা প্রতিষ্ঠান ভারতীয় কয়েকটি গণমাধ্যমের বিরুদ্ধে মামলা করেছে। ‘কাণ্ডজ্ঞানহীন রিপোর্টিংয়ের’ অভিযোগ এনে এ মামলা করা হয়। গত জুনে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর এ ধরণের পদক্ষেপ আসলো।
০৭:২০ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
গাংনীতে পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে আপন হোসেন (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামে তাদের নিজ পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। সে ওই গ্রামের বিলপাড়ার স্বপন আলীর ছেলে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির মেধাবী ছাত্র।
০৭:১৫ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
বাগেরহাটে ইলিশ বাজারে উপচেপড়া ভিড়, দামও চড়া
ইলিশ আহরণ ও বিপণন বন্ধের শেষ দিনে বাগেরহাটের সামুদ্রিক মাছ ক্রয়-বিক্রয়ের পাইকারি আড়ত কেবি বাজারে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) ফজরের পর থেকেই ক্রেতা-বিক্রেতা ও জেলেদের ভিড়ে সরগরম ছিল কেবি বাজার। সবার আগ্রহের কেন্দ্রে ছিল ইলিশ।
০৭:০৭ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ঝালকাঠিতে শিক্ষার্থীর ওপর হামলা, আসামি কারাগারে
ঝালকাঠিতে সরকারি মহিলা কলেজের স্বর্ণকিশোরী খেতাবপ্রাপ্ত এক শিক্ষার্থীর ওপর হামলা ও ইভটিজিং মামলার আসামী জুবায়ের আদনানকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বেচ্ছায় আত্মসমার্পন করে জামিনের আবেদন করলে বিচারক এ. এস. এম তারেক শামস জামিন আবেদন না মঞ্জুর করে জুবায়েরকে জেলা হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।
০৬:৫৫ পিএম, ১৩ অক্টোবর ২০২০ মঙ্গলবার
- বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- মালয়েশিয়া যেতে অভিবাসন খরচ কত নির্ধারণ করল সরকার?
- জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী
- রান্নাঘরের বর্জ্য থেকে জ্বালানি, হংকং কম্পিটিশনে দ্বিতীয় বাংলাদেশের টিম ল্যাজারাস
- এ ধরনের হামলা করে আমাদের দমিয়ে রাখা যাবে না: নুসরাত
- নিরাপত্তা শঙ্কায় কাতার অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ থেকে সরে গেল যুক্তরাষ্ট্র
- এলএনজি আমদানিসহ ৫ প্রস্তাব অনুমোদনের সুপারিশ
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























