ইলেকট্রিশিয়ান-ইনচার্জ পদে জনবল নিয়োগ দিচ্ছে ইটিভি
প্রকাশিত : ১৫:৩২, ২৬ মে ২০২৬
দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন লিমিটেডে “ইলেকট্রিশিয়ান-ইনচার্জ” পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা অথবা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। পাশাপাশি টেলিভিশন চ্যানেল, মিডিয়া হাউজ বা করপোরেট প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ জুন ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলে আবেদন পাঠাতে হবে। আবেদন পাঠানোর ই-মেইল ঠিকানা হলো: ekusheytelevisionltd@gmail.com।
এছাড়া ডাকযোগে আবেদন পাঠানোর ঠিকানা— একুশে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার (৭ম তলা), ১০, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
এমআর//
আরও পড়ুন










