ঢাকা, সোমবার   ২৩ নভেম্বর ২০২৬

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ২৩ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হয়।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রয়েছেন।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি