সিনহা হত্যা: আসামিদের জামিন নামঞ্জুর, সাক্ষ্যগ্রহণ ২৬-২৮ জুলাই
কক্সবাজারের টেকনাফে সেনাবাহিনীর সাবেক মেজর (অব.) সিনহা মোঃ রাশেদ হত্যা মামলার চার্জ গঠন করে আগামী ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্য গ্রহণের দিন ধার্য্য করেছে আদালত। একইসাথে সাবেক ওসি প্রদীপ ও কনষ্টেবল সাগরদেবসহ ৬ জনের জামিন আবেদন নাকচ করা হয়েছে।
০১:৪৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
দেশীয় গাছ রক্ষায় মহাপরিকল্পনা (ভিডিও)
বিলুপ্তির হাত থেকে গাছ রক্ষায় মহাপরিকল্পনা নিয়েছে জাতীয় উদ্ভিদ উদ্যান কর্তৃপক্ষ। উদ্যানের পরিচালক জানান, গেলো বছর ৬০টি এবং এ বছর এখন পর্যন্ত ৩০ প্রজাতির বিলুপ্ত প্রায় উদ্ভিদ সংগ্রহ করা হয়েছে। পরিবেশবিদ ও গবেষকরা বলছেন, পরিবেশ রক্ষা ও গবেষণায় বিদেশি গাছগুলো সেরকম কোনো কাজে আসছে না।
০১:২৩ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
লন্ডনে লকডাউন বিরোধী বিক্ষোভ
লন্ডনে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল হয়েছে। হাজার হাজার মানুষ লকডাউন বিরোধী বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা প্রধানমন্ত্রীর ১০নং ডাউনিং স্ট্রিটের বাসভবন এবং পার্লামেন্ট ভবনে টেনিসবল নিক্ষেপ করে।
১২:৫৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
নোয়াখালীতে করোনায় মৃত্যু ৩ জনের
নোয়াখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট মৃত্যু ১৩৮ জন। জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৩ জন।
১২:৩৮ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
গাজীপুরে ঝুটের গুদামে আগুন
গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় আগুনে লেগে পুড়ে গেছে বেশ কয়েকটি ঝুটের গুদাম। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
১২:৩৬ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
রেকর্ড গড়ে শেষ আটে ইতালি ও ডেনমার্ক
কোনভাবেই যেন ভেদ করতে পারছিল না চীনের প্রাচীর হয়ে দাঁড়ানো অস্ট্রিয়ার রক্ষণ। অবশেষে অতিরিক্ত সময়ের জাদুতে শেষ হাসি হাসল রবার্তো মানচিনির দল। অস্ট্রিয়াকে ২-১ ব্যবধানের হারিয়ে শেষ আটে পা রেখেছে ইতালি। অপর ম্যাচে ওয়েলসকে ৪-০ ব্যবধানে বিধ্বস্ত করে ১৭ বছর পর ইউরোর শেষ আটে জায়গা করে নিয়েছে ডেনমার্ক।
১২:২৭ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
খুলনার তিন হাসপাতালে মৃত্যু ১৭, শনাক্ত হার ৪৫
খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের সংক্রমণে ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় ৬৫৪টি নমুনা পরীক্ষায় ২৯৯ জনের শরীরে পজিটিভ শনাক্ত হয়েছে। সংক্রমণ হার ৪৫ শতাংশ।
১২:২৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
সিনহা হত্যা মামলার চার্জ গঠন ও জামিন শুনানি আজ
কক্সবাজারের টেকনাফের আলোচিত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা হত্যা মামলার চার্জ গঠন ও তিন আসামির জামিন শুনানি আজ। এ উপলক্ষে সাবেক ওসি প্রদীপসহ ১৫ আসামীকে আদালতে আনা হয়েছে।
১২:০৪ পিএম, ২৭ জুন ২০২১ রবিবার
মোংলা পৌরসভায় প্রায় ২শ’ কোটি টাকার বাজেট ঘোষণা
মোংলা পোর্ট পৌরসভার ২০২১-২২ অর্থ বছরের প্রায় দুইশ’ কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (২৭ জুন) বেলা ১১টায় পৌর মেয়র মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান এ বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত এ বাজেটে আয় ধরা হয়েছে একশ’ ৭৮ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৫০৬ টাকা। বাজেটে ব্যয়ও ধরা হয়েছে যা আয় তাই।
১১:৫৬ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
কেন খাবেন মৌসুমি ফল?
চলে গেছে মধুমাস জ্যৈষ্ঠ, তবে এখনো বাজার ছেড়ে যায়নি গ্রীষ্মের রসালো ফলগুলো। আম, জাম, কাঁঠাল, লিচু তরমুজ, জামরুল- গ্রীষ্ম কেবল দাবদাহই ছড়ায় না, উপহার দেয় এমন রসালো ফলও, যা ভুলিয়ে দেয় গরমের ক্লান্তি-অবসাদ। ফলমূল কেবল রসনাকেই তৃপ্ত করে না, যোগায় শক্তিও। আয়ুর্বেদের সূত্র হলো, একটি অঞ্চলে কোনো মৌসুমে যে রোগবালাই হয়ে থাকে তার প্রতিষেধক থাকে সেখানে উৎপন্ন মৌসুমি ফলে।
১১:৪৮ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
বাংলাদেশকে ২৫ লাখ ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র
কোভ্যাক্সের অধীনে বাংলাদেশকে উপহার হিসাবে ২৫ লাখ ডোজ মডার্না কোভিড-১৯ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ খবর নিশ্চিত করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।
১১:২৮ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
শিমুলিয়া-বাংলাবাজার রুটে আজও যাত্রীদের ভীড়
লকডাউনের ষষ্ট দিনেও বাংলাবাজার-শিমুলিয়া রুটে যাত্রীদের ভীড় দেখা গেছে। এদিন সকাল থেকে শিমুলিয়া থেকে দক্ষিণাঞ্চলমুখী যাত্রীদের চাপ শুরু হয়। বেলা বাড়ার সাথে সাথে যাত্রীদের ভীড় আরও বৃদ্ধি পায়। তবে বাংলাবাজার হয়ে ঢাকামুখী যাত্রীদের ভীড় ছিল সহনীয় পর্যায়ে।
১১:০৪ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
লাখ টাকা মুক্তিপণ না পেয়ে স্কুলছাত্রকে শ্বাসরোধে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে মুক্তিপণের দাবিতে আবির হোসেনকে (১২) নামে এক স্কুলছাত্রকে অপহরণপূর্বক শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অপহরণকারীরা শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কৌশলে গ্রামের মাঠে অপহরণ করে নিয়ে যায়। পরে রাত সাড়ে ১২টার দিকে স্থানীয় মাঠ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।
১১:০০ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
রামেক করোনা ইউনিটে আরও মৃত্যু ১০
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা পজিটিভ ছিলেন। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
১০:৪০ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
বিশাল হারে হোয়াইটওয়াশ শ্রীলঙ্কা
তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও হারলো শ্রীলঙ্কা। ডেভিড মালান ও জনি বেয়ারস্টোর ঝড়ে ৮৯ রানের বড় ব্যবধানে হারিয়ে সফরকারীদের ৩-০তে হোয়াইটওয়াশ করল ইংল্যান্ড।
১০:২০ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
সাংবাদিক শামসুন্নাহার রাব্বী আর নেই
কুমিল্লা থেকে প্রকাশিত দেশের অন্যতম প্রাচীন সংবাদপত্র সাপ্তাহিক আমোদ-এর উপদেষ্টা সম্পাদক শামসুন্নাহার রাব্বী (৭৮) গত শুক্রবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। তিনি এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
১০:১৯ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
হুমায়ুন কবীর বালু এবং ১৯৭২ সালের একটি পুলিশ প্রতিবেদন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২৮ জুন হুমায়ুন কবীর বালু হত্যাকাণ্ডের পরদিনই বিশেষ প্রোগ্রামে খুলনা আসেন। তখন তিনি বিরোধী দলের নেতা। তিনি তার বক্তৃতায় উল্লেখ করেন, প্রায় ছয় মাস আগে যখন তিনি সাংবাদিক মানিক সাহা নিহত হলে একইভাবে এসেছিলেন ও খুলনা প্রেসক্লাবে প্রতিবাদ সভায় যোগ দিয়েছিলেন; তখন (সভার সভাপতি) হুমায়ুন কবীর বালু তার নিজের জীবননাশের আশঙ্কা প্রকাশ করে শেষবার দেখতে আসার অনুরোধ করেছিলেন।
১০:০৫ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
টাঙ্গাইলে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীতে দুই ট্রাকের মুখামুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে, আহত হয়েছে আরও পাঁচ জন। আজ রোববার ভোরে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
০৯:৫৭ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
সাংবাদিক হুমায়ুন কবীর বালুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
খুলনা থেকে প্রকাশিত দৈনিক জন্মভূমির সম্পাদক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ুন কবীর বালুর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালে নগরীর শান্তিধাম মোড়ে দৈনিক জন্মভূমি অফিসের সামনে সন্ত্রাসীদের বোমা হামলায় তিনি নিহত হন।
০৯:৪৬ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
সহকর্মীকে চুমুর ঘটনায় পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাস বিধিনিষেধের মধ্যে নিজ দপ্তরে এক নারী সহকর্মীকে চুমু খেয়ে ও জড়িয়ে ধরার পর চাপের মুখে পদত্যাগ করেছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।
০৯:৩৪ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
লুইস ঝড়ে প্রতিশোধ নিলো উইন্ডিজ
আগেই হুমকি দিয়ে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টেস্টে হারানোর প্রথশোধই নিলো ক্যারিবীয়রা। এভিন লুইসের ব্যাটিং সাইক্লোনে রীতিমত উড়ে গেল প্রোটিয়ারা।
০৯:২১ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
১৪ দেশের উপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল আমিরাত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশসহ ১৪ দেশের যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। আগামী ২১ জুলাই পর্যন্ত নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
০৮:৩৬ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
কোচিং স্টাফে যুক্ত হলেন হেরাথ ও প্রিন্স
শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রঙ্গনা হেরাথ এবং দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান এ্যাশওয়েল প্রিন্সকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং ও ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
০৮:২৩ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
মালয়েশিয়ায় ১৯ বাংলাদেশী আটক
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। তারই ধারাবাহিকতায় মার্কেটে অভিযান চালিয়ে ১৯ জন বাংলাদেশীকে আটক করা হয়েছে। সেই সঙ্গে জাতিসংঘের শরণার্থী, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত ও নেপালের নাগরিকদের মধ্যে থেকে ৫৩ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
০৮:১৮ এএম, ২৭ জুন ২০২১ রবিবার
- এবার জবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রলীগকর্মী আটক
- শেখ হাসিনার পাসপোর্ট আবেদন, যা বললেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
- আমি ধার্মিক মানুষ, মৃত্যুর পর স্বর্গে যাব: ডোনাল্ড ট্রাম্প
- রাজধানীতে বৃষ্টিসহ বজ্রপাত
- রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
- বিদেশে চিকিৎসায় ডলার ছাড়ের সীমা হল দ্বিগুণ
- শ্রমজীবীদের জন্য ১০০ শয্যার ৬টি হাসপাতাল নির্মাণ করা হবে: প্রধানমন্ত্রী
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- নতুন পে-স্কেল বাস্তবায়ন যেভাবে, অবসরভোগীরা যতো পাবেন
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল























