ঢাকা, সোমবার   ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সোমবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২১, ২২ ফেব্রুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

গ্যাসের স্বল্পচাপ সমস্যা সমাধানের লক্ষ্যে ঢাকায় পাইপলাইন প্রতিস্থাপনের কাজ শুরু করতে যাচ্ছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

এই উন্নয়নমূলক কাজের জন্য সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

রোববার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যাত্রাবাড়ীর শহীদ ফারুখ সড়ক, রমজান ভাইয়ের গলি (নিজআর্ট) এবং পশ্চিম যাত্রাবাড়ী এলাকায় সোমবার গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৫ ঘণ্টা এই সমস্যা থাকতে পারে। এই সময়ে উল্লেখিত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের চাপ কম থাকবে বলে জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন প্রতিস্থাপন কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রাহকদের সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি