ব্রাজিলে টানা সহস্রাধিক মৃত্যু, আক্রান্ত বেড়ে ২৯ লাখ
ব্রাজিলে টানা এক সপ্তাহের বেশি সময়ে প্রতিদিনই সহস্রাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটেছে। গত একদিনেও এর ব্যত্যয় ঘটেনি। এতে করে মৃতের সংখ্যা ৯৮ হাজার ছাড়িয়ে গেছে। নতুন করে শনাক্ত হয়েছে অর্ধলক্ষেরও বেশি। ফলে, করোনা রোগীর সংখ্যা ২৯ লাখ পেরিয়েছে। তবে, আক্রান্তদের অর্ধেকের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন।
০৮:২৯ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
টিকা আসছে নির্বাচনের আগেই : ট্রাম্প
আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগেই করোনা ভাইরাসের টিকা হাতে আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিরাল্ডো রিভেরা রেডিও অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।
০৮:২১ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
সিনহার মৃত্যু : আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন
টেকনাফে পুলিশের গুলিতে মেজর সিনহার মৃত্যুর মামলায় আসামিদের রিমান্ডের আদেশ পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত আদেশে ওসি প্রদীপ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ লিয়াকতসহ ৭ আসামির ৭ দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।
০৮:০৮ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
হাবিপ্রবিতে ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)এর সংঘর্ষ ও দুই ছাত্র নিহত হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়েরকৃত মামলায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে পৃথক দুটি চার্জশিট দাখিল করেছে সিআইডি। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রক্টর অধ্যাপক ড. এটিএম শফিকুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেছিলেন।
১২:৩০ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
‘বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় শেখ কামাল’
করোনা ভাইরাস পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১ তম জন্ম দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম ৫ অক্টোবরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, সকল উন্নত জাতির যেমন সমৃদ্ধ ইতিহাস আছে, তেমনি বাংলাদেশেরও সমৃদ্ধ ইতিহাস রয়েছে।
১২:০৬ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
চীনে বুনিয়া ভাইরাস
একদিকে করোনার প্রাদূর্ভাবে অস্থির পুরো বিশ্ব। এর মধ্যেই আবার আরও এক সংক্রামক ভাইরাসের দেখা মিলেছে। এটাও দেখা মিলল চীনে। ইতোমধ্যেই এই রোগ ছড়িয়েছে অনেকের শরীরে। জানা যায়, এই ভাইরাসে মৃত এক ব্যক্তির শরীর থেকে ছড়িয়েছে সংক্রমণ। কলকাতা ৭/২৪ ঘণ্টা’র।
১২:০১ এএম, ৭ আগস্ট ২০২০ শুক্রবার
স্পোকেন ইংলিশের ওপর ইবুক আনল রবি-টেন মিনিট স্কুল
প্রথমবারের মতো সকল বয়সী শিক্ষার্থীদের জন্য স্পোকেন ইংলিশের ওপর ই-বুক ‘ঘরে বসে Spoken English’ আনল রবি-টেন মিনিট স্কুল। অনলাইন প্রকাশের মাত্র দুই মাসের মধ্যে ইবুকটি ৭০ হাজারের বেশি কপি বিক্রি হয়ে অনলাইন বেস্টসেলারের স্বীকৃতি পেয়েছে এটি।
১১:৫৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বিদেশী বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৩৭ দশমিক ৫১ শতাংশ
চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে সম্পূর্ণ বিদেশী বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের প্রস্তাব ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫৩৭ দশমিক ৫১ শতাংশ বেশি এসেছে। এই বৃদ্ধির পরিমান ৪১ হাজার ৫০২ দশমিক ৯৫৪ মিলিয়ন টাকা।
১১:৩৫ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ব্রাজিলে বিপাকে ফেইসবুক ও টুইটার
ব্রাজিলের উগ্র ডানপন্থি প্রেসিডেন্ট জাইয়া বলসোনারো ও সুপ্রিম কোর্টের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এতে বিপদে পড়েছে ফেসবুক ও টুইটার। প্রেসিডেন্ট বলসোনারোর ঘনিষ্ঠ সমর্থকরা সুপ্রিম কোর্টের সুনাম ক্ষুন্ন করতে সামাজিক মাধ্যমে প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। এটি তদারকি করছেন সুপ্রিম কোর্টের বিচারক আলেসানড্রি দে মোরায়েস। এছাড়া বলসোনারোর ঐ সমর্থকেরা ফেইসবুক ও টুইটার অ্যাকাউন্ট থেকে সুপ্রিম কোর্টের বিচারকদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ, এমনকি তাদের হুমকি দেয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। খবর এপি ও ডয়চে ভেলে’র।
১১:২৮ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ৬ আগস্ট ২০২০ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৯তম প্রয়ান দিবসে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।
১০:৫৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
৬ আগস্ট হিরোসিমা দিবসে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে জাপানের হিরোসিমায় ৬ আগস্ট ও নাগাসাকিতে ৯ আগস্ট সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা হামলার দিবস উপলক্ষে আজ ৬ আগস্ট ২০২০ জাতীয় প্রেসক্লাবের সমানে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০:৪৯ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
টাইগারকে বাগে রাখতে নতুনই ভরসা
দিনকয়েক আগেই শোনা গিয়েছিল, যশ রাজ ফিল্মসের অন্দরে টাইগার ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবির পরিকল্পনা চলছে। ছবিটি হচ্ছে ঠিকই, কিন্তু বদলে যাচ্ছে তার কান্ডারি।
১০:৪২ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কে এগিয়ে?
আমেরিকার ভোটাররা ৩ নভেম্বর নির্ধারণ করবেন ডোনাল্ড ট্রাম্পকে তারা আরও চার বছরের জন্য হোয়াইট হাউজে দেখতে চান কিনা। নির্বাচনে রিপাবলিকান প্রেসিডেন্টকে চ্যালেঞ্জ জানাবেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। যিনি বারাক ওবামার ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনেক বেশি পরিচিত। যদিও তিনি গত শতাব্দীর ৭০’র দশক থেকে যুক্তরাষ্ট্রের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। নির্বাচনের সময় যতোই ঘনিয়ে আসছে জনমত যাচাইকারী কোম্পানিগুলো সারাদেশে লোকজনের পছন্দ অপছন্দ জানতে ততোই ব্যস্ত হয়ে পড়ছে। ভোটারদের তারা প্রশ্ন করছে তারা কোন প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগ্রহী। খবর বিবিসি’র।
১০:৩৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
নিয়মিত ও ভার্চুয়াল দুই কোর্টই চলবে
আগামী সপ্তাহ থেকে নিয়মিত আদালতের পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমেও চলবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর মধ্যে ২০-২২টি হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ শুরু হবে। আজ বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় আলোচনার পর এমন সিদ্ধান্ত গ্রহণ করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
১০:২৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বিশ্ব-গণমাধ্যম এবং রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা
বিশ্ব-গণমাধ্যম এবং রাষ্ট্রনায়কদের চোখে বঙ্গবন্ধু ছিলেন ক্ষণজন্মা পুরুষ। তাদের কাছে বঙ্গবন্ধু এক অনন্য সাধারণ নেতা। যিনি ‘স্বাধীনতার প্রতীক’ বা ‘রাজনীতির ছন্দকার’। তারা মনে করেন, বঙ্গবন্ধু ছিলেন জনগণের নেতা এবং তাদের সেবায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।
১০:২০ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বিশ্বে ৫জি স্মার্টফোন উৎপাদনে ৪র্থ স্থানে ভিভো
চলতি বছরের শুরু থেকেই স্মার্টফোন উৎপাদন, বিক্রি ও মার্কেট শেয়ারে স্যামসাংয়ের পাশের অবস্থানটি ধরে রেখেছিল বিশ্বের শীর্ষ বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ভিভো। প্রথম প্রান্তিকে ভারতীয় বাজারে স্যামসাংকে পেছনেও ফেলে ভিভো। এরই ধারাবাহিকতায় এবার ৫জির বাজারেও অন্যতম প্রতিষ্ঠান হিসেবে নাম লিখিয়েছে চীনা এ প্রযুক্তি প্রতিষ্ঠান।
১০:১৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
কাশ্মীরে ফের বিজেপি নেতা খুন
ভারত অংশের কাশ্মীরের কুলগামে খুন হলেন বিজেপি নেতা ও পঞ্চায়েত সদস্য সাজাদ আহমেদ খান্ডে। এই নিয়ে এক মাসের মধ্যে কাশ্মীরে চারজন বিজেপি নেতাকে খুন করা হলো। খবর এনডিটিভি ও ডয়চে ভেলে’র।
০৯:৪৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের আদর্শ অনুসরণে দেশ সেবার আহ্বান
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের নীতি ও আদর্শ অনুসরণ করে দেশমাতৃকার ভক্তি নিয়ে মানুষের সেবায় সকলকে আত্মনিয়োগ করতে বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।
০৯:৪১ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
সিনহা হত্যা মামলায় তিন পুলিশ সদস্য রিমান্ডে
সাবেক সেনা কর্মকর্তা (মেজর) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় তিনজনকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। তার হলেন টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ ও ইন্সপেক্ট লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিত। তাদেরকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো বাকি চার আসামীকে জেল গেটে জিজ্ঞাসাবাদ করার জন্য আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাতে কক্সবাজারের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল উদ্দিন এ আদেশ দেন।
০৯:২৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
বৈরুত বিস্ফোরণে প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন।
০৯:২০ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ভারতীয় শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভ নির্মাণ করছে বাংলাদেশ
০৮:৫৫ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
ওএসডি হলেন অতিরিক্ত সচিব মাহবুব কবীর
রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে ওএসডির সিদ্ধান্ত জানানো হয়। নিজের ভেরিফায়েড ফেসবুক প্রফাইলে মাহবুব কবীর মিলন প্রজ্ঞাপনটির স্ক্রিনশট দিয়ে লিখেছেন, ‘ওএসডি হলাম।’
০৮:২৭ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
সাপাহারে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে নিহত ১
নওগাঁর সাপাহার উপজেলার খঞ্জনপুর সড়কের তালকুড়া ব্রীজের মোড়ে বুধবার রাতে দুটি মোটর সাইকেলের মুখোমুখী সংঘর্ষে শাহাবুদ্দীন ওরফে শাহু (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত শাহাবুদ্দীন উপজেলার কৈকুড়ী গ্রামের সবদার আলীর ছেলে।
০৮:২৬ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
সান্তাহারে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন
বগুড়ার সান্তাহারে যৌতুকের দাবিতে গৃহবধূ মীম আক্তারকে (২০) হত্যার প্রতিবাদে ও হত্যাকারিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও পৌর এলাকার নারী-পুরুষ।
০৮:১৩ পিএম, ৬ আগস্ট ২০২০ বৃহস্পতিবার
- শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি মনোনীত হলেন ওয়াকিদুজ্জামান ডাবলু
- কুমিল্লা সাঁড়াশি অভিযান, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার
- ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ৩৪
- নির্বাচনে পরাজয়ের কারণ ‘অভিভাসন নীতি ’:ট্রাম্প
- লক্ষ্মীপুরে যাত্রীবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫
- নূন্যতম মজুরি ৩২ হাজার প্রস্তাবনা শ্রমিকনেতাদের, সময় নিলো মালিকপক্ষ
- জানুয়ারিতে আবেদন, পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























