গাজীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, ১০২ গ্রাম প্লাবিত
রাজধানীর পার্শ্ববতী জেলা গাজীপুরে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে কালিয়াকৈর উপজেলার ১০২টি গ্রাম প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
০৯:৫১ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
নটর ডেম-হলিক্রসসহ চার কলেজে ভার্চুয়াল ভর্তি পরীক্ষা
রাজধানীর নটর ডেম কলেজ, হলিক্রস কলেজ, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে ভার্চুয়াল পরীক্ষা নেওয়ার নির্দেশ দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। আগামী ৯ থেকে ২৪ আগস্টের মধ্যে ভার্চুয়াল পদ্ধতিতে লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে খ্রিষ্টান মিশনারি পরিচালিত এই চার কলেজকে।
০৯:৪৮ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
রামুতে পিকআপের ধাক্কায় কলেজ শিক্ষকসহ নিহত ২
কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা বাজারে মাছ বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় শফিউল আলম (৫৫) ও মাহবুব সিকদার (৫৬) নামের দুইজন পথচারি নিহত হয়েছে।
০৯:৩৬ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
কাবা শরিফে স্বর্ণখচিত গিলাফ বসছে বৃহস্পতিবার
কাবা শরিফের চারদিকে জড়িয়ে থাকা স্বর্ণখচিত কোরআনিক ক্যালিগ্রাফির কালো গিলাফ প্রতিবছর পরিবর্তন করা হয়। সেই পরিবর্তনের তারিখটি সব সময়ের জন্য নির্ধারিত। প্রতি বছর ৯ জিলহজ তারিখে আরাফার দিন অর্থাৎ হজের দিন কাবাঘরের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ লাগানো হয়। তারই ধারাবাহিকতায় এবার পবিত্র কাবাঘরের গিলাফ বদলানো হবে বৃহস্পতিবার (৯ জিলহজ) এশার নামাজের পর। এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট ও গালফ নিউজ।
০৯:৩১ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
বিশ্বে মৃত্যু আরও সাড়ে ৫ হাজার, শনাক্ত আড়াই লাখ
বিশ্বে আবারও বেড়েছে করোনার তাণ্ডব। গত একদিনে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে ভাইরাসটি। এতে করে মৃতের সংখ্যা ৬ লাখ ৬২ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত হয়েছে আরও প্রায় আড়াই লাখ করোনা রোগী।
০৯:২৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
করোনা মৌসুমী ভাইরাস নয় : বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনা মৌসুমী ভাইরাস নয় এবং এই মহামারি প্রতিবছর ফিরে আসবে না। এর আগে চীনসহ বেশ কয়েকটি দেশের বিজ্ঞানীরা গবেষণায় জানিয়েছিলেন করোনা মৌসুমী ভাইরাসে পরিণত হবে এবং প্রতি বছর ফিরে আসবে।
০৯:২৪ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
মাধ্যমিক ও কারিগরিতে আজ ১৪ বিষয়ের ক্লাস
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার চলছে। এ লক্ষ্যে ছুটির দিন ব্যতিত অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। আজ বুধবার মাধ্যমিকে ১১টি ও কারিগরির তিনটিসহ মোট ১৪টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।
০৯:১৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
বড় ব্যবধানের জয়ে সিরিজ ইংল্যান্ডের
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্ট ২৬৯ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ এ নিজেদের করল স্বাগতিকরা। অন্যদিকে এই হারে ৩২ বছরের অপেক্ষা ঘুচানোর সুযোগ হাতছাড়া হলো ওয়েস্ট ইন্ডিজের। কেননা ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জেতেনি দলটি।
০৯:০৭ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
যুক্তরাষ্ট্রে আরও দ্বিগুণ মৃত্যু, আক্রান্ত বেড়ে ৪৫ লাখ
করোনায় দিশেহারা মার্কিন যুক্তরাষ্ট্রে একদিন আগের তুলনায় গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২শ তথা দ্বিগুণ করোনা রোগীর মৃত্যু হয়েছে। এতে করে প্রাণহানি বেড়ে হয়েছে ১ লাখ ৫২ হাজার ৩২০ জন। এমতাবস্থায় কার্যকরি ভ্যাকসিনের পথচেয়ে দিন গুনছে সর্বোচ্চ ক্ষমতার দেশটি।
০৯:০৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
আগামীকাল পবিত্র হজ
আগামীকাল বৃহস্পতিবার ৯ জিলহজ (সৌদি আরবে) স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে পালিত হবে পবিত্র হজ। এবার পবিত্র হজ পালন করবেন ১ হাজার হাজী। করোনা মহামারীর কারণে এ বছর সীমিত পরিসরে হজ পালনের জন্য বিশেষ স্বাস্থ্যবিধি জারি করেছে সৌদি আরবের জাতীয় রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এ কারণে নিবন্ধনকৃত ১০ হাজার হজযাত্রীর মধ্যে মাত্র ১ হাজার জনকে নির্বাচিত করে গত ২৫ জুলাই থেকে আবাসিক কোয়ারেন্টাইনে রাখা হয়। এখানেই শারীরিক সুস্থতাসহ হজের প্রাথমিক প্রস্তুতির কাজ সমাপ্ত করেছেন হাজীরা। এবারই প্রথম সৌদি আরবে অবস্থানকারী বিশ্বের ১৬০টি দেশের নাগরিকরা পবিত্র হজে অংশ নিচ্ছেন।
০৮:৫০ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
করোনা আক্রান্ত রিয়াল স্ট্রাইকার মারিয়ানো
চ্যাম্পিয়ন হয়ে মাত্র স্প্যানিশ লা লিগা শেষ করলো রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছ থেকে শিরোপা পুনরুদ্ধারের আনন্দে ভাসছে দলটি। এমন আনন্দের মুহূর্তে খারাপ খবর শুনতে হচ্ছে জিদানের দলকে। রিয়ালের স্ট্রাইকার মারিয়ানো দিয়াজের করোনা পজিটিভ।
০৮:৩৭ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ইতালিতে ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা
ইতালিতে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত জরুরি অবস্থা বাড়ছে। জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে পার্লামেন্টে প্রস্তাব উত্থাপন করলে উচ্চকক্ষ এর অনুমোদন দেয়।
০৮:৩৩ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ব্রাজিলে ২৪ ঘণ্টায় সহস্রাধিক মৃত্যু, দ্বিগুণ শনাক্ত
টানা দুইদিন বিরতি দিয়ে বিপর্যস্ত ব্রাজিলে আবারও প্রায় সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা বেড়ে ৮৮ হাজার ছাড়িয়ে গেছে। আর একদিন আগের তুলনায় দ্বিগুণ করোনা রোগী শনাক্ত হওয়ায় করোনা রোগীর সংখ্যা ২৫ লাখের কোটায়।
০৮:২৬ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণ দিবস আজ
সংস্কৃতের পণ্ডিত, সমাজ সংস্কারক, লেখক, শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রয়াণবার্ষিকী আজ। ১৮৯১ সালের ২৯ জুলাই ইহলোক ত্যাগ করেন তিনি।
০৮:১৮ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
বিশ্ব বাঘ দিবস আজ (ভিডিও)
আজ বিশ্ব বাঘ দিবস। এবারের বাঘ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘বাঘ বাড়াতে করি পণ, রক্ষা করি সুন্দরবন’। বর্তমানে বাংলাদেশসহ মাত্র ১৩টি দেশে বাঘের অস্তিত্ব রয়েছে। সারা বিশ্বে বন উজাড়, শিকারি ও পাচারকারীদের কারণে বাঘ মহাবিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত হয়েছে।
০৮:১১ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
নোবিপ্রবিসাসের অফিস ভাঙচুরে তদন্তে মন্থরগতি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয় ভাংচুরের ঘটনায় তদন্ত কার্যক্রম মন্থর গতিতে পরিচালিত হচ্ছে। শুরু থেকে প্রশাসন আশ্বাস দিয়ে আসলেও এখন পর্যন্ত তদন্ত কাজের কোন অগ্রগতি পরিলক্ষিত হয় নি।
১২:৪৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
১৯২৮ সালের চেয়েও নীরব লন্ডন
লকডাউনের পর লন্ডনের রাস্তাঘাটে যে নিস্তব্ধতা নেমে এসেছিল, তার রেকর্ডিং সংরক্ষণ করা হবে মিউজিয়াম অব লন্ডনে। করোনাভাইরাস মহামারির আরও অনেক প্রামাণ্য তথ্য এবং নিদর্শন সংগ্রহের যে প্রকল্প নিয়েছে মিউজিয়ামটি, এটি তারই অংশ।
১২:৩৫ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
গণমাধ্যম কর্মীরা সম্মুখ সারির যোদ্ধা: তথ্য প্রতিমন্ত্রী
তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, করোনা মহামারীর সময়ে গণমাধ্যম কর্মীরা যে ভাবে কাজ করেছেন তাদেরকে সম্মুখ সারির যোদ্ধা হিসেবে অভিহিত করা যায়।
১২:১৩ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
দেশের প্রবেশপথসমূহে সরকারের কার্যক্রমে সহায়তা করছে আইওএম
বাংলাদেশে কোভিড-১৯ ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রবেশপথ (পয়েন্টস অব এন্ট্রি- পিওই) সমূহে জরুরি স্বাস্থ্য নজরদারি ব্যবস্থা জোরদারে সরকারকে সহায়তা করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
১২:০৮ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
রাবি ছাত্রীদের নামে ফেসবুক একাউন্ট খুলে যৌন হয়রানি!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীদের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ফেইক একাউন্ট খুলে প্রতারণা ও হয়রানি করছে একটি চক্র। এমন অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্রী।
১২:০৩ এএম, ২৯ জুলাই ২০২০ বুধবার
শেষ বিদায়ের বন্ধু’র এ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন
করোনাকালীন সময়ে আত্মমানবতার সেবায় মৃত মানুষের দাফন কাফনের কাজে নিয়োজিত সংগঠন ‘শেষ বিদায়ের বন্ধু’র চলমান দাফন কাফন সেবার পাশাপাশি ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গনে ২৪ ঘন্টা এ্যাম্বুলেন্স সার্ভিসের শুভ উদ্বোধন করেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, হাফেজ আবরার।
১১:৫৬ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
অডিও বার্তায় ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনে অডিও বার্তার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি করোনাভাইরাস মোকাবিলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
১১:৪৮ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
শাবি প্রেসক্লাবের সিকিম ভ্রমণ মেঘ পাহাড়ের মিতালী
গতবছরের অক্টোবরে শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের বাৎসরিক আন্তর্জাতিক ট্যুর শিলং, মেঘালয়, আসাম, সিকিম হয়ে কলকাতায় এসে সমাপ্তি টানে। ৯ দিনের এ ভ্রমণ অভিজ্ঞতার সাথে ছিলাম আমরা ক্লাবের ১৫জন সদস্য।
১১:৪১ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
চুয়াডাঙ্গায় আরও ৮ জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও৮জনের দেহে করোনাভাইরাসের সংক্রমন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫৫ জনে। নতুন ১ জনসহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭০ জন এবং এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। আজ মঙ্গলবার রাত ৯টায় সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেন।
১১:৩২ পিএম, ২৮ জুলাই ২০২০ মঙ্গলবার
- বাঁচতে চান ক্যানসার আক্রান্ত বিসিএস ক্যাডার ও শিক্ষক সাজু
- ইটিভি ডিজিটালে প্রতিমাসের দ্বিতীয় শনিবার দেখবেন ‘আইন ও আবাসন’
- বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর
- বান্দরবানের সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা
- শেখ হাসিনা ফিরবেন ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ
- বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব: শফিকুর রহমান
- বুক সমান পানি পেরিয়ে মরদেহ কবরস্থানে দাফন
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- ছুটিতে গিয়ে না ফিরলে ৩ বছরের নিষেধাজ্ঞা, নতুন নিয়ম সৌদির
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- পারিবারিক কবরস্থানে শায়িত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টি
- নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিললো ইট বাঁধা কিশোরের মরদেহ
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক
- জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান কে পূরণ করবে: এ টি এম আজহার
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির
- ভারতে ক্লাস নিচ্ছেন পলাতক সাবেক এমপি প্রাণ গোপাল























