হিলিতে সঠিকভাবে ত্রাণ বিতরণ নিয়ে বৈঠক
হিলিতে করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে সামাজিক দূরত্ব নিশ্চিতে ও মানুষকে ঘরে রাখতে এবং সঠিকভাবে সঠিক মানুষের নিকট ত্রাণ পৌঁছে দেওয়া নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও প্রশাসন।
০৬:০৩ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
সিঙ্গাপুরে লকডাউন বাড়ল আরও এক মাস
০৫:৫৪ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
করোনা থেকে বাঁচতে বিশেষ মেনাজাত ও খাদ্য সামগ্রী বিতরণ
করোনা থেকে মানুষকে হেফাজতের জন্য বিশেষ মোনাজাত ও কর্মহীন অসহায় ঘরবন্দী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ভালুকা আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর উদ্যোগে উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের ভান্ডাব ও ধীতপুর ইউনিয়নের দলিয়া গ্রামে ওই ত্রাণ বিতরণ ও বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
০৫:৫১ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
এখন যা করণীয়
করোনা সঙ্কটকালে উন্নয়নশীল দেশগুলোতে দু’টো বিষয় বড়ই মূখ্য। একটি হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখা এবং অন্যটি দেশের সামগ্রিক অর্থনীতিকে চাঙ্গা রাখা। প্রায়শ:ই দু’টো বিষয়কে একে অন্যের বিপরীতে উপস্থাপন করা হচ্ছে। সঙ্কটের কারণে, অর্থনৈতিক মন্দার কারণে এবং সম্পদের অপ্রতুলতার কারণে অনুমিত হচ্ছে যে দু’টোই এক সঙ্গে অর্জিত হতে পারবে না। সেই সঙ্গে প্রচ্ছন্ন অনুমান হচ্ছে যে বিষয় দুটো পারস্পরিক দ্বন্দ্বমূলক- এর একটিকে বেছে নিতে হবে অন্যটির বিপরীতে। সুতরং স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কোনটি আমরা করবো দরিদ্র জনগোষ্ঠীকে বাঁচাবো, না অর্থনীতিকে বাঁচাবো।
০৫:৪১ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় ইপিলিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে দুই হাজার চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এর কাছে চিকিৎসা সামগ্রী প্রদান করেন শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যকরী কমিটির সাবেক সদস্য মো. মাসুকুল কবীর।
০৫:৪০ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
নাভারনে ছাত্রলীগের উদ্যোগে সবজি বিতরণ
যশোরের শার্শার নাভারনে ছাত্রলীগের উদ্যোগে ২৫০টি অসহায় দিনমজুর ও শ্রমজীবী পরিবারের মাঝে বিনামূল্যে সবজি বিতরণ করা হয়েছে। করোনাভাইরাস সংকট মোকাবেলায় সারাদেশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দিয়েছে সরকার। টানা ছুটিতে সারাদেশের মত শার্শা উপজেলার মানুষ ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছেন।
০৫:৩২ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
ভালুকায় নৈশ প্রহরীকে বেঁধে ৪ দোকানে ডাকাতি
ময়মনসিংহের ভালুকায় একটি সুপার মার্কেটে নৈশ প্রহরীকে বেঁধে বিকাশ ও মুদি দোকানসহ ৪টি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। যাতে নগদ অর্থসহ ১১ লক্ষাধিক টাকার মালামাল লুট হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) মধ্যরাতে ভালুকার জার্মিদিয়ায় কাদির সুপার মার্কেটে এ ডাকাতির ঘটনা ঘটে।
০৫:২৮ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
সৌদিআরব সহ মধ্যপ্রাচ্যে ২৩ এপ্রিল রোজা
এবারের রমজান মাসটি বিশ্ববাসীর কাছে একটু ব্যতিক্রম, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমণ থেকে বাঁচতে বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। আগামী ২৩শে এপ্রিল বৃহস্পতিবার চাঁদ দেখার বৃত্তিতে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরু।
০৫:২৬ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
ঠাকুরগাঁওয়ে ত্রাণ দিল সেনাবাহিনী
করোনা সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী পক্ষ থেকে পাঁচ উপজেলার বিভিন্ন এলাকার সড়কে জীবনুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারনাসহ তিন'শ কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
০৫:২৪ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
সাধারণ ছুটি বাড়ল ৫ মে পর্যন্ত
০৫:২২ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
করোনা মোকাবিলায় সাকিবের বিশ্বকাপের ব্যাট নিলামে
গত বছর ইংল্যান্ডে হওয়া ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত সফল ছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশের অলরাউন্ডার আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান। যে ব্যাটে এসেছিল এত রান, করোনার বিরুদ্ধে যুদ্ধে সেই ব্যাটই এ বার নিলামে তুলছেন তিনি। নিলাম থেকে পাওয়া অর্থ যাবে সাকিব আল হাসান ফাউন্ডেশনে।
০৫:০০ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
মোংলায় জেলে-শ্রমজীবিদের মাঝে খাদ্য সহায়তা প্রদান
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে পশুর রিভার ওয়াটারকিপার, বাপা বাগেরহাট জেলা কমিটি ও ওয়াটারকিপার্স বাংলাদেশ’র পক্ষ থেকে মোংলার শতাধিক জেলে ও শ্রমজীবি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (২২ এপ্রিল) সকাল পৌনে ১১টার দিকে মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
০৪:৫৫ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
সাভারে কৃষকের ধান কেটে দিলেন সাবেক চেয়ারম্যান
সারা দেশের মতো সাভারে চলতি বোরো মৌসুমে ধান কাটার দিন মজুর সংকটের কারণে বিপাকে পড়েছেন উপজেলার কাউনদিয়া ইউনিয়নের কৃষকেরা। তাই বিপাকে পড়া কৃষকদের সহযোগিতায় আজ বুধবার সকালে দলীয় নেতাকর্মীদেকে সাথে নিয়ে ধান কেটে দিলেন সাভারের কাউনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম খান।
০৪:৫২ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
চাল কিনতে ৮৭৫ কোটি টাকা দিয়েছে সরকার
০৪:৪১ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
উপ-স্বাস্থ্য সহকারী করোনা আক্রান্ত, শার্শায় আতঙ্ক
যশোরের শার্শা উপজেলায় এই প্রথম একজন নারী করোনা আক্রান্ত সনাক্ত হয়েছেন। তিনি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এবং শার্শা সদরের কামারবাড়ি মোড়ের বাসিন্দা। তিনি বর্তমানে লক্ষণপুর উপস্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বে আছেন। এ ঘটনায় শার্শা-বেনাপোলবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
০৪:৩৭ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
জয়পুরহাটে র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
জয়পুরহাটে র্যাবের সাথে বন্ধুক যুদ্ধে শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোর রাতে জয়পুরহাট সদর উপজেলার উত্তর শেখপুর গ্রামে শ্রী নদীর পাশে তোকা শ্মশান ঘাট এলাকায় বন্ধুক যুদ্ধে একরামুল হোসেন আরিফ (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তি পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের আঃ আজিজ মন্ডল ছেলে।
০৪:৩৬ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
করোনা জীবাণু কি সত্যিই গবেষণাগার থেকে বেরিয়েছিল?
০৪:৩৩ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
টক দই খাবেন যে কারণে
রোগকে প্রতিরোধ করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে খাদ্য। খাদ্য যেমন রোগকে দূরে রাখতে পারে তেমনি আবার এই খাবারের কারণে শত রোগ মানুষের শরীরে বাসা বাঁধে। কাজেই অন্য কিছু নিয়ম কানুনের সাথে খাদ্যের ব্যাপারেও সবাইকে হতে হবে অনেক বেশী সচেতন। পৃথিবীতে বেশ কিছু খাদ্য আছে যা একই সাথে শত গুনের আধার। তেমনই একটা খাদ্য হচ্ছে টক দই।
০৪:৩২ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন: কৃষিমন্ত্রী
করোনার এই দুর্যোগময় সময়ে মানবিক সহায়তা এবং ত্রাণের আওতার বাইরে কেউ নেই বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক। তিনি বলেন, সরকার সবার কাছে ত্রাণ পৌঁছে দিতে সাধ্যমত চেষ্টা করছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে। পর্যায়ক্রমে সবাই সহায়তা পাবেন। আপনাদেরকে ধৈর্য্য ধরে সরকারকে সহযোগিতা করতে হবে। এই সরকার জনবান্ধব ও গণমুখী। সরকার সবসময় আপনাদের পাশে আছে।
০৪:০৮ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই লাশ, ভয়ে কাছে যায়নি কেউ
সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত দুই বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম চিটাগাংরোড পুলিশ বক্সের পাশে একটি উন্মুক্ত বাস কাউন্টার ও সানারপাড় পিডিকে পাম্প এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।
০৩:৫৭ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
দেশে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৩৯০ জন
দেশে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ১০ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২০ জনে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩৯০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭২ জনে।
০৩:১৪ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
করোনা নিয়ে চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা
মরণঘাতী করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগ এনে চীনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে যুক্তরাষ্ট্রের একটি অঙ্গরাজ্য। ক্ষমতাসীন রিপাবলিকান শাসিত মিসৌরির আটর্নি জেনারেল এরিক স্মিথ মঙ্গলবার চীনের বিরুদ্ধে ওই মামলা করেন।
০৩:১০ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
প্রধানমন্ত্রীকে মালদ্বীপের প্রেসিডেন্টের কৃতজ্ঞতা
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় মালদ্বীপে ত্রাণ এবং চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোনে ধন্যবাদ জানিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহ। আজ বুধবার সকাল ১১টায় টেলিফোন করে এ কৃতজ্ঞতা জানান তিনি।
০২:৪৮ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
চাল নিয়ে যুবলীগ নেতার চালবাজি
ঢাকার নবাবগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে চাল নিয়ে চালবাজির অভিযোগ উঠেছে। সরকারের জনবান্ধব কর্মসূচীর ১০ টাকা দরের চাল ও কার্ড বিতরণে অনিয়মের অভিযোগ উপজেলার আগলা ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সারোয়ার হোসেন ভুলুর বিরুদ্ধে।
০২:৩৩ পিএম, ২২ এপ্রিল ২০২০ বুধবার
- শিক্ষার্থী জোবায়েদ হত্যা: ৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন
- সিলেট টেস্ট: দ্বিতীয় ইনিংসে দ্রুত রান বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ
- শিল্পাঞ্চলের নিরাপত্তায় তিন এলাকায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
- বন্দি বিনিময় চুক্তির আওতায়ই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী
- তিন দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ব্রিটিশ ডাচেস সোফি
- ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি ঘোষণা
- জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত অর্ধশতাধিক
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























