উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল
গভীর নিম্নচাপের কারণে সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহে আজও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
০১:৪০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
পাট দিয়ে তৈরি টিন ১০ গুণ বেশি মজবুত (ভিডিও)
পাট থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব টিন। প্রচলিত টিনের তুলনায় এটি ১০ গুণ বেশি মজবুত। স্থায়ীত্বও অনেক। এছাড়া ট্রাভেল ব্যাগ, স্যুটকেস, শাড়িসহ সৌখিন ও গৃহস্থালী মিলে কমপক্ষে ২৮২টি পণ্য তৈরি হচ্ছে পাট দিয়ে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে রয়েছে এসব পণ্যের বেশ চাহিদা।
০১:২৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
কোহলির জায়গায় আসছেন রোহিত!
বড়সড় বদল আসতে চলেছে ভারতীয় ক্রিকেট দলে। শোনা যাচ্ছে, সীমিত ওভারের ক্রিকেট ম্যাচে আর অধিনায়ক থাকবেন না বিরাট কোহলি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কোহলির জায়গায় অধিনায়কের আসনে আসতে পারেন রোহিত শর্মা।
০১:২০ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ভারতে সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত
ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন। তাদের বহনকারী গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
০১:০৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
২০ ঘণ্টা পর নিখোঁজ দম্পতির মৃতদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদীতে গোসল করতে নেমে পারভেজ হোসেন (২২) ও মিনি আকতার সোমা (১৮) নামে এক দম্পতি নিখোঁজ হয়। নিখোঁজের ২০ ঘণ্টা পর তাদের মৃতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।
০১:০১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
আবারও রবীন্দ্রনাথের চরিত্রে পরমব্রত
টালিউডের পর্দায় আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সায়ন্তন ঘোষালের আগামী সিনেমা ‘আজি হতে শতবর্ষ পরে’তে রবি ঠাকুরের চরিত্রে অভিনয় করবেন তিনি। কবির বিভিন্ন বয়সের লুকে দেখা যাবে অভিনেতাকে। এর আগে সুমন ঘোষের সিনেমা ‘কাদম্বরী’তে রবীন্দ্রনাথ রূপে দেখা গিয়েছিল পরমব্রতকে।
১২:৫৮ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
শিক্ষার্থীদের অবসাদ দূর করতে বহুমাত্রিক উপদেশ (ভিডিও)
টানা দেড় বছর ঘরবন্দি ছিল স্কুলে ফেরা শিক্ষার্থীরা। দীর্ঘ সময়ের ব্যবধানে তাই মানসিক জটিলতা দেখা দেওয়াটাই স্বাভাবিক। সূক্ষ্ম এসব অন্তরায় দূর করতে শিশু মনের সুস্থ বিকাশ প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
১২:৪৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
কবি ও গীতিকার রজনীকান্ত সেনের মৃত্যুবার্ষিকী আজ
সাহিত্য সাধনা এবং আরাধনামূলক অসাধারণ সঙ্গীত সৃষ্টিকারী কবি ও সুরকার রজনীকান্ত সেনের মৃত্যুবার্ষিকী আজ। মাত্র ৪৫ বছর বয়সে কলকাতা মেডিকেল কলেজের কটেজ ওয়ার্ডে ১৯১০ সালের ১৩ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি। প্রখ্যাত কবি, গীতিকার এবং সুরকার হিসেবে তিনি বাঙালি শিক্ষা-সংস্কৃতিতে চিরস্মরণীয় হয়ে আছেন।
১২:১৪ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
হাতিয়ায় ২টি ট্রলার ডুবি, নিহত ১
বৈরি আবহাওয়ার কারণে প্রচণ্ড বাতাসে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে দুটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা ১৪ জেলেকে জীবিত এবং ইউছুফ মাঝি (৫০) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নদী উত্তাল থাকায় প্রশাসনের পক্ষ থেকে হাতিয়ায় সকল ধরনের নৌ-যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
১২:০১ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
লা রিভের যুগপূর্তি, ১২ দিনব্যাপী সেলিব্রেশন অফার
দীর্ঘ ১২ বছরের পথপরিক্রমা শেষ করলো দেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশনব্র্যান্ড লা রিভ। ব্র্যান্ডটি দীর্ঘ পথযাত্রায় পাওয়া উপলব্ধি ও স্বপ্নের কথা প্রকাশ করেছে একটি বিশেষ ভিডিও বার্তায়। একই সাথে ঘোষণা করেছে ১২ দিনব্যাপী সেলিব্রেশন অফার।
১১:৩৮ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
তৃতীয় বাগদানের ঘোষণা দিলেন ব্রিটনি
দীর্ঘদিনের বয়ফ্রেন্ড সাম আজগারির সাথে বাগদানের কথা জানিয়েছেন মার্কিন সঙ্গীত শিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ইনস্টাগ্রামে আংটি বদলের একটি ভিডিও পোস্ট করেছেন ব্রিটনি।
১১:৩৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
জাপানে আঘাত হানতে সক্ষম উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র
উত্তর কোরিয়া নতুন একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, নতুন এই ক্ষেপণাস্ত্র জাপানের অনেক অংশে আঘাত হানতে সক্ষম।
১১:২৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
রামেকের করোনা ইউনিটে প্রাণ গেল আরও ৬ জনের
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে একদিনে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পজিটিভ শনাক্ত দুজন এবং বাকি চারজন মারা যান করোনা উপসর্গ নিয়ে। এদিকে জেলায় গতকালের চেয়ে ২ দশমিক ৩১ শতাংশ বেড়েছে সংক্রমণ। শনাক্তের হার ৮ দশমিক শূন্য ৯ শতাংশ।
১১:১৩ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
কমরেড সুনীল রায়ের জন্মশতবার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক প্রেসিডিয়াম সদস্য মুক্তিযোদ্ধা কমরেড সুনীল রায়ের জন্মশতবার্ষিকী আজ। ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রামে জন্মগ্রহণ করেন তিনি।
১১:০৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
বেনজেমার হ্যাটট্রিক গোলে রিয়ালের বড় জয়
৭ গোলের থ্রিলার ম্যাচে ৫-২ ব্যবধানে সেল্টা ভিগোকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচে দুই-দুইবার পিছিয়ে পড়েছিল স্প্যানিশ জায়ান্টরা। দ্বিতীয়ার্ধে নজরকাড়া নৈপুণ্য ও করিম বেনজেমার হ্যাটট্রিকে দারুণ জয়ে লিগ টেবিলের শীর্ষে কার্লো আনচেলোত্তির দল।
১০:৫৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ
ঢাকাই চলচ্চিত্রের ‘মুকুটহীন নবাব’খ্যাত অভিনেতা আনোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের আজকের এ দিনে তিনি ইহলোকের মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান।
১০:৪০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন টেইলর
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ের সেরা ব্যাটসম্যানদের একজন ব্রেন্ডন টেইলর। আজ সোমবার আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের হয়ে নিজের শেষ ম্যাচটি খেলতে নামবেন তিনি।
১০:১৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
সাংসদ অধ্যাপিকা মাসুদা রশিদ চৌধুরী আর নেই
জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
১০:০৬ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
সৈয়দ মুজতবা আলীর জন্মবার্ষিকী আজ
বরেণ্য কথাসাহিত্যিক সৈয়দ মুজতবা আলীর জন্মবার্ষিকী আজ। ১৯০৪ খ্রিষ্টাব্দের ১৩ সেপ্টেম্বর অবিভক্ত ব্রিটিশ ভারতে আসামের অন্তর্ভুক্ত সিলেটের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন তিনি। তার পিতা খান বাহাদুর সৈয়দ সিকান্দার আলী সাব-রেজিস্ট্রার ছিলেন। তার পৈতৃক ভিটা মৌলভীবাজার, সিলেট।
১০:০০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
কোহলি-রোহিতদের সিদ্ধান্তকে ইনজামামের সমর্থন
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট না খেলার কারণে ভারতীয় ক্রিকেটারদের সমালোচনা করেছেন সাবেক অনেক ক্রিকেটার। তবে ভারতের ক্রিকেটারদের সিদ্ধান্তকে সমর্থন করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
০৯:৪৪ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
আফগানিস্তানে ছেলে-মেয়েদের আলাদা শিক্ষাদানের ব্যবস্থা
আফগানিস্তানের বিশ্ববিদ্যালগুলোর শিক্ষা ব্যবস্থা, নারী-পুরুষ লিঙ্গ ভিত্তিতে আলাদা করা হচ্ছে। সেইসাথে চালু করা হবে নতুন ড্রেসকোড।
০৯:৪০ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
আবারও বিয়ে করলেন চিত্রনায়িকা মাহি
অবশেষে গুঞ্জন হলো সত্যি। দ্বিতীয় বিয়ে করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী গাজীপুরের এক ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সরকার। আগের স্বামী অপুর সাথে বিচ্ছেদের পর থেকেই গাজীপুরের ওই ব্যবসায়ীর সাথে মাহির বিয়ের গুঞ্জন ওঠে। সে সময় মাহি সংবাদমাধ্যমকে বলেন, বিয়ে হয়নি। আমরা কেবল ভালো বন্ধু। এরই মধ্যে মাহি নিজের ফেসবুক পোস্টে সবকিছু প্রকাশ করলেন।
০৮:৫৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
মাদক মামলার আসামীর ব্যতিক্রমী সাজা
যশোরের শার্শা উপজেলার রাড়িপুকুর গ্রামের মৃত রজব আলী গাজীর ছেলে আলমগীর মাদক মামলায় এক বছর সাজা খাটবেন বাড়িতে থেকে। সাজা হিসেবে তাকে প্রতিমাসে কমপক্ষে পাঁচজন হতদরিদ্রকে দুপুরে খাওয়াতে হবে। একইসঙ্গে ওই আসামিকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও দেখতে হবে।
০৮:৫৭ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
ভারী বৃষ্টিপাতের আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত
মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি আরো ঘণীভূত হতে পারে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সে কারণে চট্টগ্রামসহ সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
০৮:৪১ এএম, ১৩ সেপ্টেম্বর ২০২১ সোমবার
- গাইবান্ধায় বিএনপি ও জামায়াতের নেতা–কর্মীদের সংঘর্ষে আহত ৬
- এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে: আইনমন্ত্রী
- কিশোরী ধর্ষণের দায়ে এক সেনাসদস্যের যাবজ্জীবন কারাদণ্ড
- এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা গ্রহণ করতে পারবেন না
- নতুন একটি থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত
- কুষ্টিয়ায় ৬ হত্যা মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড
- আ.লীগের রাজনৈতিক কর্মসূচি পালনের সুযোগ নেই: তথ্য উপদেষ্টা
- সব খবর »
- মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর জরুরি নির্দেশনা
- যাব টুঙ্গিপাড়ায়, জানতামই না আমি দেশের বাইরে যাচ্ছি: শেখ হাসিনা
- পে-স্কেল নিয়ে কমিটির সুপারিশ, যেভাবে হবে বাস্তবায়ন
- সংবাদ উপস্থাপকসহ ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব পদে আলোচনায় ড. ইউনূস
- শিশু রামিসা হত্যা: গ্রেপ্তার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
- যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যার রহস্য উন্মোচন, লোমহর্ষক বর্ণনা
- পদোন্নতি পেয়ে সচিব হলেন ২ কর্মকর্তা
- সরকারি চাকরি পেয়েও বেকার তারা: নিরানন্দ ঈদ ১৪ হাজার পরিবারের
- ছাগল চুরির অভিযোগে নারীসহ ২ জনকে গণপিটুনি, থানায় সোপর্দ
- পদ্মায় জেলের জালে ২৫ কেজির পাঙ্গাশ, ৭১ হাজার টাকায় বিক্রি
- যে কোনো সময় কমিটির ঘোষণা, ঢাকা উত্তর যুবদলের কমিটিতে আলোচনায় যারা
- তরুণীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে ফেলে যায় ধানক্ষেতে
- একনেকে ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন
- পে-স্কেল বাস্তবায়ন দুই ধাপে, ১ জুলাই থেকে মূল বেতন
- সুখবর পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, বরাদ্দ বাড়ছে বাজেটে
- গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
- ঘরে ছেলের, রেললাইনে মিললো বাবার মরদেহ
- বগুড়া পুলিশ লাইন্সে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, আটক ৭
- স্বর্ণের ভরিতে কমলো ৯ হাজার টাকা, ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার
- যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির মরদেহ দেশে ফেরত আনার দাবি বাবার
- নরসিংদীতে ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু, স্বামী পলাতক
- ৮০০ কোটি ইউরো পাচারের অভিযোগ, সাইপ্রাসে এস আলমের সম্পত্তি জব্দ
- পশ্চিমবঙ্গ সফরে মোদী, বক্তব্যে বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গ
- জামায়াত এমপির ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বাবা এখনও জীবিত, দুঃখ প্রকাশ
- আসন্ন বাজেট নিয়ে (২০২৬-২৭ ) যত চ্যালেঞ্জ ও প্রত্যাশা
- ঢাকা দক্ষিণ যুবদলের সম্ভব্য কমিটিতে আলোচনায় সোহাগ ভূঁইয়া
- নতুন প্রজন্মকে দেশীয় ফলের সঙ্গে পরিচয় করাতে ফরিদপুরে ফল মেলা
- অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা























