ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

ফাইনালের ওঠার লড়াইয়ে এক গোলে এগিয়ে ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩২, ১১ জুলাই ২০১৮ | আপডেট: ০১:৩৩, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে বেলজিয়ামের বিপক্ষে এক গোলে এগিয়ে গেলো ফ্রান্স। দ্বিতীয়ার্ধে খেলার ৫১ মিনিটে স্যামুয়েল উমিতিতি এগিয়ে নেন ফ্রান্সকে।

খেলার ৬৬ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে ফ্রান্স। এরআগে প্রধমার্ধে গোলশূন্য থাকে দুদলের লড়াই।

ফাইনালে উঠার লড়াইয়ে সেন্ট পিটার্সবার্গে মুখোমুখি হয় ফ্রান্স-বেলজিয়াম। দুদলই আক্রমণাত্মক শুরু করে। প্রথম সুযোগ পায় বেলজিয়াম। তবে ১৫ মিনিটে হাতের নাগালে পাওয়া সুযোগ কাজে লাগাতে পারেননি এডেন হ্যাজার্ড।

পাল্টা আক্রমণে ২৩ মিনিটে সুযোগ পায় ফ্রান্স। কিন্তু তারাও স্বার্থ হাসিল করতে পারেনি। হাতে পাওয়া সুযোগ নষ্ট করেন অলিভিয়ের জিরু।

এরপর অ্যাটাক-কাউন্টার অ্যাটাকে এগিয়ে চলে খেলা। উভয় দলই একাধিক সুযোগ পায়। তবে ফুটবল দেবী কাউকেই খুশি করেননি। ৩৭ মিনিটে নিশ্চিত গোল বাঁচিয়ে দেন বেলজিয়ান গোলরক্ষক কর্তোয়া। এর মিনিট দুয়েক পর ফ্রান্সকে রক্ষা করেন লরিস। শেষ পর্যন্ত গোলের খাতা ফাঁকা নিয়ে বিরতিতে যেতে হয় দুদলকে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি