ইউজিসির সঙ্গে ফের বৈঠকে উপাচার্যরা
সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’র (ইউজিসি) সিদ্ধান্তে পিছিয়ে যায় পাঁচটি বিশ্ববিদ্যালয়। ফলে উপাচার্যদের সঙ্গে আবারও বৈঠকে বসেছে ইউজিসি।
০৫:১৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
দিল্লিতে সংঘাতে নিহত বেড়ে ২৩
রাজধানী দিল্লিতে মৃত্যুমিছিল আটকানো যাচ্ছে না, বেড়েই চলেছে। বুধবার সকালে আরও ৫ জনের মৃত্যুর খবর এসেছে সেখান থেকে। তাতে চার দিনের মাথায় সেখানে মৃত্যুসংখ্যা গিয়ে দাাঁড়ালো ২৩ এ। আহতের সংখ্যাও ২০০-র কাছাকাছি।
০৪:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
মুখোমুখি সামিরা-শাবনূর
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। আত্মহত্যা করেছেন তিনি। পিবিআইয়ের তদন্তে এমনটাই উঠে এসেছে। আর এই আত্মহত্যার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে চিত্রনায়িকা শাবনূরকে। বহুবছর পরে এ নিয়ে মুখোমুখি সালমান শাহ’র স্ত্রী সামিরা ও চিত্রনায়িকা শাবনূর। দুজনেই বলছেন ভিন্ন কথা।
০৪:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
বৃত্তিপ্রাপ্তদের থেকে আইনবর্হিভূতভাবে বেতন নিচ্ছে ভিকারুননিসা!
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নির্দেশনা অমান্য করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নিকট থেকে মাসিক বেতন আদায় করছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ। বেতন না নিতে বোর্ডের নির্দেশনা থাকলেও মাসের পর মাস বেতন আদায় করছে কলেজটি। এ নিয়ে অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেও বন্ধ হয়নি বেতন আদায়। ২০১৯ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৃত্তিপ্রাপ্ত বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিভাবকরা একুশে টেলিভিশনকে এমন অভিযোগ জানান। তবে বোর্ড বলছে, এমনটি হয়ে থাকলে ভিকারুননিসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
০৪:১০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
`প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮` পেলেন বশেমুরবিপ্রবি`র ৬ শিক্ষার্থী
নিজ নিজ অনুষদে সর্বোচ্চ নম্বর পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৬ শিক্ষার্থী ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ পেয়েছেন। আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে পুরস্কার বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৩:৫৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
কুমিল্লার চৌদ্দগ্রামে ‘মাঠ দিবস’ পালিত
কুমিল্লায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, মশলা বীজ উৎপাদন সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় বীজ উৎপাদন ব্লক প্রদর্শনী উপলক্ষে ‘মাঠ দিবস’ পালিত হয়েছে।
০৩:৪৫ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
খালেদা জিয়ার জামিন হবে কিনা জানা যাবে কাল
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালতের নির্দেশনা অনুসারে বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার সর্বশেষ প্রতিবেদন সুপ্রিমকোর্টে দাখিল করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার আদালত এ প্রতিবেদনের ওপর শুনানি হবে। ফলে আগামীকালই জানা যাবে খালেদা জিয়া জামিন পাচ্ছেন কিনা?
০৩:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
আওয়ামী লীগে অপরাধীদের স্থান নেই : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘অতীতে অনেক সরকার নিজ দলের অপরাধীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। অপরাধ করে পার পেয়ে গেছে। কিন্তু শেখ হাসিনা নিজের দল থেকেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছেন। কেউ অপরাধ করলে সে পার পাবে না। অপরাধীর স্থান আওয়ামী লীগে হবে না।’
০৩:৩৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
বিএসভিইআরের ২৬তম আন্তর্জাতিক সম্মেলন ২৮ ফেব্রুয়ারি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাংলাদেশ সোসাইটি ফর ভেটেরিনারি এডুকেশন এন্ড রিসার্চের (বিএসভিইআর) তিনদিনব্যাপী ২৬তম বার্ষিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
০৩:২৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
উরুগুয়ে ও লন্ডন সফরে রাষ্ট্রপতি
উরুগুয়েতে অনুষ্ঠেয় প্রেসিডেন্টসিয়াল কমান্ড ট্রান্সফার অনুষ্ঠানে যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা ছেড়েছেন। সেখান থেকে তিনি লন্ডনে যাবেন ব্যক্তিগত কাজে। সব মিলিয়ে মোট ১১ দিনের সফরে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।
০৩:১৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
রাজস্থানে বিয়ের বাস নদীতে পড়ে নিহত ২৫
ভারতের রাজস্থানের বুন্দি জেলায় একটি বিয়ের বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। বুধবার সকালের এই ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
০৩:১৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
মায়ের কাছেই থাকবে অভিনেতা সিদ্দিকের সন্তান
অভিনেতা সিদ্দিকের ছেলে সাড়ে ছয় বছর বয়সী আরশ হোসেন তার মা মারিয়া মিমের কাছেই থাকবে। তবে সপ্তাহে দুই দিন বাবা সিদ্দিকুর রহমান তাকে নিয়ে আসতে পারবেন এবং সঙ্গে রাখতে পারবেন। এমনটি জানিয়েছেন আদালত।
০৩:১৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের প্রস্তুতির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
০২:৪১ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
শোষণমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসুন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আহবান জানান, আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে দেশ গড়ি, একটা শোষণহীন সমাজ তৈরি করি। তিনি বলেন, স্বাধীনতা আমরা পেয়েছি, কিন্তু শোষণহীন সমাজ ছাড়া এর ফল ভোগ করা সম্ভব নয়। তিনি ছাত্র, যুবক ও মেহনতী জনতাকে এই লক্ষ্যে এগিয়ে আসার আহবান জানান।
০২:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ড্রামা সিরিজ ‘মূ’র ১২তম পর্বের কাহিনী সংক্ষেপ
একুশে টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাবিংকৃত চীনা মেগা ড্রামা সিরিজ ‘মূ’। ১০০ পর্বের এই সিরিজে চীনা মিং সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, ষড়যন্ত্র, ঘৃণা ও ভালোবাসার ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে।
০২:২৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
বাগেরহাটে জাতীয় সংগীত প্রতিযোগিতা
বাগেরহাটে শুদ্ধসুরে জাতীয় সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় বাগেরহাট জেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায়ের ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
০২:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
গাজীপুরে বঙ্গবন্ধুর দিক নির্দেশনার ওপর সেমিনার অনুষ্ঠিত
গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এর সার্বিক তত্ত্বাবধানে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুরদর্শিতার প্রতিফলনের আলোকে বিশ্ব শান্তি ও নিরাপত্তায় নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের শান্তি প্রতিষ্ঠা কার্যক্রমকে মূল্যয়ন এবং উৎসাহ প্রদান সেমিনার অনুষ্ঠিত হয়।
০১:৫৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
ডাকঘর নির্মাণে এনআরবি গ্লোবাল ব্যাংকের সহায়তা
এনআরবি গ্লোবাল ব্যাংকের উদ্যোগে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খুকণীতে ডাকঘরের নতুন ভবন নির্মানে সহায়তা প্রদান করা হয়েছে।
০১:৫০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
সিরাজগঞ্জে গ্যাসের চুলার আগুনে দগ্ধ একজনের মৃত্যু
সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে একটি বাড়ীতে গ্যাসের চুলার পাইপ লাইন থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে সাইদুল ইসলাম (৩০) নামে একজনের মৃত্যু হয়েছে।
০১:৪৩ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
সৌরভের চরিত্রে হৃতিক!
সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নিয়ে তীব্র গুঞ্জন চলছে বলিউডে। শোনা যাচ্ছে, তার চরিত্রে দেখা যেতে পারে হৃতিক রোশনকে। যিনি সৌরভেরও পছন্দের নায়ক।
০১:২২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
পাপিয়াকাণ্ডে ফেঁসে যাচ্ছেন যারা
অপরাধ সাম্রাজ্যের রাণী যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকাণ্ডে ফেঁসে যাচ্ছেন অনেকেই। আমলা, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পাপিয়ার মেলামেশার অনেক ভিডিও পাওয়া গেছে। যৌনবাণিজ্যের হেরেমে যাওয়া ওইসব নেতাদের অনেকেই গোয়েন্দা নজরদারিতে আছেন।
০১:০৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
নাপোলির মাঠে স্বস্তির ড্র মেসিদের
নাপোলির স্তাদিও সান পাওলোয় মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। প্রথমার্ধে স্বাগতিকদের এগিয়ে নেন ড্রিস মের্টেন্স। দ্বিতীয়ার্ধে ম্যাচে সমতা ফেরান বার্সেলোনার গ্রিজমান। কিন্তু ম্যাচটিতে প্রায় পুরোটা সময়ে রক্ষণ ধরে রেখে খেলেছে নাপোলি।
১২:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
মুজিববর্ষ উপলক্ষে শ্রীমঙ্গলে ২৫টি ‘মডেল ফার্মেসি’ উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চলমান ২৫টি ফার্মেসিকে মডেল ফার্মেসিতে রূপান্তর করা হয়েছে। ফলে ফার্মেসিগুলো মানোন্নয়ন হলো।
১২:৪৯ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
সুইমিংপুলে পাপিয়ার নাচের ভিডিও ভাইরাল
নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামীমা নূর পাপিয়ার সুইমিংপুলে নাচের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। বিভিন্ন নেগেটিভ কমেন্ট করছে নেটিজেনরা।
১২:৩৭ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২০ বুধবার
- ইসলামে বিভেদ, হানাহানি, বিদ্বেষের কোনো স্থান নেই: প্রধানমন্ত্রী
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন চীনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত
- জীবন্ত কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক
- প্রিপেইড বিদ্যুৎ মিটারের টোকেন হালনাগাদের আহ্বান
- এক টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব: সংসদে হাসনাত
- হৃদরোগে মৃত্যু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: সমাজকল্যাণ মন্ত্রী
- প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন শুক্রবার
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- শিশু আতিকা হত্যায় প্রধান অভিযুক্ত নাঈম গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- পদ্মার ২৫ কেজির কাতল সাড়ে ৪২ হাজার টাকায় বিক্রি
- সংসদে ৩৬ নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, যুবক গ্রেপ্তার
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক























