ঢাকা, রবিবার   ১২ জুলাই ২০২৬

তথ্য এবং তথ্য চাই

তথ্য এবং তথ্য চাই

আমার ধারণা চাপে পড়ে আমরা আজকাল অনেক বেশি আন্তর্জাতিক হয়ে উঠছি। আগে কাউকে কোনো সেমিনার, কনফারেন্স বা ওয়ার্কশপে বিদেশ থেকে আমন্ত্রণ জানাতে হলে আয়োজকরা দশবার চিন্তা করতেন। আজকাল চোখ বন্ধ করে ই-মেইল পাঠিয়ে দেন! আমাদের আমন্ত্রণ জানালেও আগে নানাভাবে ছুতো খুঁজে বের করতাম যেন যেতে না হয়- আজকাল সেটাও করা যায় না। যারা আয়োজক তাদেরও অনেক সুবিধা, হলঘর ভাড়া করতে হয় না, হোটেল খুঁজতে হয় না, লাঞ্চের ব্যবস্থা করতে হয় না, প্রধান অতিথির পেছন পেছন ঘুরতে হয় না।

০৯:০২ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

‘ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না’

‘ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এ বছর নভেম্বরের ৩ তারিখ। এর আগেই ট্রাম্প প্রশাসন চাইছে করোনার টিকা আসুক। তবে নির্বাচন সামনে রেখে দ্রুত ভ্যাকসিন আনতে গবেষকদের ওপর রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন মার্কিন শীর্ষ সংক্রামকবিষয়ক বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি। তিনি বলেছেন, ভ্যাকসিন নিয়ে কাউকে রাজনীতি করতে দেওয়া হবে না।

০৮:৫৬ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

যুক্তরাষ্ট্রে আরও ১২শ’ মৃত্যু, আক্রান্ত অর্ধকোটি ছাড়াল

যুক্তরাষ্ট্রে আরও ১২শ’ মৃত্যু, আক্রান্ত অর্ধকোটি ছাড়াল

করোনায় সবচেয়ে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে আরও ১২শ’ মানুষের প্রাণ কেড়েছে করোনা। এতে করে মৃতের সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ছুঁতে চলেছে। নতুন করে সাড়ে ৫৮ হাজারের বেশি শনাক্তে আক্রান্ত রোগীর সংখ্যা অর্ধকোটি ছাড়িয়ে গেছে। 

০৮:৪৯ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ক‌রোনায় চবি শিক্ষক শ‌ফিউল আল‌মের মৃত্যু

ক‌রোনায় চবি শিক্ষক শ‌ফিউল আল‌মের মৃত্যু

ক‌রোনাভাইরা‌সে আক্রান্ত হ‌য়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক অধ্যাপক শফিউল আলম তরফদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।

০৮:৪২ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

শান মাসুদের সেঞ্চুরিতে চাপে ইংল্যান্ড

শান মাসুদের সেঞ্চুরিতে চাপে ইংল্যান্ড

দীর্ঘ ২৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট সেঞ্চুরি পেলেন পাকিস্তানের কোনো ওপেনার। ওপেনার শান মাসুদের ১৫৬ রানের ইনিংসে ভর করে পাকিস্তানের প্রথম ইনিংসে সংগ্রহ ৩২৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ইংলিশরা ৪ উইকেট হারিয়ে ৯২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। পাকিস্তানের চেয়ে এখনো তারা ২৩৪ রানে পিছিয়ে। ফলে প্রথম টেস্টে স্বাগতিকদের চাপে রেখেছে সফরকারী পাকিস্তান।

০৮:৩২ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

ব্রাজিলে টানা সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৯ লাখ

ব্রাজিলে টানা সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৯ লাখ

ব্রাজিলে টানা এক সপ্তাহের বেশি সময়ে প্রতিদিনই সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত একদিনেও এর ব্যত্যয় ঘটেনি। এতে করে মৃতের সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে শনাক্ত হয়েছে অর্ধলক্ষেরও বেশি। ফলে, করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ পেরিয়েছে। তবে, আক্রান্তদের অর্ধেকের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন। 

০৮:২৯ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

টিকা আসছে নির্বাচনের আগেই : ট্রাম্প

টিকা আসছে নির্বাচনের আগেই : ট্রাম্প

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা ভাইরাসের টিকা হাতে আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিরাল্ডো রিভেরা রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

০৮:২১ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

সিনহার মৃত্যু : আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন

সিনহার মৃত্যু : আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন

টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর মামলায় আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত আদেশে ওসি প্রদীপ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৭ আসামির ৭ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

০৮:০৮ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

হাবিপ্রবিতে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট 

হাবিপ্রবিতে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)এর সংঘর্ষ ও দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি চার্জশিট দাখিল করেছে সিআইডি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায়  মামলাটি দায়ের করেছিলেন।

১২:৩০ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

‘বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেখ কামাল’

‘বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেখ কামাল’

করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম ৫ অক্টোবরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, সকল উন্নত জাতির যেমন সমৃদ্ধ ইতিহাস আছে, তেমনি বাংলাদেশেরও সমৃদ্ধ ইতিহাস রয়েছে। 

১২:০৬ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

চীনে বুনিয়া ভাইরাস

চীনে বুনিয়া ভাইরাস

একদিকে করোনার প্রাদূর্ভাবে অস্থির পুরো বিশ্ব। এর মধ্যেই আবার আরও এক সংক্রামক ভাইরাসের দেখা মিলেছে। এটাও দেখা মিলল চীনে। ইতোমধ্যেই এই রোগ ছড়িয়েছে অনেকের শরীরে। জানা যায়, এই ভাইরাসে মৃত এক ব্যক্তির শরীর থেকে ছড়িয়েছে সংক্রমণ। কলকাতা ৭/২৪ ঘণ্টা’র। 

১২:০১ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার

স্পোকেন ইংলিশের ওপর ইবুক আনল রবি-টেন মিনিট স্কুল

স্পোকেন ইংলিশের ওপর ইবুক আনল রবি-টেন মিনিট স্কুল

প্রথমবারের মতো সকল বয়সী শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশের ওপর ই-বুক ‘ঘরে বসে Spoken English’ আনল রবি-টেন মিনিট স্কুল। অনলাইন প্রকাশের মাত্র দুই মাসের মধ্যে ইবুকটি ৭০ হাজারের বেশি কপি বিক্রি হয়ে অনলাইন বেস্টসেলারের স্বীকৃতি পেয়েছে এটি। 

১১:৫৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বিদেশী বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৩৭ দশমিক ৫১ শতাংশ
এপ্রিল-জুনে 

বিদেশী বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৩৭ দশমিক ৫১ শতাংশ

চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে সম্পূর্ণ বিদেশী বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের প্রস্তাব ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫৩৭ দশমিক ৫১ শতাংশ বেশি এসেছে। এই বৃদ্ধির পরিমান ৪১ হাজার ৫০২ দশমিক ৯৫৪ মিলিয়ন টাকা।

১১:৩৫ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

ব্রাজিলে বিপাকে ফেইসবুক ও টুইটার

ব্রাজিলে বিপাকে ফেইসবুক ও টুইটার

ব্রাজিলের উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো ও সুপ্রিম কোর্টের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে বিপদে পড়েছে ফেসবুক ও টুইটার। প্রেসিডেন্ট বলসোনারোর ঘনিষ্ঠ সমর্থকরা সুপ্রিম কোর্টের সুনাম ক্ষুন্ন করতে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এটি তদারকি করছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেসানড্রি দে মোরায়েস। এছাড়া বলসোনারোর ঐ সমর্থকেরা ফেইসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, এমনকি তাদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। খবর এপি ও ডয়চে ভেলে’র। 

১১:২৮ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৬ আগস্ট ২০২০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়ান দিবসে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

১০:৫৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

৬ আগস্ট হিরোসিমা দিবসে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

৬ আগস্ট হিরোসিমা দিবসে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত

দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের হিরোসিমায় ৬ আগস্ট ও নাগাসাকিতে ৯ আগস্ট সাম্রাজ‌্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার দিবস উপলক্ষে আজ ৬ আগস্ট ২০২০ জাতীয় প্রেসক্লাবের সমানে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০:৪৯ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

টাইগারকে বাগে রাখতে নতুনই ভরসা

টাইগারকে বাগে রাখতে নতুনই ভরসা

দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, যশ রাজ ফিল্মসের অন্দরে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবির পরিকল্পনা চলছে। ছবিটি হচ্ছে ঠিকই, কিন্তু বদলে যাচ্ছে তার কান্ডারি। 

১০:৪২ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?

আমেরিকার ভোটাররা ৩ নভেম্বর নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্পকে তারা আরও চার বছরের জন্য হোয়াইট হাউজে দেখতে চান কিনা। নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাবেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। যিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক বেশি পরিচিত। যদিও তিনি গত শতাব্দীর ৭০’র দশক থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে জনমত যাচাইকারী কোম্পানিগুলো সারাদেশে লোকজনের পছন্দ অপছন্দ জানতে ততোই ব্যস্ত হয়ে পড়ছে। ভোটারদের তারা প্রশ্ন করছে তারা কোন প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগ্রহী। খবর বিবিসি’র।

১০:৩৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

নিয়মিত ও ভার্চুয়াল দুই কোর্টই চলবে

নিয়মিত ও ভার্চুয়াল দুই কোর্টই চলবে

আগামী সপ্তাহ থেকে নিয়মিত আদালতের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও চলবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর মধ্যে ২০-২২টি হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ শুরু হবে। আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় আলোচনার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

১০:২৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বিশ্ব-গণমাধ্যম এবং রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা

বিশ্ব-গণমাধ্যম এবং রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা

বিশ্ব-গণমাধ্যম এবং রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাদের কাছে বঙ্গবন্ধু এক অনন্য সাধারণ নেতা। যিনি ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’। তারা মনে করেন, বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা এবং তাদের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

১০:২০ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বিশ্বে ৫জি স্মার্টফোন উৎপাদনে ৪র্থ স্থানে ভিভো

বিশ্বে ৫জি স্মার্টফোন উৎপাদনে ৪র্থ স্থানে ভিভো

চলতি বছরের শুরু থেকেই স্মার্টফোন উৎপাদন, বিক্রি ও মার্কেট শেয়ারে স্যামসাংয়ের পাশের অবস্থানটি ধরে রেখেছিল বিশ্বের শীর্ষ বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। প্রথম প্রান্তিকে ভারতীয় বাজারে স্যামসাংকে পেছনেও ফেলে ভিভো। এরই ধারাবাহিকতায় এবার ৫জির বাজারেও অন্যতম প্রতিষ্ঠান হিসেবে নাম লিখিয়েছে চীনা এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

১০:১৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

কাশ্মীরে ফের বিজেপি নেতা খুন

কাশ্মীরে ফের বিজেপি নেতা খুন

ভারত অংশের কাশ্মীরের কুলগামে খুন হলেন বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য সাজাদ আহমেদ খান্ডে। এই নিয়ে এক মাসের মধ্যে কাশ্মীরে চারজন বিজেপি নেতাকে খুন করা হলো। খবর এনডিটিভি ও ডয়চে ভেলে’র। 

০৯:৪৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আদর্শ অনুসরণে দেশ সেবার আহ্বান

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আদর্শ অনুসরণে দেশ সেবার আহ্বান

বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নীতি ও আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার ভক্তি নিয়ে মানুষের সেবায় সকলকে আত্মনিয়োগ করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

০৯:৪১ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সিনহা হত্যা মামলায় তিন পুলিশ সদস্য রিমান্ডে

সিনহা হত্যা মামলায় তিন পুলিশ সদস্য রিমান্ডে

সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তার হলেন টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্ট লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত। তাদেরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো বাকি চার আসামীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন।

০৯:২৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি