ঢাকা, শনিবার   ১৪ ফেব্রুয়ারি ২০২৬

৩১৬ জন চালক নিয়োগ দেবে বিআরটিসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৪, ২০ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

 

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। পরিবহন সংস্থাটি ‘বাস/ট্র্যাক চালক’ হিসেবে নিয়োগ দেবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন।

পদের নাম ও পদসংখ্যা

বাস/ট্র্যাক চালক-৩১৬ জন

যোগ্যতা

যেকোনো প্রতিষ্ঠান থেকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীর বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কর্মক্ষেত্র কমপক্ষে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা সদ্যতোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের দুই কপি ফটোকপি চারিত্রিক ও নাগরিক সনদপত্র এবং শিক্ষাগত যোগ্যতার ফটোকপিসহ  ডাকযোগে/সরাসরি আবেদনপত্র পাঠানো যাবে।

পাঠানোর ঠিকানা

চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন, ২১ রাজউক এভিনিউ, ঢাকা-১০০০।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ ডিসেম্বর, ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি