ঢাকা, সোমবার   ১৬ ফেব্রুয়ারি ২০২৬

হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৩, ১৮ জুন ২০২৫

Ekushey Television Ltd.

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতাল যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬ টা ৩৯ মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে গুলশানের বাসা ছাড়েন তিনি।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং এবিএম আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, গুলশানের বাসা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে যেতে রওনা করেছেন খালেদা জিয়া।

জানা যায়, চলতি বছরের ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর আজ বুধবার স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে বাসা থেকে রওনা করেন খালেদা জিয়া। সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর। হাসপাতাল থেকে বাসায় ফিরেন সে বছরের ১৮ সেপ্টেম্বর। এরপর লন্ডনে চিকিৎসার জন্য গিয়েছিলেন ২০২৫ সালের ৭ জানুয়ারি। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি