করোনা যুদ্ধে জয়ী হলেন ২০৯৩ জন পুলিশ সদস্য
করোনা যুদ্ধে জয়ী হয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০৯৩ জন পুলিশ সদস্য। চলমান করোনাযুদ্ধে জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়েই তারা করোনায় আক্রান্ত হন। তাঁদের অনেকেই জনগণের সেবায় নিজেকে নিযুক্ত করতে আবারও কাজে যোগ দিয়েছেন। বাংলাদেশ পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোর উন্নত ও মানসম্মত "চিকিৎসা ও সেবায়" সুস্থতার হার দ্রুততার সাথে বাড়ছে।
০৮:৪০ পিএম, ১ জুন ২০২০ সোমবার
বেসিক ব্যাংকের ইসলামপুর শাখা লকডাউন
বেসিক ব্যাংকের রাজধানীর ইসলামপুর শাখা লকডাউন করা হয়েছে। শাখা ব্যবস্থাপকসহ নয় কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় রাষ্ট্রায়ত্ত এ ব্যাংকটি অবরুদ্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে এ শাখায় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আলম।
০৮:২৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
গাজীপুরে নতুন করে আক্রান্ত ৬৯ জন
গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৬৯ জন। এ নিয়ে জেলায় মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ জন হয়েছে। আজ সোমবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
০৮:২০ পিএম, ১ জুন ২০২০ সোমবার
হিলিতে মাদক ব্যবসায়ী আটক
দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩'শ পিস নেশা জাতীয় এ্যম্পোলসহ হারুন অর রশীদ (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
০৮:০৭ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ঢাকা মেডিকেলে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো যুবলীগ
মহামারি করোনা যুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরক্ষা সামগ্রী দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ।
০৮:০৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার
নাটোরে বাস চাপায় মুক্তিযোদ্ধা প্রকৌশলী নিহত
নাটোরের বড়াইগ্রামে বাস চাপায় মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সরকার (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত প্রকৌশলী নিহত হয়েছেন। সোমবার (১ জুন) দুপুরে নাটোর-পাবনা মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
০৮:০০ পিএম, ১ জুন ২০২০ সোমবার
বাউফলে কিশোরকে আটকে রেখে রাতভর নির্যাতন
পাওনা টাকা পরিশোধ না করায় গোয়ালঘর থেকে নানীর গরু নিয়ে বাড়ি ফেরার পথে মো. সবুজ (১৭) নামে এক কিশোরকে আটকে রেখে রাতভর নির্যাতন করে মাথা ন্যাড়া করার অভিযোগ পাওয়া গেছে। পটুয়াখালীর বাউফলে এক চৌকিদার ও কয়েক যুবক মিলে নির্যাতনের পর আজ সোমবার সকালে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। সে কেশবপুর ইউপির ভরিপাশা গ্রামের আজগর মোল্লার ছেলে।
০৭:৪৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
সংসদে দর্শনার্থী ও সাংবাদিক প্রবেশে বিধি নিষেধ আরোপ
করোনা মহামারীর সময়ে জাতীয় সংসদ সচিবালয়ে দর্শনার্থী ও সাংবাদিকদের প্রবেশে বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। প্রায় দুই মাসের ‘সাধারণ ছুটি’ শেষে অফিস-আদালত খুললেও কোনো সংসদ সদস্য বা সংসদের কর্মকর্তা দর্শনার্থীদের সংসদে প্রবেশের পাস দিতে পারবেন না। প্রবেশ করতে পারবেন না গণমাধ্যমকর্মীরাও।
০৭:৪৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
আলিয়ার ছবি দিয়েই বলিউডে শ্যুটিং শুরু
আলিয়ার প্রথম ছবি হওয়ার কথা ছিল পরিচালক-প্রযোজক সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে সলমান খানের বিপরীতে "ইনশাআল্লাহ" ছবিতে। কিন্তু সালমান এই কাজ থেকে সরে দাঁড়ানোর পর, বনশালী আলিয়াকে নিয়ে গাঙ্গুবাই কাথিয়াদি করার সিদ্ধান্ত নেন। পঞ্চম দফার লকডাউন ঘোষিত হয়েছে সারা দেশ জুড়ে। তবে এবার ছাড় দেওয়া হয়েছে বেশ কিছু ক্ষেত্রে। বিনোদন জগতও সেই তালিকায় রয়েছে।
০৭:১২ পিএম, ১ জুন ২০২০ সোমবার
খালের পানিতে মিলল নবজাতকের লাশ
ঝালকাঠি পৌরসভার শেষ সীমান্তে বাদামতলা নামক খালে অজ্ঞাত পরিবারে জন্ম নেয়া এক নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে শহরের বিকনা এলাকার টিটিসি সেন্টার সংলগ্ন খালে স্থানীয় পথচারীরা যাতায়াতের সময় এই নবজাতকের লাশটি খালে ভাসতে দেখতে পায়।
০৬:৪৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
বিক্ষোভের আগুনে জ্বলছে যুক্তরাষ্ট্র
আমেরিকার মিনিয়াপোলিসে পুলিশের নির্মমতার শিকার হয়ে আফ্রিকান-আমেকিান জর্জ ফ্লয়েডের মৃত্যুতে আমেরিকার চল্লিশটি শহরে যেভাবে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে তাতে প্রশাসনের মধ্যে উদ্বেগ বাড়ছে।
০৬:৩৭ পিএম, ১ জুন ২০২০ সোমবার
হজের সিদ্ধান্ত ১৫ জুন
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ শিথিল করে দুই মাসেরও বেশি সময় পর সৌদি আরবের মসজিদগুলো খুলে দেয়া হয়েছে। এতে করে চলতি বছর হজের দুয়ার খুলতে যাচ্ছে। গতকাল রোববার পবিত্র কা’বা শরীফ ও মসজিদুন নববীসহসব মসজিদের দ্বার নামাজীদের জন্য ফের উন্মুক্ত করে দেয়া হয়। খবর রয়টার্স’র
০৬:২২ পিএম, ১ জুন ২০২০ সোমবার
সিআইডির জালে ধরা ভুয়া উপ-সচিব
নিজেকে একজন উপ-সচিব পরিচয় দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে প্রতারণার আশ্রয় নিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর উত্তরা এলাকা থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) এর সিরিয়াস ক্রাইম স্কোয়াডের একটি বিশেষ দল গোলাম মোস্তফা (৩৮) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে। তিনি নিজেকে ২৪ তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা ও সচিবালয়ে কর্মরত বলে পরিচয় দিতেন।
০৬:০৭ পিএম, ১ জুন ২০২০ সোমবার
বরিশালে করোনা উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু
বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ২০ মিনিটের মধ্যে করোনা উপসর্গে ভোগা ৩ রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১ জুন) বেলা ৩টা ১০ মিনিট থেকে শুরু করে সাড়ে ৩টার মধ্যে তিনজনের মৃত্যু হয়।
০৫:৫৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
লাল, সবুজ ও হলুদ জোনে দেশকে ভাগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে সারাদেশকে লাল, সবুজ ও হলুদ জোনে ভাগ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। আজ সোমবার করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে করণীয় সংক্রান্ত সমন্বয় সভা শেষে এ কথা জানান তিনি।
০৫:৩৯ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ঠাকুরগাঁওয়ে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন কহরপাড়া গ্রামের একটি বাগানের ঝোপে গর্তের ভেতর থেকে সোমবার দুপুরে অর্ধগলিত অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
০৫:২৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
সন্তান আসার খুশিতে রাজ-শুভশ্রীর ছবি পোস্ট
পরিচালক রাজ চক্রবর্তী ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন। সাদা পাঞ্জাবি পড়ে রাজ জড়িয়ে আছেন স্লিভলেস ব্লাউজ আর ঘিয়ে রঙের শাড়ি পরা তাঁর সন্তানের জননী শুভশ্রীকে। শুভশ্রীর পেটের কাছে হাত দিয়ে যেন ছুঁয়ে আছেন তাদের সন্তানকে। রাজ এ ভাবেই প্রকাশ করলেন শুভশ্রীর বেবি বাম্পের ছবি । আর এক ছবিতে শুভশ্রী আর রাজ আগত সন্তানের কথা ভেবেই একে অপরকে আদর করছেন।
০৫:১৮ পিএম, ১ জুন ২০২০ সোমবার
সুনামগঞ্জে করোনায় প্রথম ব্যক্তির মৃত্যু
সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে প্রথম ব্যক্তি হিসেবে আব্দুল হক (৬৫) নামে এক ওষুধ ব্যবসায়ীর মৃত্যুর হয়েছে। সোমবার (১ জুন) সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তার মৃত্যু হয়। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলায়। জেলা সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
০৫:০৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ঐ দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে: ওবামা
মার্কিন শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড নির্মমভাবে খুন হওয়ার ঘটনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলছেন, ‘ঐ দৃশ্য আমার হৃদয় ভেঙে দিয়েছে। আমাদের মনে রাখতে হবে, এখনও লাখ লাখ মানুষকে বর্ণবৈষম্যের শিকার হয়ে নিগৃহীত হতে হয়।
০৫:০৩ পিএম, ১ জুন ২০২০ সোমবার
ডেঙ্গু প্রতিরোধে ৭ নির্দেশনা
করোনা সংকটের মধ্যে যাতে ডেঙ্গুর প্রকোপ না ঘটে তার জন্য প্রস্তুতি নিচ্ছে সরকারি অফিস। মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সাতটি নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ের অতিরিক্ত সচিব এবং এর অধীন দপ্তর ও সংস্থা প্রধানদের কাছে রবিবার পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।
০৪:৫৭ পিএম, ১ জুন ২০২০ সোমবার
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
বাগেরহাটে বিদ্যুৎস্পৃষ্টে কৌশিক চৌধুরী (১২) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামে নিজ বাড়ির বাগানে সুপারী গাছের মাধ্যমে বিদ্যুতায়িত হয় কৌশিক। পরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
০৪:৫৪ পিএম, ১ জুন ২০২০ সোমবার
করোনা পরীক্ষায় অন্তঃসত্ত্বাদের অগ্রাধিকার দেয়ার নির্দেশ
করোনা ভাইরাসের পরীক্ষায় সরকারি-বেসরকারি সব হাসপাতালে অন্তঃসত্ত্বা নারীদেরকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে অন্যান্য সুচিকিৎসা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।
০৪:৫১ পিএম, ১ জুন ২০২০ সোমবার
পত্নীতলায় নারী-পুরুষের মৃতদেহ উদ্ধার
নওগাঁর পত্নীতলা উপজেলায় পৃথক ঘটনায় নারীসহ দুই জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে মৃতদেহ দুটি উদ্ধার করে পত্নীতলা থানা পুলিশ।
০৪:৩১ পিএম, ১ জুন ২০২০ সোমবার
লা লিগা শুরু : ১৩ জুন মাঠে নামবে মেসির দল
করোনাভাইরাসের কারণে ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে স্প্যানিশ লা লিগা। সম্প্রতি খেলা শুরুর অনুমতি দেয় স্পেন সরকার। লিগ কমিটির ঘোষিত তারিখ ১৩ জুন মায়োর্কারের বিপক্ষে লকডাউনের পর প্রথম খেলতে নামবে লিওনেল মেসির বার্সেলোনা। পরের দিন রিয়াল মাদ্রিদ খেলবে এইবারের বিপক্ষে। তবে স্পেনের ফুটবল ফেডারেশন গত শুক্রবার জানায়, ১১ জুন সেভিয়া ও রিয়াল বেতিসের ডার্বি ম্যাচ দিয়ে শুরু হবে লিগ।
০৪:২১ পিএম, ১ জুন ২০২০ সোমবার
- পহেলা বৈশাখে ১০ জেলায় ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ফাঁসির রায় শুনে ‘জয় বাংলা’ স্লোগান পুলিশ সদস্যের, বললেন ‘এই রায় মানি না’
- রাকসু জিএস সালাউদ্দিন আম্মারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
- এনসিপি নেত্রী ঢাবি শিক্ষার্থী রাফিয়া রাফি আর নেই
- নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন-অফলাইন ক্লাসের সময়সূচি ঘোষণা
- অস্ত্র মামলায় হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড
- সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, ২০২৬ পাস
- সব খবর »
- গফরগাঁওয়ে নির্বাচনী সহিংসতায় বিএনপি প্রার্থীর অনুসারী জখম ২
- পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
- চাঞ্চল্যকর তথ্য দিলেন রাষ্ট্রপতি, যেভাবে ব্যর্থ হয় অপসারণের চেষ্টা
- সাজাপ্রাপ্ত আসামি ধরতে গিয়ে মারধরের শিকার ২ পুলিশ সদস্য
- মেয়েকে হত্যার পর ট্রাংকে লুকিয়ে রেখে প্রেমিকের সঙ্গে চলে যান মা
- কেমন হচ্ছে নতুন মন্ত্রিসভা, আলোচনায় যারা
- চাঁদা না পেয়ে তাণ্ডব, একুশের প্রতিবেদনে নড়েচড়ে বসলো প্রশাসন
- বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ
- পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
- টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে মা-ছেলে নিহত
- সংরক্ষিত আসনে জামায়াতের প্রার্থী প্রায় চূড়ান্ত, তালিকায় ১২ নেত্রী
- সংসদে সরকারি চাকরি বিল পাস, নতুন বয়সসীমা নিধারণ
- গুরুত্বপূর্ণ ৫ মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন প্রধানমন্ত্রী
- নরসিংদীর সেই কিশোরীকে হত্যা করেছিল সৎপিতা, আদালতে জবানবন্দি
- পদ হারানোর পর ঢাবি ছাত্রদলের হামিমের স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
- মাদারীপুরে বিএনপি প্রার্থীকে সমর্থন আওয়ামী লীগের নেতাকর্মীদের
- মানুষের হাতের মুঠোয় ব্যাংকিং পৌঁছে দেয়া এক স্বপ্নদ্রষ্টা
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, ঘাতক গ্রেপ্তার
- ফরিদপুরে মাদক দ্বন্দ্বে দুই ভাই জখম, রাজনৈতিক রঙ লাগানোর চেষ্টা
- কৃষকের ক্ষতিগ্রস্ত পেঁয়াজ ক্ষেত পরিদর্শন করলেন এমপি হারুন
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
- নতুন মন্ত্রীরা কে কোন মন্ত্রণালয় পেলেন
- ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
- বিনোদন শাখায় তিন পদে জনবল নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
- ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন পাচারের শিকার ৩৩ বাংলাদেশি
- আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলনকারী ছাত্রলীগ নেতাকে ত্যাজ্যপুত্র ঘোষণা
- মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট
- মাদক সেবনকারীদের হাতে সৌদি প্রবাসীর ছেলে নিহত
- সৌদিতে ঈদ কবে, জানা যাবে আজ
- পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে হাজির এমপি খায়রুল কবির























