ঢাকা, রবিবার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬

নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবের সাথে ডিএমএফ’র সৌজন্য সাক্ষাৎ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৪, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা-৯ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর ধানের শীষ প্রতীকের নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রশিদ হাবিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তাঁর নিজ বাসভবনে ডিএমএফের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হাবিবুর রশিদ হাবিব ভবিষ্যতে যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক কার্যক্রমে ডিএমএফের পাশে থাকার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমএফের প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি ডা. তৃণা ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার, প্রচার সম্পাদক নাজিম উদ্দীন, উপ-দপ্তর সম্পাদক মিঠুন, সদস্য রুহুল আমিন ও আকাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ডিএমএফ প্রেসিডেন্ট মো. দেলোয়ার হোসেন তরুণ প্রজন্মের দক্ষতা ও নেতৃত্ব উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

ডিএমএফ সেক্রেটারি ডা. তৃণা ইসলাম বলেন, স্বাস্থ্যখাত ও গণমানুষের উন্নয়ন-সংশ্লিষ্ট যেকোনো উদ্যোগে ডিএমএফ সক্রিয়ভাবে কাজ করে যাবে।

এছাড়া মহিলা বিষয়ক সম্পাদক মিম আক্তার নারীদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে ধারাবাহিক উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি