ঢাকা, রবিবার   ২৮ জুন ২০২৬

৭১’র যুদ্ধশিশুদের জন্য নিবেদিত প্রাণ মুস্তফা চৌধুরী

৭১’র যুদ্ধশিশুদের জন্য নিবেদিত প্রাণ মুস্তফা চৌধুরী

অনেক সংগ্রাম ও ত্যাগের পরই পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে বাংলাদেশ। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্যাতনের খগড় চলে লাখ লাখ নারীর উপর। পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের নারীদের ধর্ষণ করে। তারপর অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সন্তানদের ‘যুদ্ধশিশু’ বলা হয়।

১১:২৯ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

জেলার বালিয়াডাঙ্গীতে বসতভিটার জমি দখলকে কেন্দ্র করে বাড়িতে অগ্নিসংযোগ ও দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইসলাম উদ্দীন (৫৫) নামে এক ব্যক্তি নিহত এবং দুপক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন।

১১:২০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনা সঙ্কটে মুশফিকের আবেগঘন ভিডিও বার্তা

করোনা সঙ্কটে মুশফিকের আবেগঘন ভিডিও বার্তা

এ ভাইরাস মোকাবেলায় এখনই সতর্ক না হলে বড় ধরনের হুমকিতে পড়তে পারে প্রিয় স্বদেশ। এরইমধ্যে দেশের ক্রীড়াঙ্গনে সব রকমের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এর থেকে নিজেদের ও আশেপাশের সকলের রক্ষা করার জন্য ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশ দলের উইকেট রক্ষক-ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

১১:০৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে করণীয়

করোনাভাইরাসের লক্ষণ দেখা দিলে করণীয়

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ যখন একটি দুটি করে বাড়ছে এবং সারা পৃথিবীতে এই রোগের দ্রুত বিস্তারের খবর সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত প্রচার হচ্ছে, তখন এ নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠাও বাড়ছে।

১১:০৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ইসলামী ব্যাংকের মুজিব বর্ষ উদযাপন

ইসলামী ব্যাংকের মুজিব বর্ষ উদযাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ১৮ মার্চ ২০২০, বুধবার সকাল ১০ টায় রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মুজিব বর্ষের টি-শার্ট ও প্ল্যাকার্ড ধারণ করে ১০ মিনিট অবস্থান করা হয়। 

১০:৩৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনাশঙ্কা: ১৫ জেলায় ৩৪ জনের দণ্ড

করোনাশঙ্কা: ১৫ জেলায় ৩৪ জনের দণ্ড

মরণঘাতী করোনা ভাইরাসে বাংলাদেশে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। এছাড়া করোনা সন্দেহে এখন পর্যন্ত আইসোলেশনে রাখা হয়েছে ১৬ জনকে। আর সরকারিভাবে বিভিন্ন হাসপাতালে ৪২ জনসহ সারাদেশে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে কয়েক হাজার লোককে।  

১০:৩২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

সুনামগঞ্জে করোনা ঝুঁকিতে ওরস ও পণতীর্থে গঙ্গাস্নানযাত্রা বন্ধ

সুনামগঞ্জে করোনা ঝুঁকিতে ওরস ও পণতীর্থে গঙ্গাস্নানযাত্রা বন্ধ

করোনা ভাইরাসের ঝঁকি মোকাবেলায় সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে তিনদিন ব্যাপী বার্ষিক ওরস মোবারক ও জাদুকাটা নদীর তীরবর্তী পণতীর্থে বারুণীমেলায় স্নানযাত্রা উৎসব বন্ধে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

১০:১৯ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

তাড়াশে কলেজগেট ভেঙ্গে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা

তাড়াশে কলেজগেট ভেঙ্গে নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন ও মামলা

সিরাজগঞ্জের তাড়াশে কলেজ গেট ভেঙ্গে ৪ জন নিহতের ঘটনায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব গোলাম রাব্বিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে তাড়াশের ইউএনও ইফফাত জাহান ও উপজেলা প্রকৌশলী বাবুল হোসেনকে সদস্য করা এ কমিটিকে ৫ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। এদিকে কলেজের অধ্যক্ষ আসাদ-উজ-জামানকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন গাবরগাড়ি গ্রামের মৃত তোজাম্মেল হকের জামাতা আব্দুস সাত্তার।

১০:১০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মুজিব বর্ষ উদযাপন

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মুজিব বর্ষ উদযাপন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে মুজিব বর্ষ উদযাপন করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল)। ১৮ মার্চ, বুধবার, ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব বর্ষ উদযাপন কর্মসূচীর উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান আব্দুস সামাদ লাবু।

১০:০৯ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

কক্সবাজারে কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জনকে জরিমানা

কক্সবাজারে কোয়ারেন্টাইন অমান্য করায় ৩ জনকে জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ বিস্তার প্রতিরোধে হোম কোয়ারান্টাইন নির্দেশ অমান্য করার দায়ে কক্সবাজারে বিদেশ ফেরত ৩ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা ম্যাজিষ্ট্রেট মো. শাহজাহান আলী।

০৯:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনা সতর্কতায় শাকিব খানের পোস্ট

করোনা সতর্কতায় শাকিব খানের পোস্ট

প্রাণঘাতি করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে। বুধবার পর্যন্ত ১৬৫টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় দুই লাখ। এর থাবার মারা গেছেন ৮ হাজার ২৭২।

০৯:৫৩ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

বেসিক ব্যাংকের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাষ্ট্র মালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ. মজীদ এবং ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম বুধবার, ১৮ মার্চ, ২০২০ অতিথিদের সাথে নিয়ে ফিতা কেটে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন।

০৯:৫২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

ঢাবিতে জরুরি কাজ ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ

ঢাবিতে জরুরি কাজ ছাড়া বহিরাগতদের প্রবেশ নিষেধ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাস সংক্রমণরোধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি প্রয়োজন ব্যতীত বহিরাগত কাউকে ক্যাম্পাসে প্রবেশ ও অবস্থান না করার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদেরও নিজ বাসায় থেকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে।

০৯:৫০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

বঙ্গবন্ধু শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিব

বঙ্গবন্ধু শেখ মুজিব তুমি সাড়া জাগানো নাম
হৃদ স্পন্দন শিহরিত শুনে তোমার ভাষণ।
তুমি অগ্নি পুরুষ, ফায়ারি তোমার কন্ঠস্বর,
তোমার ডাকে ছুটে অগণিত বীর সেনাদল।
শুধু বাংলায় নয় সারাবিশ্বে তোমার পরিচয়
তুমি বরং বঙ্গবন্ধু নও তুমি তো বিশ্ববন্ধুও।

০৯:২৪ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

বাংলাদেশের পাশে থাকার ঘোষণা চীনের

বাংলাদেশের পাশে থাকার ঘোষণা চীনের

করোনা ভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে বিপুল সংখ্যক টেস্ট কিটসহ জরুরি চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন। আজ বুধবার সন্ধ্যায় বাংলাদেশ সরকারকে এ বিষয়ে জানিয়েছে ঢাকাস্থ চীন দূতাবাস।

০৯:২৩ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

`রত্নগর্ভা মা` সম্মাননা পাচ্ছেন নির্মলা রানী রায়

`রত্নগর্ভা মা` সম্মাননা পাচ্ছেন নির্মলা রানী রায়

দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার অমরেশ রায়ের মা নির্মলা রানী রায় এবছরেও পাচ্ছেন 'রত্নগর্ভা মা' সম্মাননা। ছয় কৃতি সন্তানের মা হিসেবে তাকে এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে

০৮:৪৭ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

আতঙ্কিত হওয়ার কিছু নেই
করোনা ভাইরাস

আতঙ্কিত হওয়ার কিছু নেই

করোনা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আতঙ্কিত না হয়ে হোন সতর্ক। করোনা ভাইরাস মূলত ছোঁয়াচে। এটি মারাত্মক কোনো রোগ নয়। এটি একজনের শরীর থেকে অন্যজনের শরীরে প্রবেশ করে। তাই অহেতুক পাবলিক গেদারিং এড়িয়ে চলুন। আর সুষম খাবার গ্রহণের মাধ্যমে নিজের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলুন। সৃষ্টিকর্তার দয়া বা আনুকূল্য পাওয়ার প্রার্থনা করুন।

০৮:৩১ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

কোয়ারেন্টাইনে গেলেন ৩০ বিচারক

কোয়ারেন্টাইনে গেলেন ৩০ বিচারক

বিদেশ থেকে ফিরে হোম কোয়ারেন্টাইনে গেছেন দেশের বিভিন্ন বিচারিক আদালতের ৩০ জন বিচারক। অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ প্রশিক্ষণ শেষে তারা গত ১৫ মার্চ দেশে ফিরেছেন। দেশে আসার পরই তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইন রাখার সিদ্ধান্ত নেয় আইন মন্ত্রণালয়।

০৮:৩০ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

করোনা সঙ্কটে ট্রুডোর হৃদয়স্পর্শী ভাষণ

করোনা সঙ্কটে ট্রুডোর হৃদয়স্পর্শী ভাষণ

সময় যত গড়াচ্ছে ততোই ভয়াবহ হয়ে উঠছে মরণঘাতি করোনার থাবা। বিশ্বব্যাপী ক্রমেই বেড়ে চলেছে এ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। চীনে উৎপত্তি হলেও বিশ্বজুড়ে করোনা মহামারিতে এখন সবচেয়ে খারাপ অবস্থা ইতালিতে। সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ছড়িয়ে পড়েছে আমেরিকাতেও। বাদ নেই কানাডাও। 

০৮:১৮ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

দেশের ৮ বিভাগে নতুন করোনা ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৮ বিভাগে নতুন করোনা ইউনিট: স্বাস্থ্যমন্ত্রী

দেশের ৮ বিভাগে নতুন করোনা ইউনিট স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

০৮:১২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

মেয়েকে ইভটিজিংয়ের অভিযোগে ৮ বখাটের বিরুদ্ধে পিতার মামলা

মেয়েকে ইভটিজিংয়ের অভিযোগে ৮ বখাটের বিরুদ্ধে পিতার মামলা

সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ে একের পর এক উত্যক্তের ঘটনায় ছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে। এর প্রতিবাদ করতে চাইতে গেলে হামলার শিকার হতে হচ্ছে প্রভাবশালী ওসব বখাটেদের হাতে। স্কুলের প্রধান শিক্ষক এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে না পারায় অবশেষে কোন প্রতিকার না পেয়ে বখাটে ছাত্রদের দ্বারা ইভটিজিংয়ের শিকার এক ছাত্রীর বাবা ৮জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। 

০৮:০২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

নোয়াখালীতে ইউএনও`র দুর্নীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

নোয়াখালীতে ইউএনও`র দুর্নীতির বিরুদ্ধে এমপির সংবাদ সম্মেলন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহবুব আলম এর বিভিন্ন পর্যায়ে দুর্নীতির বিরুদ্ধে দুপুরে উপজেলা পরিষদে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কিরন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. এবিএম জাফর উল্যা।

০৭:৫৯ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

কোয়ারেন্টাইন না মানায় সৌদি প্রবাসীকে জরিমানা 

কোয়ারেন্টাইন না মানায় সৌদি প্রবাসীকে জরিমানা 

সুনামগঞ্জের ছাতক পৌর শহরে হোম কোয়ারেন্টাইন না মানায় মো. গিয়াস উদ্দিন নামে এক সৌদি প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আাদালত। তিনি উপজেলার কালারুকা ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মো. মইনুল ইসলামের ছেলে।

০৭:৫৫ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

নাটোরে মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুকদের মাঝে দোকানঘর বরাদ্দ

নাটোরে মুজিববর্ষ উপলক্ষে ভিক্ষুকদের মাঝে দোকানঘর বরাদ্দ

মুজিববর্ষ উপলক্ষে নাটোরে ভিক্ষুকদের মাঝে দোকানঘর, সেলাই মেশিন, ছাগলসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। বুধবার দুপুরে জেলা কালেক্টরেট ভবন চত্বরে রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবীর খোন্দকার ভিক্ষুকদের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন। ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করতে পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

০৭:৫২ পিএম, ১৮ মার্চ ২০২০ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি