ঢাকা, রবিবার   ০৪ অক্টোবর ২০২৬

ডিএমপির অভিযানে আরও ৪২৭ জন গ্রেপ্তার, মামলা ৫৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ৪ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে নানা আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

ডিএমপি জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১, লালবাগ বিভাগ ৫৩, ওয়ারী বিভাগ ৫৪, মতিঝিল বিভাগ ৫৫, তেজগাঁও বিভাগ ৮৯, মিরপুর বিভাগ ৮২, গুলশান বিভাগ ৩৫, উত্তরা বিভাগ ৩৫ ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি