ঢাকা, রবিবার   ০৮ নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিকদের ফের বিক্ষোভ, সতর্ক অবস্থানে পুলিশ ও বিজিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৮, ৮ নভেম্বর ২০২৬

Ekushey Television Ltd.

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে  আবারও বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পরে পুলিশ ও বিজিবি’র সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ও লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রায়েছে পুলিশ ও বিজিবি।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কোনাবাড়ির জরুন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ির জরুনের দিকে আসেন। এসময় তারা আশপাশের কারখানার গুলোতে ইট-পাটকেল ছুঁড়তে থাকেন। ওইসব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছিল।

এসময় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার ভেতরে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া দেয়। খবর পেয়ে বিজিবিও ঘটনাস্থলে যায়। পরে পুলিশ ও বিজিবি’র সদস্যরা সাউন্ড গ্রেনেড ছুঁড়ে ও লাঠি পেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, রোববার সকাল থেকে স্বাভাবিক ভাবেই চলছিল গাজীপুর শিল্পাঞ্চলের কার্যক্রম। বিকেল ৩টার দিকে ওই একই দাবি জানিয়ে মন্ডল গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক জরুন মোড় আসছিল। এসময় ৬ থেকে ৭টি কারখানায় ঢিল ছুঁড়ে।

পরে পুলিশ ও বিজিবি তাদের লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুঁড়ে সরিয়ে দেয়। এসময় ৭টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে গাজীপুরের ৭টি কারখানা ছাড়া বাকিসব কারখানায় উৎপাদন চলছে।

এমএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি