রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির ঘটনায় মামলা, গ্রেপ্তার ৪
প্রকাশিত : ১০:১৩, ১১ অক্টোবর ২০২৬
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে কবি রবীনন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃতি ও নষ্ট করার অভিযোগে মামলা করেছে পুলিশ। আর এই মামলায় আলোচিত আয়াসসহ ৪ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
রোববার (১১ অক্টোবর) সকালে শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
ওসি জানান, শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে।
শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করা হয়েছে। মামলার নম্বর ১১। এতে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।
এন এম আয়াস (২৯), তার বাবার নাম মোস্তফা। তার ঠিকানা রাজধানীর নিউমার্কেটের ৯৫/এ, এলিফ্যান্ট রোড। মো. সাকিবুল হাসান (১৯), তার বাবার নাম হরমুজ আলী। তার বাড়ি শেরপুর সদর উপজেলার পাকুরিয়া এলাকায়। মো. সুজন মিয়া (১৮), তার বাবার নাম সোলাইমান। তার ঠিকানা লক্ষ্মীপুর সদর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে।
এ ছাড়া গ্রেপ্তার অপরজন মারজিয়া খন্দকার রিমি (২৭)। তার বাবার নাম মোস্তাক আহমেদ খন্দকার। তার বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরাপুল এলাকায়।
এর আগে শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টাকালে এক নারীসহ চারজনকে আটক করে পুলিশ। পরে আজকের মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলো।
এএইচ
আরও পড়ুন










