ঢাকায় আ.লীগের ৭১ নেতাকর্মী আটক, ২ কেজি গান পাউডার উদ্ধার
প্রকাশিত : ১৫:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের কমপক্ষে ৭১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর মধ্যে একটি দলের কাছ থেকে দুই কেজির বেশি গান পাউডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
পুলিশ বলছে, নাশকতার উদ্দেশ্যে ওই গান পাউডার সংগ্রহ করা হয়েছিল।
শিগগিরই আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদিকে, ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জন গ্রেফতার ও ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৫০, লালবাগ বিভাগ ৭০, ওয়ারী বিভাগ ৯১, মতিঝিল বিভাগ ৫৮, তেজগাঁও বিভাগ ৬৮, মিরপুর বিভাগ ১৪৩, গুলশান বিভাগ ২৯, উত্তরা বিভাগ ৫৫ ও গোয়েন্দা বিভাগ এক জনকে গ্রেফতার করে।
অভিযানকালে দুইটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, দুই কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, নয় বোতল এস্কাফ, একটি অটোরিকশা, ২৯ টি মশাল, ১.৭৫ লিটার কেরোসিন, ১১ টি মোবাইলফোন ও নগদ ৩ হাহার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এএইচ
আরও পড়ুন










