ঢাকা, শুক্রবার   ১৭ জুলাই ২০২৬

মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি গঠিত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৪, ১৬ জুলাই ২০২৬

Ekushey Television Ltd.

মধুমতি মডেল টাউন প্রকল্পের সার্বিক উন্নয়ন, প্লট মালিকদের অধিকার সংরক্ষণ এবং একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত আবাসন গড়ে তোলার লক্ষ্যে মধুমতি মডেল টাউন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর নির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদ ঘোষণা করা হয়েছে। 

সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন মেট্টো মেকার্স অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ড. এম এম এমরান চৌধুরী। তিনি মধুমতি মডেল টাউন প্রকল্পের স্বপ্নদ্রষ্টা এবং প্রকল্পটির অন্যতম কর্ণধার।

নির্বাহী কমিটির সভাপতি হিসেবে ড. এম এম এমরান চৌধুরীর পাশাপাশি সিনিয়র সহ-সভাপতি হয়েছেন বদরুল বারী চৌধুরী। সহ-সভাপতি হিসেবে রয়েছেন কাজী আসাফউদ্দৌলা, মো. মনিরুজ্জামান খান, এম এ ওয়াহাব, মো. আব্দুল খালেক, ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, মো. জিল্লুর রহমান, সাজিদুল আলম ও বিমল কান্তি রায়।

সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জে এম মনির হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক হোসেন মুনজুরুল হাছান। অর্থ সম্পাদক মো. আব্দুস সালিক, যুগ্ম অর্থ সম্পাদক এম এ হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আছাহাব মিয়া, সমাজকল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন নাদিম, দপ্তর সম্পাদক মো. আবুল হাসনাত চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক ডা. মোখলেছুর রহমান, মহিলা সম্পাদক হোসনে আরা বেগম, যুগ্ম মহিলা সম্পাদক নুরজাহান খাতুন, ক্রীড়া সম্পাদক আরিকুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম এবং যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রফিকুল ইসলাম ও মো. নুরুল আলম। সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোহাম্মদ মহসীন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ ফরিদুল আলম, স্থপতি আলী রেজা মো. ইউনুস, মো. হুমাউন কবীর, সাইফুল ইসলাম, আ. রহিম, রফিকুল ইসলাম, সামিনা ইমরান, উম্মে কুলসুম, মো. আরিফুল ইসলাম এবং বেনজির আহমেদ।

উপদেষ্টা পরিষদে রয়েছেন প্রফেসর ড. মো. নূরুন্নবী মোল্লা, ফজলে সাব্বির হাসান, তকদির হোসেন মোহাম্মদ জসীম, মুন্সি বজলুল বাছিদ আঞ্জু, প্রফেসর ড. মোহাম্মদ আলী, প্রফেসর ছিদ্দিকুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. সায়ফুল্লাহ আনছারি এবং ডি এ তায়েব।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এই কমিটি মধুমতি মডেল টাউন প্রকল্পের উন্নয়ন, নিরাপত্তা, অবকাঠামো, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে কার্যকর ভূমিকা পালন করবে। পাশাপাশি প্রকল্প-সংশ্লিষ্ট সকল সমস্যা সমাধান এবং প্লট মালিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

এ লক্ষ্যে মধুমতি মডেল টাউনের সকল প্লট মালিকদের আন্তরিক সহযোগিতা, মতামত ও দোয়া কামনা করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি