ঢাকা, শুক্রবার   ১০ জুলাই ২০২৬

সবাইকে হটিয়ে বিশ্বসেরা স্টোকস

সবাইকে হটিয়ে বিশ্বসেরা স্টোকস

শুরু থেকেই নিজের জাত চেনাতে থাকেন, যদিও পিছু নিয়েছিল কিছু বিতর্কও। তাইতো ২০১১ সালে ওয়ানডেতে অভিষেক হলেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সময় নেন ৮টি বছর। ২০১৯ সালটাই নিজের করে নিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ইংল্যান্ডকে প্রথমবারের মতো জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপ। এরপর ঘরের মাঠে অ্যাশেজেও আধিপত্য বিস্তার করেন তিনি। সেই ধারাবাহিকতা ধরে রেখে এবার বিশ্বসেরা অলরাউন্ডারে মুকুটটি মাথায় পরে নিলেন বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকস।

০৪:৫৩ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

বিএসএমএমইউ ৫’শতাধিক করোনা রোগীকে চিকিৎসা দিয়েছে

বিএসএমএমইউ ৫’শতাধিক করোনা রোগীকে চিকিৎসা দিয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ)।

০৪:৫২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

শার্শায় ২ জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত 

শার্শায় ২ জনপ্রতিনিধি করোনায় আক্রান্ত 

যশোরের শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জুর (৭২) করোনা আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে আক্রান্ত হন উপজেলার নিজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ (৫০)। 

০৪:৫০ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

এমডিসহ ৩ জন পাঁচ দিনের রিমান্ডে
সাহাবুদ্দিন মেডিকেল

এমডিসহ ৩ জন পাঁচ দিনের রিমান্ডে

করোনাভাইরাস পরীক্ষার ভুয়া সনদ দেয়াসহ জালিয়াতির অভিযোগে গ্রেফতার বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আল ইসলামসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২১ জুলাই) শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করেন আদালত। 

০৪:৪৫ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দিল স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট

শিক্ষার্থীদের ইন্টারনেট সুবিধা দিল স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট

অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতে আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের ইন্টারনেট ও হ্যান্ডসেট প্রদান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট। গুগল ফ্রমে তথ্য সংগ্রহের মাধ্যমে শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী ২৩ জনের প্রত্যেককে মাসিক ইন্টারনেট খরচ বাবদ ৩৫০ টাকা হারে ও তিন শিক্ষার্থীকে মোবাইল ফোন কেনার জন্য দশ হাজার দুইশত টাকা করে অর্থ প্রদান করা হয়।

০৪:৪০ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

বিমানযাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করছে চীন

বিমানযাত্রীদের করোনা টেস্ট বাধ্যতামূলক করছে চীন

চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমান যাত্রীরা তাদের ফ্লাইট বুক করার পর বিমানে আরোহনের আগে প্রমাণ করতে হবে যে তাদের সাম্প্রতিক করোনাভাইরাস টেস্টের ফল নেগেটিভ এসেছে।

০৪:৩০ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

লিবিয়ায় মিশরের সেনার সঙ্গে তুরস্কের সংঘাতের আশঙ্কা

লিবিয়ায় মিশরের সেনার সঙ্গে তুরস্কের সংঘাতের আশঙ্কা

মিশর সরকার লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের অনুমতি পেয়েছে। সেদেশের সংসদ সোমবার দেশের বাইরে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন করেছে। এর ফলে মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আস-সিসি প্রয়োজনে লিবিয়ায় সেনা পাঠাতে পারবেন।

০৪:১২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

রুবাইয়েত জাহানের নতুন গান  ‘দুটি চোখ’

রুবাইয়েত জাহানের নতুন গান  ‘দুটি চোখ’

চট্টগ্রামের মেয়ে রুবাইয়েত জাহান। বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এ শিল্পী পপসঙ্গীতসহ নানা ধরনের গান করে থাকেন। বাংলার বাইরে ইংরেজি, উর্দু, হিন্দিতেও তার গানের উল্লেখযোগ্য দর্শক রয়েছে। এছাড়া ব্রিটেনের বাঙালি কমিউনিটিতে তার গায়কী বেশ প্রশংসীত। বাংলা চলচ্চিত্রে প্লেব্যাক করে কুড়িয়েছেন প্রশংসা। গানের চর্চা করে যাচ্ছেন নিয়মিত। এরই ধারাবাহিকতায় এবারের ঈদে প্রকাশ পাচ্ছে তার নতুন গান ‘দুটি চোখ’। 

০৪:১০ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

পোশাকের নতুন বাজার অনুসন্ধানের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

পোশাকের নতুন বাজার অনুসন্ধানের নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর

করোনা মহামারিতে সৃষ্ট বিশ্বপরিস্থিতিতে রপ্তানি আয়ের ধারা অব্যাহত রাখতে তৈরি পোশাক শিল্পের বর্তমান বাজার সংরক্ষণ করে আরও নতুন বাজার অনুসন্ধানের জন্য ইউরোপে বাংলাদেশের রাষ্ট্রদূতদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

০৪:০৩ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

দীর্ঘদিন পর টিভি নাটকে জয়া

দীর্ঘদিন পর টিভি নাটকে জয়া

জয়া আহসান। ক্যারিয়ারের শুরুতে বিজ্ঞাপন ও টিভি নাটক দিয়ে তিনি যাত্রা শুরু করেন। সেই থেকে পথ চলা। এখন তিনি শুধু বাংলাদেশে নয়, দুই বাংলার জনপ্রিয় তারকা। শেষ কবে দর্শক তাকে নতুন নাটকে দেখেছেন ভুলেই গেছেন। বিশেষ করে কলকাতার সিনেমার ব্যস্ত হওয়ার পর টিভি থেকে দূরে ছিলেন অভিনেত্রী। নতুন খবর হচ্ছে- সামনের ঈদে জয়াকে আবার দর্শক দেখবেন নাটকে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর টিভিতে হাজির হচ্ছেন জয়া।

০৪:০১ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

মৎস্যখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রপতির আহ্বান

মৎস্যখাতের সম্ভাবনাকে কাজে লাগাতে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে রূপান্তরে মৎস্যখাতের অমিত সম্ভাবনাকে কাজে লাগাতে আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সাথে কাজ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। 

০৩:৫৪ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ শুরু

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ আজ মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হয়েছে। সপ্তাহটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

০৩:৫২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল গ্রেফতার

সাহাবউদ্দিন মেডিকেলের এমডি ফয়সাল গ্রেফতার

রাজধানীর গুলশানে সাহাব উদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফয়সাল আল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)।

০৩:৪৯ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

বন্যায় স্বাস্থ্য অধিদপ্তরের দুই সতর্কতা

বন্যায় স্বাস্থ্য অধিদপ্তরের দুই সতর্কতা

প্রাকৃতিক দুর্যোগ বন্যায় দুটি বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। প্রথমত, দুই সাপের কামড় থেকে সবাইকে সতর্কতা অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, সবাইকে নিরাপদ পানি পান করার অনুরোধ জানানো হয়। 

০৩:৩৪ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

গাছগুলোর ডালে ঝুলছে মানুষের কঙ্কাল!

গাছগুলোর ডালে ঝুলছে মানুষের কঙ্কাল!

এই পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, আপনি যত বড় সাহসীই হন না কেন, সেসব স্থানে এক মুহূর্তও কাটাতে চাইবেন না। তেমনই একটা জায়গা হলো জাপানের ‘সি অফ ট্রি’ নামের একটি বন। যেখানে কিছুদূর হাঁটলেই দেখতে পাবেন গাছগুলোর ডালে মানুষের কঙ্কাল ঝুলছে! প্রতি বছর এখানে প্রচুর মানুষ আত্মহত্যা করতে আসেন! কেউ কেউ তো অনেক দূর দেশ থেকে টাকা খরচ করেও মরতে আসেন! কেননা, মানুষ নিরিবিলিতে মরতে পছন্দ করেন।

০৩:২৯ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

ঈদে থাকছে না বিশেষ ট্রেন

ঈদে থাকছে না বিশেষ ট্রেন

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে এবারের ঈদে বিশেষ কোনো ট্রেন দেওয়া হবে না। 

০৩:০১ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

নওগাঁ-৩ আসনের এমপি সেলিম করোনায় আক্রান্ত

নওগাঁ-৩ আসনের এমপি সেলিম করোনায় আক্রান্ত

নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

০২:৪২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

করোনায় না ফেরার দেশে আরও ৪১ জন (ভিডিও)

করোনায় না ফেরার দেশে আরও ৪১ জন (ভিডিও)

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও প্রতিদিনের হারে তা কমেছে। বাংলাদেশের অবস্থাও এখন পর্যন্ত আগের মতই। দিন দিন ভয়াবহ রূপ লাভ করছে করোনা। 

০২:৩৮ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

বঙ্গবন্ধু আছেন এবং থাকবেনও

বঙ্গবন্ধু আছেন এবং থাকবেনও

১৭ মার্চ। বাঙালির জাতীয় জীবনে একটি বিশেষ স্মরণীয় দিন। ১৯২০ সালের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন। বেঁচে থাকলে আজ তাঁর বয়স হত ১০০ বছর। কিন্তু ঘাতকরা তাকে বাঁচতে দেয়নি। সপরিবারে তারা তাকে হত্যা করেছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আদালতের দেয়া তার ঘাতকদের মৃত্যুদণ্ডাদেশের রায় আজ পর্যন্ত বাস্তবায়ন হলো না। এ লজ্জা জাতি রাখবে কোথায়? 

০২:৩২ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

নার্সদের খাবারেও সাহেদের দুর্নীতি! (ভিডিও)

নার্সদের খাবারেও সাহেদের দুর্নীতি! (ভিডিও)

রাজধানীর উত্তরার হোটেল মিলিনা। সাহেদ করিমের আরও একটি প্রতিষ্ঠান। এখানে আবাসনের ব্যবস্থা করা হয়েছিল কোভিড চিকিৎসায় নিয়োজিত কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের নার্সদের। তাদের খাবারের বিলেও নয়-ছয় করেছে সাহেদ করিম। এই বিল দুর্নীতির মাধ্যমে সরকারের অন্তত সাড়ে ৭ লাখ টাকা হাতিয়েছে প্রতিষ্ঠানটি। 

০২:২৭ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

করোনায় মারা গেলেন আরও এক পুলিশ সদস্য

করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যু হয়েছে আরও এক পুলিশ সদস্যের। ওই পুলিশ সদস্যের নাম সায়ফুল আলম (৪১)। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

০২:১৬ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

আগামীকাল মালয়েশিয়া যাবে বিমানের বিশেষ ফ্লাইট

আগামীকাল মালয়েশিয়া যাবে বিমানের বিশেষ ফ্লাইট

মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে বুধবার (২২ জুলাই) বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

০২:০৯ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

অতি বৃষ্টিতে চরম দুর্ভোগ, ভেসে গেছে পশু বিক্রির স্বপ্ন 

অতি বৃষ্টিতে চরম দুর্ভোগ, ভেসে গেছে পশু বিক্রির স্বপ্ন 

সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কমলেও বিপদসীমার অনেক উপর দিয়েই বইছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অপরিবর্তিত রয়েছে। এরই মধ্যে মুষলধারে অতি বৃষ্টিতে মরার উপর খরার ঘা হয়ে চরম দুর্ভোগে বন্যার্তরা। ফলে, আসন্ন ঈদে কৃষক ও খামারিদের পশু বেচার স্বপ্নও ভেসে গেছে বন্যার বানিতে। 

০১:৪৯ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

নৌকা দেখলেই ছুটে আসছেন বন্যার্তরা

নৌকা দেখলেই ছুটে আসছেন বন্যার্তরা

সিরাজগঞ্জে যমুনার পানি সামান্য কিছু কমলেও বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হওয়ায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এতে করে হাহাকার বেড়েছে বন্যার্তদের মাঝে। হাজার হাজার মানুষে বন্যার কবলে পড়লেও ত্রাণ দেখা তেমন মিলছে না। যা হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিই নগণ্য। 

০১:৪৭ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি