চলিত মাসের প্রথম ১৫ দিনে ডেঙ্গুতে ৯০ জনের মৃত্যু
প্রকাশিত : ১৮:৪৩, ১৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০১, ১৬ অক্টোবর ২০২৬
দেশে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮ হাজার ৪৪০ জন এবং মোট মৃত্যু হয়েছে ৩৩৫ জনের। এর মধ্যে শুধু অক্টোবরের প্রথম ১৫ দিনে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৮২০ জন এবং মৃত্যু হয়েছে ৯০ জনের।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এদিন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ১৮১ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে। গত এক দিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৭৯ জন। এ পর্যন্ত মোট ১ লাখ ২ হাজার ২১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৪১০ জন। এছাড়া চট্টগ্রামে ২৪২ জন, খুলনায় ১৪০ জন, বরিশালে ১৯৬ জন, রাজশাহীতে ৯৯ জন, ময়মনসিংহে ৯২ জন এবং রংপুরে ৭১ জন রোগী ভর্তি হয়েছেন।
এমএইচ










