ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

এরিকসেনের গোলে এগিয়ে ডেনমার্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ২১ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এরিকসেনের গোলে শুরুতেই এগিয়ে গেলো ডেনমার্ক। খেলার ৭ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ডেনমার্ক তারকা ক্রিশ্টিয়ান এরিকসেন।

রাশিয়া বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ডেনমার্কের বিপক্ষে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়া। এই ম্যাচের ওপর অনেকটা নির্ভর করছে প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরে যাওয়া অস্ট্রেলিয়ার বিশ্বকাপ ভাগ্য।

অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে পেরুর বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করা ডেনমার্ক টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে খেলছে।

আজ বৃহস্পতিবার সামারায় ব্যবধান গড়ে দিতে পারেন ডেনমার্ক তারকা ক্রিশ্চিয়ান এরিকসেন। বাছাইপর্বে একাই ১১ গোল করেন টটেনহ্যাম মিডফিল্ডার।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি