দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগ: রিজভ
প্রকাশিত : ২১:২০, ১ নভেম্বর ২০২৬
গার্মেন্টস কর্মীদের বেতন বৃদ্ধির আন্দোলনের নামে গাড়িতে আগুন দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
রোববার (১ নভেম্বর) বিকেলে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকারের উদ্যোগগুলো পাশ কাটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, গাড়িতে আগুন দেয়া হচ্ছে।
পরে যাদের ধরা হচ্ছে, দেখা যাচ্ছে তারা ছাত্রলীগ-যুবলীগ। একদিকে পরাজিত শক্তি, আরেকদিকে আরেকটি নতুন শক্তি। এ সময় সব চক্রান্তের বেড়াজাল ছিন্ন করে বিএনপি এগিয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।
বিরোধীদলের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের রাজনীতির ইতিহাস আত্মসমর্পণের ইতিহাস, জামায়াতের ইতিহাস স্বৈরশক্তির সঙ্গে গাঁটছড়া বাঁধার ইতিহাস। এক দফা আর রাজপথ দখলের হুঁশিয়ারি দিলে, হাত গুটিয়ে ঘরে বসে থাকবে না বিএনপি। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে লংমার্চ না করে বিরোধীদলকে আলোচনার আহ্বান জানান রিজভী।
এমএইচ
আরও পড়ুন










