ঢাকা, সোমবার   ১৬ মার্চ ২০২৬

ছিন্নমূল-অসহায় মানুষের মাঝে ‘জনগণের জন্য ফাউন্ডেশন’র ইফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ১৬ মার্চ ২০২৬

Ekushey Television Ltd.

পবিত্র রমজানে রাজধানীর মিরপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করছে সামাজিক সংগঠন ‘জনগণের জন্য ফাউন্ডেশন’। 

আয়োজকরা জানান, রোজার দিনগুলোতে সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। সে লক্ষ্যে সিয়াম সাধনার পবিত্র এই মাসে ছিন্নমূল মানুষের জন্য এই ইফতার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। 

ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হাই সিদ্দিকী কনকের নেতৃত্বে এই ইফতার বিতরণ কর্মসূচিতে অংশ নেন ফাউন্ডেশনের পরিচালক শাহ মোহাম্মদ সুমন ও ইমরান হোসেন। 

‘জনগণের জন্য ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে রাজধানী ও নওগাঁয় বিভিন্ন ধরনের সহায়তামূলক কার্যক্রম চালিয়ে আসছে। শীতবস্ত্র বিতরণ, বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। 

যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের মরণ ছোবল থেকে রক্ষা করতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকে ‘জনগণের জন্য ফাউন্ডেশন’।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি