বিরল ঘটনা! ৩০ বছর পর মহিলা জানলেন তিনি ‘পুরুষ’
তাকে একজন পুরুষ মনে করার কোনো কারণ নেই। দেখতে-শুনতে, আচারে-ব্যবহারে, শারীরিক গঠনে পুরোপুরি একজন নারী হিসাবেই ৩০ টি বসন্ত পার করে ফেলেছিলেন বীরভূমের বাসিন্দা। গোল বাঁধলো হঠাৎ করে পেটে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায়। এই লকডাউনের মধ্যেই অনেক হ্যাপা সামলে মহিলাকে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্যান্সার হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা যা জানালেন তাতে চক্ষু চড়কগাছ মহিলার।
০৬:৪৫ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
পুলিশের কথা বলে ঘর থেকে বের করে কোপালো যুবককে
পটুয়াখালীর বাউফলে কৌশলে পুলিশের ভয় দেখিয়ে বসতঘর থেকে বের করে বেল্লাল (২৬) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে তার চাচাতো ভাইয়েরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। শনিবার (২৭ জুন) দুপুরে উপজেলার খেজুরবাড়িয়া গ্রামে ঘটেছে এ ঘটনা।
০৬:৪২ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
নওগাঁয় আরও ৬৩ জন করোনা আক্রান্ত
গত ২৪ ঘন্টার ব্যবধানে নওগাঁয় এই প্রথম দুই বিচারক ও ৭ চিকিৎসক,২ শিক্ষক,১১জন স্বাস্থ্যকর্মী, তিন পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৬৩ জনের নমুনায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গত শুক্রবার জেলায় আক্রান্তের দিক থেকে সর্বোচ্চ সংখ্যা ছিল ৮৩ জন। আর গত কয়েকদিনের মোট ৩৯২টি নমুনার মধ্যে শনিবার দ্বিতীয় সর্বোচ্চ ৬৩ জনের আক্রান্ত হওয়ার ফলাফল পাওয়া গেছে।
০৬:৩৬ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
বাড়িতে ৩৫টি বিষধর সাপের সঙ্গে বসবাস!
সাপের ভয়ে মানুষ যেখানে পালিয়ে বেড়ায় সেখানে রীতিমতো ৩৫টি সাপের সঙ্গে এতদিন বসবাস করেছেন। গোপনে এ বিষধর সাপ বংশবিস্তার শুরু করেছিল। শুক্রবার তামিলনাড়ুর কোয়মবত্তুর জেলার ঘটনা। ঘর থেকে বিষধর সাপ ও তার ৩৫টি বাচ্চা উদ্ধার করা হয়। পরে সেগুলিকে তাদের আসল বাসস্থানে রেখে আসা হয়েছে।
০৬:২৪ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
মেস ভাড়ার জন্য শিক্ষার্থীর রুমে মেসমালিকের তালা
অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে মেস ছাড়তে গিয়ে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের বাধার মুখে পড়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের এক শিক্ষার্থী। সঠিক সময়ে ভাড়া পরিশোধ না করায় শিক্ষার্থীর রুমে তালা দিয়েছেন বিভাগটির সহকারী অধ্যাপক ও ত্রিশালের ক্ষনিকা ছাত্রাবাসের মালিক ড. মোঃ সাইফুল ইসলাম।
০৬:২০ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
নাটোরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ
করোনা ভাইরাস প্রাদূর্ভাব মোকাবেলায় নাটোরে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার শহরের কানাইখালি এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সহ লিফলেট বিতরণ করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ মোত্তুজা আলী বাবলু। তিনি বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে সাধারণ মানুষ, আটো, রিক্সা চালক ও দোকারদার সহ প্রায় ৮শত মানুষের মাঝে বিতরন করেন।
০৬:০৮ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
এইচএসসি’র বিষয় কমিয়ে পরীক্ষার চিন্তা: শিক্ষামন্ত্রী
এবারের এইচএসসি পরীক্ষার বিষয়সংখ্যা কমানো এবং কম সময়ে নেওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সেটি আমরা কম সময়ে করতে পারি কি না? কমসংখ্যক পরীক্ষা নিতে পারি কি না? আমরা সব কিছুই ভাবছি।
০৫:৫৯ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
ভারতে পঙ্গপালের হানা, এগোচ্ছে দিল্লির দিকে
করোনা মহামারির মধ্যে ভারতে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে পঙ্গপাল। মাসখানেক আগে পশ্চিম ও মধ্য ভারতে তাদের উপদ্রব দেখা দিয়েছিল। এ বার ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল গিয়ে পৌঁছেছে উত্তর ভারতেও। রাজধানী দিল্লি সংলগ্ন গুরুগ্রামের আকাশ ছেয়ে গিয়েছে পঙ্গপালে। হরিয়ানার বিস্তীর্ণ অঞ্চলেও তাদের উপদ্রব বেড়েছে। তাদের হাত থকে বাঁচতে দরজা-জানলা বন্ধ করে এক রকমের গৃহবন্দি হয়ে রয়েছেন স্থানীয় মানুষ।
০৫:৫৭ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
চিকিৎসক দম্পতি স্বপ্নীল-নুজহাত করোনামুক্ত
মহামারী রূপ নেয়া মরণঘাতী করোনাভাইরাসের প্রকোপ থেকে মুক্ত হয়েছেন দেশের বিশেষজ্ঞ চিকিৎসক দম্পতি অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল) এবং শহীদ সন্তান ডা. নুজহাত চৌধুরী শম্পা।
০৫:৫৭ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
নাটোরে অস্ত্রসহ আটক ১
নাটোরে অস্ত্র ও গুলিসহ হাবিবুর রহমান (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে শহরের উত্তর বড়গাছা এলাকায় অভিযান চালিয়ে হাবিবুরকে গ্রেফতার করা হয়।
০৫:৫৭ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
একুশের লাইভে আসছেন সমরজিৎ রায় ও সোমদত্তা ব্যানার্জি
একুশে টেলিভিশনের ফেসবুক লাইভে আসছেন দেশের জনপ্রিয় সংগীত শিল্পী সমরজিৎ রায় ও ভারতের পশ্চিমবঙ্গের সোমদত্তা ব্যানার্জি। কণ্ঠশিল্পী কমলিকা চক্রবর্তীর উপস্থানায়‘নতুন ছন্দে’ শিরোনামে অনুষ্ঠানে লাইভে গান ও গানের গল্প করবেন তারা।
০৫:৩৯ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
বিএনপিই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি’র জন্ম হত্যার রাজনীতির মাধ্যমে এবং তারাই ক্রসফায়ার-গুম-খুন শুরু করেছিল।
০৫:৩৭ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
করোনায় ক্ষতিগ্রস্তদের আরো দেড় লক্ষ খাবার পৌঁছে দেবে রোটারি
করোনার কারণে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের মানুষদের মাঝে আরো দেড় লক্ষ খাবার পৌঁছে দেয়ার কর্মসূচি শুরু করেছে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩২৮১। এছাড়াও আরো ৩ হাজার পরিবারকে একমাসের জীবনধারণের সমপরিমান আর্থিক ও খাদ্য সহায়তা দেয়া হবে।
০৫:২২ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
মান্দায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
নওগাঁর মান্দায় চার'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। শুক্রবার রাতে উপজেলার কুসুম্বা মোড়ের অদূরে সীমানা কফি হাউজের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
০৫:০৮ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
বাংলাদেশকে ভেন্টিলেটর দিলেন পোপ ফ্রান্সিস
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি হওয়ার পথে। এই ভাইরাস মোকাবিলায় পরাশক্তি দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল দেশও হিমশিম খাচ্ছে। তাদের সহায়তায় এবার এগিয়ে এলেন পোপ ফ্রান্সিস। করোনার চিকিৎসা সহায়তায় বাংলাদেশসহ ১২টি দেশে ৩৫টি ভেন্টিলেটর পাঠালেন তিনি। শুক্রবার ভ্যাটিকানের পাপাল চ্যারিটিসের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে।
০৫:০৪ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
লাদাখে কাঠামো নির্মাণ নিয়ে চীনকে ভারতের কঠোর হুঁশিয়ারি
লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় নতুন কাঠামো নির্মাণ অবিলম্বে চীনকে বন্ধ করার হুঁশিয়ারি দিল ভারত। স্পষ্ট জানিয়ে দিল, সীমান্তে সামরিক উত্তেজনা প্রশমন করতে হলে গালোয়ানকে নিজের জমি দাবি করা বন্ধ করতে হবে। কিন্তু এই স্থিতাবস্থার বদল ঘটাতে চাইলে শান্তি বিঘ্নিত হতে পারে।
০৫:০৩ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
দর্শনা সীমান্তে আহত ২ বাংলাদেশিকে উদ্ধার
চুয়াডাঙ্গার দর্শনা থানার ঠাকুরপুর সীমান্ত এলাকা থেকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৬ জুন) রাতে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
০৪:৫৪ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
ভেড়ামারায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
কুষ্টিয়ার ভেড়ামারায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে তাদের মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
০৪:৫৪ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
বাবর আজমকে ‘মেরে ফেলা’র হুমকি সানিয়ার!
‘আমি তোমাকে মেরেই ফেলব।’ ইনস্টাগ্রামে পাকিস্তান দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক বাবর আজমকে এমনই হুমকি দিলেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। শুধু তা-ই নয়, শোয়েব মালিকের বাড়িতে গেলে আপ্যায়ন মিলবে না বলেও হুঁশিয়ারি দেন সানিয়া।
০৪:৫৩ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেন বাণিজ্যমন্ত্রী
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। মাত্র ১০ দিনে করোনাজয় করে তিনি বাসায় ফিরলেন। শনিবার এভারকেয়ার হাসপাতাল থেকে (সাবেক এ্যাপোলো) মন্ত্রী ঢাকার নিজ বাসায় ফিরে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী তুহিন।
০৪:৪৬ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
সীতাকুণ্ডে মসজিদের ফলক ভাঙচুর, প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় সাংসদ দিদারুল আলমের উদ্বোধনের দু’দিন পর রাতের আধাঁরে মডেল মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন ফলক ভেঙ্গে দিলেন দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন সাংসদ দিদারুল আলম। খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। ফলক ভেঙ্গে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা ছাত্রলীগ। শনিবার বেলা ১১টায় সীতাকুণ্ড পৌরসদরস্থ মহসড়কে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
০৪:৪১ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
ওয়ারীতে পরীক্ষামূলক লকডাউন বাস্তবায়নে চিঠি
পুরান ঢাকার ওয়ারী এলাকায় পরীক্ষামূলকভাবে লকডাউন কার্যকর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
০৪:৩৮ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
জয়পুরহাটে পুলিশ-র্যাবসহ একদিনেই আক্রান্ত ৬৭
জয়পুরহাটে পুলিশ-র্যাব সদস্যসহ আরও ৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যা এ জেলায় একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৬৩ জন রোগী আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন। জেলা সিভিল সার্জন ডা. সেলিম মিঞা আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন।
০৪:১৫ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
সুনামগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত, নিম্নাঞ্চল প্লাবিত
টানা তিনদিনের বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে গ্রামীণ সড়কগুলো তলিয়ে গেছে। এতে করে অনেক স্থানে বন্ধ হয়েছে যানবাহন চলাচল।
০৩:৫৯ পিএম, ২৭ জুন ২০২০ শনিবার
- রাঙামাটির সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, ভ্রমণ নিষিদ্ধ
- পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজির সাজা ৫ বছরের কারাদণ্ড, বিল পাস
- চক্ষুস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক শীর্ষ সম্মেলনে কো-হোস্ট বাংলাদেশ
- কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে ফ্যাসিস্ট সরকার: নাহিদ
- ফরিদপুরে দুই মণ পঁচা মাংস জব্দ, ২০ হাজার টাকা জরিমানা
- নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: তিন আসামির যাবজ্জীবন কারাদণ্ড
- বাংলাদেশের জন্য উন্মুক্ত মালয়েশিয়ার শ্রমবাজার: মন্ত্রী
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা
- সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের ৪ জনকে বহিষ্কার
- স্ত্রীর অধিকারের দাবিতে চিকিৎসক স্বামীর বাড়িতে আমরণ অনশন
- আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করুন: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: মুন্না সভাপতি, নয়ন সা.সম্পাদক























