ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভা আজ

প্রকাশিত : ০৮:৫২, ২৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এক সভা আজ বিকেল পাঁচটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। 

আওয়ামী লীগ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতির মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সভাপতিমন্ডলীর সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে।

আওয়ামী লীগের সর্বোচ্চ পর্যায়ের নেতারা সভাপতিমন্ডলীর হিসেবে নির্বাচিত হন। দলীয় সভানেত্রী শেখ হাসিনাসহ মোট ১৫ সদস্য সভাপতিমন্ডলীতে রয়েছে।

 

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি