ঢাকা, বুধবার   ২২ এপ্রিল ২০২৬

বিআরবি হসপিটালসের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৫৮, ২১ এপ্রিল ২০২৬

Ekushey Television Ltd.

স্বাস্থ্যসেবায় এক যুগ পূর্তি উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালসের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালসের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. পারভেজ রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক মো. শামসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া।

এ সময় হাসপাতালের কনসালটেন্ট, চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান, বিভিন্ন বিভাগের প্রধান, কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে উন্নত চিকিৎসা সেবা প্রদান করায় বিআরবি হসপিটালস ইতোমধ্যে রোগীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। ভবিষ্যতেও এ সেবা আরও উন্নত ও মানসম্মতভাবে অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ‘বিআরবি হসপিটাল সেবা সপ্তাহ ২০২৬’ উদ্বোধন করা হয়, যা ২১ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে।

সেবা সপ্তাহে রেডিওলজি বিভাগের সকল পরীক্ষায় ২৫ শতাংশ এবং প্যাথলজি পরীক্ষায় ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। বিস্তারিত জানতে ১০৬৪৭ নম্বরে যোগাযোগ অথবা www.brbhospital.com ভিজিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এমআর// 


 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি