ঢাকা, বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬

সিটি ব্যাংকে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২০ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দ্য সিটি ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটি টেম্পোরারি  অফিসার এজেন্ট ব্যাংকিং পদে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম

টেম্পোরারি অফিসার এজেন্ট ব্যাংকিং

যোগ্যতা

প্রার্থীকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক উত্তীর্ণ হতে হবে। অনভিজ্ঞ প্রার্থীরা আবেদনের সুযোগ পারবেন।

বয়স ও কর্মস্থল

চাকরির বয়সসীমা সর্বোচ্চ ৩০ বছর। পদটিতে নারী, পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীদের কুমিল্লা, নোয়াখালী ও চাঁদপুরে নিয়োগ দেওয়া হবে।

বেতন

নিয়োগপ্রাপ্তদের মাসিক ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে।

আবেদনের নিয়ম

প্রার্থীর পূর্ণ জীবনবৃত্তান্ত নিয়ে ‘কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে’ সাক্ষাৎকারের জন্য উপস্থিত হতে হবে।

সাক্ষাৎকারের সময়সূচি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ অক্টোবর, ২০১৮ সকাল ১১টা উল্লিখিত স্থানে উপস্থিত থাকতে বলা হয়েছি।

সূত্র : জাগোজবস ডটকম

 

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি