ঢাকা, বুধবার   ২০ মে ২০২৬

বাংলাদেশের ‘চুকনগর গণহত্যা দিবস’ নিয়ে যা লিখলেন পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৫, ২০ মে ২০২৬ | আপডেট: ১৬:৫৬, ২০ মে ২০২৬

Ekushey Television Ltd.

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালীন ঘটা চুকনগর গণহত্যা নিয়ে পোস্ট দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সামাজিক মাধ্যমে শহীদদের প্রতি একটি শ্রদ্ধাঞ্জলি বার্তা দিয়ে তিনি বলেন, ‘চুকনগর গণহত্যায় আত্মাবলিদানকারী সকল সনাতনী শহিদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি।’

১৯৭১ সালের ২০ মে পাকিস্তানি হানাদার বাহিনী খুলনার চুকনগরে যে হত্যাকাণ্ড চালায়, সেই দিনটিই ‘চুকনগর গণহত্যা দিবস’ হিসেবে স্মরণ করে বাংলাদেশ। ওই ঘটনায় নিহত মানুষদের স্মরণে স্মৃতিস্তম্ভও নির্মাণ করা হয়।

শুভেন্দু অধিকারী বলেছেন, ‘খুলনার চুকনগরে পাকিস্তানি হানাদাররা বাংলাদেশের মৌলবাদীদের সঙ্গে নিয়ে একযোগে দশ হাজার সনাতনীদের হত্যা করেছিল।’

তিনি আরও লেখেন, ‘পৃথিবীতে একদিনে এতবড় পৈশাচিক গণহত্যা কখনও হয়নি।’

প্রসঙ্গত, চুকনগর গণহত্যা নিয়ে ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ও হিন্দুত্ববাদী সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট বলে পরিচিত তথাগত রায় বলেছিলেন, ‘জালিয়ানওয়ালাবাগও এর সামনে ফিকে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি