ঢাকা, মঙ্গলবার   ১০ মার্চ ২০২৬

সেতুমন্ত্রীর মায়ের কুলখানি আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মা বেগম ফজিলাতুন্নেসার কুলখানি আজ বৃহস্পতিবার।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১১টায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ সরকারি মুজিব কলেজ মাঠে দোয়া মাহফিলের মধ্য দিয়ে শুরু হবে কুলখানি। এ কুলখানিতে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয়, জেলা, উপজেলার নেতাকর্মী এবং জনপ্রতিনিধিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার সাধারণ নাগরিকরা।

উল্লেখ্য, বেগম ফজিলাতুন্নেসা (৯২) গত সোমবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

একে/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি