ঢাকা, রবিবার   ১৮ অক্টোবর ২০২৬

অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ১৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:১০, ১৮ অক্টোবর ২০২৬

Ekushey Television Ltd.

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪২টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৯ জন, লালবাগ বিভাগে ৫২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৬২ জন, তেজগাঁও বিভাগে ৯২ জন, মিরপুর বিভাগে ১২৩ জন, গুলশান বিভাগে ৪০ জন ও উত্তরা বিভাগে ২৫ জন।

অভিযানে ১৫টি মোবাইলফোন, দুটি অটোরিকশা, একটি প্রাইভেটকার, একটি সিলাই রেঞ্জ, নগদ ৩ হাজার ৩০৫ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি