ঢাকা, মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬

মেসির ফেসবুক পেজে ‘বাংলাদেশ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৯, ২০ জুন ২০১৮

Ekushey Television Ltd.

মেসির প্রতি বাংলাদেশী ভক্তদের ভালোবাসার স্বীকৃতি স্বরূপ মেসি তার ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতে বাংলাদেশের প্রতাকাসহ আর্জেন্টিনার প্রতি বাংলাদেশী সমর্থকদের দেখা যায়। স্থানীয় সময় মঙ্গলবার(১৯ জুন) মেসি তার ফেসবুক পেজে এই ভিডিওটি পোস্ট করেন।

সারা পৃথিবীতে আর্জেন্টিনা ও মেসির ভক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও আর্জেন্টিনাকে সমর্থন দিতে গিয়ে বাংলাদেশের মানুষের আবেগ অনুভূতি নজর কেড়েছে মেসির। তাই বাংলাদেশী ভক্তদের ভিডিও প্রকাশ করে এর দায় কিছুটা হলেও পূরণ করা চেষ্টা করলেন মেসি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করা এক মিনিট পাঁচ সেকেন্ডের ওই ভিডিওতে বিভিন্ন সময়ে বাংলাদেশের আর্জেন্টিনার ভক্তদের আর্জেন্টিনার পতাকা এবং মেসির ছবি নিয়ে র‌্যালি করার ভিডিও তুলে ধরা হয়।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি