ঢাকা, রবিবার   ২২ ফেব্রুয়ারি ২০২৬

সমতায় ক্রোয়েশিয়া-ফ্রান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৩, ১৫ জুলাই ২০১৮ | আপডেট: ২২:৩৫, ১৫ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাশিয়ার বিশ্বকাপের ফাইনালে সমতায় আসলো ক্রোয়েশিয়া। ম্যাচের ১৮ মিনিটে আত্মঘাতী গোলে প্রতিপক্ষ ফ্রান্সের থেকে পিছিয়ে থেকেও সমতায় চলে আসে ক্রোয়েশিয়া। ২৮ মিনিটে দলের জন্য এই সমতাসূচক গোলটি করেন ইভান পেরিসিক।

যে পেরিসিককে প্রথমার্ধে খেলানো নিয়ে সংশয়ে ছিলেন কোচ লাতকো ডালিক সেই পেরিসিকের পা থেকেই আসলো বহুল প্রতীক্ষিত এই গোল। অভিজ্ঞ ফ্রেঞ্চদের বিপক্ষে দ্রুত এই ‘কামব্যাকে’ খেলার উত্তেজনা পারদ মিটারের শীর্ষেই থাকলো।

সতীর্থ ভিদার দারুণ এক ফ্রী-কিক থেকে গোলটি করেন পেরিসিক। এর আগে ফ্রেঞ্চ মার্কারকে দারুণ এক ধোকায় পরাস্ত করেন এই মিডফিল্ডার। ডি-বক্সের খুব কাছে থেকে বাম পায়ের নেওয়া শট ফার পোস্টের নিচে দিয়ে প্রবেশ করে ফ্রেঞ্চ জালে।

//এস এইচ এস// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি