ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৩৩, ২৬ জুলাই ২০২৬
দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ডিজিটাল নিউজ বিভাগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয় কলেজসমূহ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ দিচ্ছে।
যোগ্যতা
* সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়/বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান শিক্ষার্থী।
* সংবাদ সংগ্রহে আগ্রহ, বাংলা ভাষায় ভালো লেখার দক্ষতা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারে পারদর্শী।
* Full HD ভিডিও ধারণে সক্ষম স্মার্টফোন ও প্রয়োজনীয় ডিজিটাল সরঞ্জাম থাকতে হবে।
প্রধান দায়িত্ব
* ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সংবাদ, ছবি ও ভিডিও দ্রুত পাঠানো।
* প্রতি সপ্তাহে ন্যূনতম ২টি ভিডিও নিউজ প্যাকেজ তৈরি ও প্রেরণ।
* ব্রেকিং নিউজ, গবেষণা, উদ্ভাবন, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষার্থীদের অর্জনসহ গুরুত্বপূর্ণ সব বিষয় কাভার করা।
* তথ্য যাচাই করে সংবাদ প্রেরণ এবং প্রয়োজন হলে লাইভ রিপোর্টিং।
প্রতিষ্ঠান যা প্রদান করবে
* পরিচয়পত্র (নীতিমালা অনুযায়ী)।
* ডিজিটাল সাংবাদিকতা ও মোবাইল জার্নালিজম (MoJo) প্রশিক্ষণ।
* মেধা ও পারফরম্যান্সের ভিত্তিতে জেলা প্রতিনিধি, স্টাফ রিপোর্টার বা পূর্ণকালীন সাংবাদিক হিসেবে কাজের সুযোগ।
আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে
* হালনাগাদ CV/এক কপি ছবি/বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র/ভর্তি সনদের কপি।
* ১-২ মিনিটের পরিচিতিমূলক ভিডিও/ভিডিও রিপোর্ট বা প্রকাশিত কাজের নমুনা (যদি থাকে)।
আবেদনের শেষ তারিখ
০৭ আগস্ট ২০২৬
ই-মেইল: ekusheytelevisionltd@gmail.com
ডাকযোগে/সরাসরি:
জাহাঙ্গীর টাওয়ার (৭ম তলা),
১০ কাওরান বাজার, ঢাকা-১২১৫।
এএইচ
আরও পড়ুন










