ঢাকা, রবিবার   ০৫ এপ্রিল ২০২৬

একাধিক পদে পুলিশে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তিন পদে  ১৩ জনকে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

১) সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর-০১ টি

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তকে মাসিক ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

২) সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-০৩ টি

যোগ্যতা

এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

৩) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-০৯ টি

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা স্কেলে বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা rmp.gov.bd ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে পুলিশ কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী বরাবর আবেদন করতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ জুন, ২০১৮ তারিখের মধ্যে আবেদনপত্র পাঠাতে বলা হয়েছে।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক (২৭ মে ২০১৮)।

 

এমএইচ/এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি