ঢাকা, সোমবার   ১৩ এপ্রিল ২০২৬

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদির

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি সৌদির

ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পাশাপাশি দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে রিয়াদ।

০৪:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

পরীক্ষার জন্য বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষার জন্য বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

অনার্স ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাসহ বিগত থাকা সকল পরীক্ষার তারিখ মার্চের প্রথম সপ্তাহে ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা।  

০৪:২৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

পাচারের অর্থ ফেরাতে হাইকোর্টের রুল

পাচারের অর্থ ফেরাতে হাইকোর্টের রুল

বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে সুইস ব্যাংকসহ গোপনে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে কেন নির্দেশ দেয়া হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

০৪:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

ভারতে পাচারকালে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ডাল উদ্ধার

ভারতে পাচারকালে জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ডাল উদ্ধার

দিনাজপুরের হিলিসহ পাশের সীমান্ত এলাকা দিয়ে অবৈধপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারের প্রাক্কালে দেশীয় বিপুল পরিমাণ জন্মনিয়ন্ত্রণ ট্যাবলেট ও ডাবলি ডাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া পৃথক অভিযানে ৩২৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি।

০৩:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ পেলেন তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ পেলেন তিন ব্যক্তি-প্রতিষ্ঠান

প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণবাদী সংস্থা ও ব্যক্তিকে জাতীয়ভাবে উৎসাহিত করার লক্ষ্যে তিনটি ক্যাটেগরিতে "বঙ্গবন্ধু এওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন" প্রদানের জন্য দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। 

০৩:৪৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টেও উতরে গেল টাইগাররা

নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টেও উতরে গেল টাইগাররা

নিউজিল্যান্ড গিয়ে মূলত হোটেলবন্দি হয়ে সময় কাটছে বাংলাদেশ ক্রিকেট দলের। তামিম-মুশফিকদের মানতে হচ্ছে কঠোর কোয়ারেণ্টাইন বিধি। মূল সিরিজ শুরু হওয়ার আগে টাইগারদের দিতে হবে চারটি করোনা টেস্ট। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় দফায় হওয়া করোনা টেস্টে উতরে গেলেন ক্রিকেটার ও কোচিং স্টাফের সবাই। 

০৩:৪২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

দুইজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন 
নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা

দুইজনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন 

নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে চার বাল্কহেড শ্রমিক হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-৭ এর বিচারক মোসাম্মৎ সাবিনা ইয়াসমিন এই আদেশ দেন। 

০৩:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

নিজের অস্ত্রপচার প্রয়োজন জানালেন অমিতাভ

নিজের অস্ত্রপচার প্রয়োজন জানালেন অমিতাভ

শরীর ভালো নেই। অস্ত্রপচার প্রয়োজন। নিজেই জানিয়েছেন বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন। তবে তার ঠিক কী হয়েছে? কী কারণে অস্ত্রপচার? এবিষয়ে নিজের ব্লগে স্পষ্ট করে কিছুই লেখেননি বিগ বি। এমন খবরে দুশ্চিন্তায় অনুরাগীরা। 

০৩:১৮ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

জাতীয় বিশ্ববিদ্যালয় গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জাতীয় বিশ্ববিদ্যালয় গেটে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

জাতীয় বিশ্ববিদ্যালয় ঘোষিত নতুন পরীক্ষার সময়সূচি বাতিল, অনার্স ৪র্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ এবং ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা মার্চের মধ্যে অনুষ্ঠানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। 

০৩:১১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

মোটরসাইকেল দুর্ঘটনায় এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় এশিয়ায় শীর্ষে বাংলাদেশ

এশিয়ার দেশগুলোর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। প্রতি ১০ হাজার মোটরসাইকেলের মধ্যে বাংলাদেশে দুর্ঘটনার শিকার হচ্ছে ২৮.৪টি। বাংলাদেশের পর কম্বোডিয়ায় ১১.৯, লাওসে ১১.৫, থাইল্যান্ডে ১১.২, ভারতে ৯, মিয়ানমারে ৮.৬, মালয়েশিয়ায় ৪.৪, ভিয়েতনামে ৪.১, ইন্দোনেশিয়ায় ২.৫ এবং ভুটানে ২.১টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।

০৩:০৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবি ভুক্তভোগীদের

সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবি ভুক্তভোগীদের

নাটোরে সুদ ব্যবসায়ীর নির্যাতনের প্রতিকার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। আজ রোববার সকালে শহরের কানাইখালি পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

০২:৫৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানেই হারালো বাংলাদেশ

আয়ারল্যান্ডকে ইনিংস ব্যবধানেই হারালো বাংলাদেশ

তানভির ইসলামের ক্যারিয়ার সেরা বোলিংয়ে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে ইনিংস ও ২৩ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। প্রথম ইনিংসে ৫ উইকেট নেয়া বাঁহাতি অর্থডক্স স্পিনার একাই ধসিয়ে দিয়েছেন সফরকারীদের দ্বিতীয় ইনিংস, নিয়েছেন ৮টি উইকেট। যাতে ১৩৯ রানেই গুটিয়ে গেছে আইরিশরা।

০২:৪৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

দ্রুত ওজন কমায় টমেটো

দ্রুত ওজন কমায় টমেটো

বাজারে টমেটোর সরবরাহ প্রচুর, দামও খুবই কম। এই টমেটো গুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি ও খনিজ পদার্থ। টমেটো দেহের রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণ করে, ত্বক উজ্জ্বল করতে সিদ্ধহস্ত। তবে ওজন কমানোর উপকরণ হিসাবে টমেটো তুলনাহীন।

০২:৪১ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

করোনা এক-দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে: বিশেষজ্ঞ

করোনা এক-দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে: বিশেষজ্ঞ

করোনাভাইরাস সংক্রমণ এক অথবা দুই বছরের মধ্যে মৌসুমি রোগে পরিণত হতে পারে।

০২:২৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

শিক্ষাসহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর 

শিক্ষাসহায়তায় বিত্তশালীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর 

শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমরা শিক্ষাসহায়তা ট্রাস্টের মাধ্যমে সারাদেশের লাখ লাখ শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা দিয়ে যাচ্ছি। এক্ষেত্রে বিত্তশালীরাও এগিয়ে আসবেন। আমাদের শিক্ষাসহায়তা ট্রাস্ট ফান্ডে সহায়তা করবেন বা নিজ নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তা করবেন।’

০১:১৪ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী দিনাজপুরের কৃষকেরা (ভিডিও)

পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী দিনাজপুরের কৃষকেরা (ভিডিও)

আমনের ভালো দাম পেয়ে পুরো উদ্যমে বোরো আবাদে মনোযোগী হয়েছেন দিনাজপুরের কৃষকেরা। দিনে তাপমাত্রা বেড়ে যাওয়ায় মৌসুমের শুরু থেকেই জমিতে সেচ দিতে হচ্ছে তাদের। কৃষকরা জানান, ন্যায্যমূল্য নিশ্চিত হলে বোরো আবাদেও লাভবান হতে পারবেন তারা।

০১:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও নান্দনিক করতে চান নতুন মেয়র (ভিডিও)

চট্টগ্রামকে পরিবেশবান্ধব ও নান্দনিক করতে চান নতুন মেয়র (ভিডিও)

সবার মতমত নিয়ে অতীতকে পেছনে ফেলে সামনের দিকে এগোতে চান চট্টগ্রাম সিটির নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রামকে নান্দনিক, পরিবেশবান্ধব ও বসবাস উপযোগী হিসেবে গড়ে তুলতে চান তিনি। তবে সদ্য সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন জানিয়েছেন, সামনের দিকে এগোতে সবার আগে সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হবে। 

১২:৩৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

গুলিতে নারী নিহত, গ্রেফতার অর্ধশতাধিক, ক্ষোভে ফুঁসছে মিয়ানমার

গুলিতে নারী নিহত, গ্রেফতার অর্ধশতাধিক, ক্ষোভে ফুঁসছে মিয়ানমার

সামরিক অভ্যুত্থানের পর তিন সপ্তাহেরও বেশি সময় পার হলেও এখনও ক্ষোভে ফুঁসছে গোটা মিয়ানমার। অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে আবারও ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভ মিছিলে রোববার (২৮ ফেব্রুয়ারি) পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। এছাড়া গ্রেফতার হয়েছেন অর্ধশতাধিক। 

১২:০৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন চায় বেবিচক (ভিডিও)

জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন চায় বেবিচক (ভিডিও)

জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের জন্য জরুরি ভিত্তিতে করোনার ভ্যাকসিন চায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরইমধ্যে টিকা চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠিও দিয়েছে সংস্থাটি। বেবিচক চেয়ারম্যান জানান, বিভিন্ন বিমান বন্দর ও এয়ারলাইন্স কর্মকর্তাদের জন্য অগ্রাধিকার ভিত্তিতেই টিকার প্রয়োজন।

১২:০৫ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

মোংলায় কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার

মোংলায় কার্গো ডুবি, ১২ নাবিক উদ্ধার

মোংলার পশুর নদীতে কয়লা বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ১২ নাবিককে। তবে এখনো পর্যন্ত শুরু হয়নি উদ্ধার কাজ। 

১২:০৩ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

পপ গুরু আজম খানের জন্মদিন

পপ গুরু আজম খানের জন্মদিন

আজ ২৮ ফেব্রুয়ারি, কিংবদন্তি পপ সম্রাট আজম খানের জন্মদিন। ১৯৫০ সালের আজকের এই দিনে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। পুরো নাম মোহাম্মদ মাহবুবুল হক খান হলেও তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত। তিনি একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল ছিলেন।

১১:৪৮ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জাতিসংঘের

সৌদি যুবরাজকে নিষেধাজ্ঞার আওতায় আনার দাবি জাতিসংঘের

বহুল আলোচিত সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার নির্দেশ দেওয়ায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য  যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর রয়টার্সের। 

১১:৪০ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

মুনতাসীর মামুন চবির ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক

মুনতাসীর মামুন চবির ‘বঙ্গবন্ধু চেয়ার’ গবেষক

ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) 'বঙ্গবন্ধু চেয়ার'-এর গবেষক পদে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ৫২৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত হয়। যোগদানের তারিখ থেকে দুই বছর এই পদে থাকবেন তিনি।

১১:২৬ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সাংবাদিক শাহ আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

সাংবাদিক শাহ আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) সাবেক মহাপরিচালক ও খ্যাতনামা সাংবাদিক শাহ আলমগীরের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। পিআইবিতে যোগ দেয়ার আগে তিনি দীর্ঘদিন সাংবাদিক হিসেবে কাজ করেছেন। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

১১:২৩ এএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১ রবিবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি