‘লঙ্কাওয়াশ’র লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ
যে দলের বিপক্ষে এর আগে ওয়ানডে সিরিজ জয়েরই কীর্তি ছিল না বাংলাদেশের, সেই লঙ্কানদের এবার হোয়াইটওয়াশ করার সুবর্ণ সুযোগ পেয়েছে টাইগাররা। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করা তামিম ইকবালের দল আজ মিরপুরে নামবে ‘লঙ্কাওয়াশ’র লক্ষ্যেই। ম্যাচটি শুরু হবে যথারীতি দুপুর ১টায়।
০৮:০৮ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার
ভোলায় বাসচাপায় আহত আরও একজনের মৃত্যু
ভোলা সদর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় মৃত্যু হয়েছে মো. ইউছুফ (৪৫) নামে গুরুতর আহত হওয়া আরও এক অটোরিকশা যাত্রীর। বৃহস্পতিবার (২৭ মে) সন্ধ্যা ৭টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে দুর্ঘটনায় মোট মৃত্যু হলো চার জনের।
০৭:৫১ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার
প্রেমের টানে পালিয়ে আসা নারীকে ফেরত দিলো বিজিবি
ভারত থেকে পালিয়ে আসা এক নারীকে পাতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলো বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। বাংলাদেশী যুবকের প্রেমের টানে পালিয়ে আসা ওই নারীকে বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে ফেরত দেয়া হয়।
০৭:৪২ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার
কবি হাবীবুল্লাহ সিরাজী’র কফিনে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধার্ঘ্য
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী গত ২৪ মে রাত ১১টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।
০৭:৩২ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার
ডিআরইউ’র অসুস্থ সদস্যদের সুস্থতা ও রোগমুক্তির জন্য দোয়া কামনা
ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) সাবেক কার্যনির্বাহী সদস্য জান্নাতুল ফেরদৌস পান্না, কামরুজ্জামান বাবলু, সংগঠনের স্থায়ী সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার জিয়াদুর রহমান জিহাদ এবং একুশে টেলিভিশনের সিনিয়র রিপোর্টার আবু হোরায়রা তামিম অসুস্থ।
০৭:২৫ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ। বিশ্ববরেণ্য এই চিত্রশিল্পী ১৯৭৬ সালের ২৮ মে ৬২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের চিত্রকরদের মধ্যে তিনি শিল্পগুরু হিসেবে বিবেচিত। তাঁর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি গ্যালারি রয়েছে।
০৭:২৩ এএম, ২৮ মে ২০২১ শুক্রবার
আগারগাঁওয়ে ১৪-তলা ডাকভবনের উদ্বোধন প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ শেরে বাংলা নগরে হারিয়ে যেতে বসা ডাকবাক্সের আদলে ১৪-তলা দৃষ্টিনন্দন ডাক বিভাগের সদর দপ্তর ‘ডাকভবন’ উদ্বোধন করেছেন।
১১:২২ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
লকডাউনের তৃতীয় দিনে বৃষ্টিতে ঘরবন্দি মানুষ
চাঁপাইনবাবগঞ্জে সাম্প্রতিক সময়ে উদ্বেগজনক হারে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সাতদিনের ‘বিশেষ লকডাউন’ চলছে। বৃহস্পতিবার ছিল জেলা প্রশাসন ঘোষিত লকডাউনের তৃতীয় দিন। দিনভর বৃষ্টিতে ঘরবন্দি ছিল মানুষ। প্রশাসনের নজরদারি ও বৃষ্টির কারণে লকডাউনের তৃতীয় দিনও জনবহুল এলাকা ছিল জনশূন্য। গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি। বিভিন্ন মার্কেট বন্ধ রয়েছে। সকালে বৃষ্টি শুরুর আগে সড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নয়াগোলা মোড়ের পেট্রল পাম্পের সামনে সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।
১১:০৭ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ’র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ১১তম বার্ষিক সাধারণ সভা ২৫ মে ২০২১, মঙ্গলবার ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মাদ নাসির উদ্দিন, এফসিএমএ এতে সভাপতিত্ব করেন।
১০:০২ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
শনিবার আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস
আগামী শনিবার (২৯ মে) আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হবে।
১০:০০ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
রামপালে দুই শতাধিক ঘের-বাড়ি প্লাবিত
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবমুক্ত হওয়ার আগেই বাগেরহাটের রামপালে জোয়ারের পানিতে গ্রামরক্ষা বাধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়েছে। জেলা প্রশাসনের তাৎক্ষনিক উদ্যোগ ও স্থানীয়দের স্বেচ্ছাশ্রমসহ শত প্রচেষ্টায়ও রক্ষা হয়নি বাঁধটি। বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে জোয়ারের পানির তোড়ে ভেঙ্গে যায় বগুরা নদীর তীরের রামপাল উপজেলার হুড়কা গ্রাম রক্ষা বাধটি। মুহুর্তে-ই তলিয়ে যায় হুড়কা গ্রামের দুই শতাধিক মৎস্য ঘের। সাথে প্লাবিত হয় শ‘খানেক বাড়ি ঘর। স্বেচ্ছাশ্রমে কাজ করেও বাঁধ না টেকায় হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।
০৯:৪৪ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ইসরাইল নিয়ে ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যে রাষ্ট্রদূত তলব
ইসরাইল একটি বর্ণবাদী রাষ্ট্রে রূপান্তরিত হচ্ছে বলে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-ইয়েভস লে ড্রিয়ান যে মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছে তেল আবিব। ফরাসি রাষ্ট্রদূত এরিক ড্যাননকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে নিয়ে ইসরাইল ঐ মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে।
০৯:৩৮ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
জয়নুলের শিল্পকর্ম আগামী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিনের শিল্পকর্ম আগামী প্রজন্মকে সৃজনশীল কাজে নিরন্তর অনুপ্রেরণা যোগাবে। আগামীকাল ২৮ মে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন।
০৯:২২ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ইয়াসে মারা গেল চার হরিণ, পুকুরে ঢুকলো নোনা পানি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলচ্ছাস ও প্রবল বাতাসে সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। সুন্দরবনের উপর দিয়ে ৫-৬ ফুট উচ্চতার জলচ্ছাসে কয়েকটি জলযান, ওয়াচ টাওয়ার, গোলঘর, রাস্তা, ফুট রেইল ক্ষতিগ্রস্থ হয়েছে। জোয়ারের পানিতে ডুবে মারা গেছে অন্তত চারটি হরিণ।
০৯:০৬ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
স্বাস্থ্যমন্ত্রীর মা আর নেই
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
০৮:৩৯ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও আম নিয়ে ঢাকায় যাবে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন রেলপথ বিষয়ক মন্ত্রী নুরুল ইসলাম সুজন। চাঁপানবাবগঞ্জের প্রধান অর্থকরী ফসল আম পরিবহনের জন্য বিশেষ এ ট্রেনটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী । এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিরাপদে আম পৌঁছে দেবে ম্যাংগো স্পেশাল ট্রেন। ঘরে বসেই কম খরচে আম খেতে পারবেন সবাই।
০৮:১৮ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
চট্টগ্রাম বন্দরের চুরি রোধে নিরাপত্তা জোরদারের সুপারিশ
নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চট্টগ্রাম বন্দরের চুরি রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছে।
০৮:০২ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
সৌদি মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক
সৌদি আরবের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. আওয়াদ বিন সালেহ আল আওয়াদের সঙ্গে বৈঠক করেছেন সে দেশে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
০৭:৪৮ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
সারাদেশে রেল যোগাযোগ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্রবান্ধব পরিবহন হিসেবে মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য যেসব জায়গায় এখনও রেললাইন নেই সেসব স্থানে নেটওয়ার্ক স্থাপন করে সমগ্র বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসাই তাঁর সরকারের লক্ষ্য।
০৭:৩২ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
ব্যক্তি স্বার্থে ইসলামকে ব্যবহারকারীরা আলেমদের শত্রু: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ব্যক্তি ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য মানুষের ধর্মীয় অনুভূতিকে ব্যবহারকারীরা প্রকৃত আলেমদের শত্রু।
০৬:৫৩ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
বাজেটে খাতওয়ারি ব্যয় ও প্রণোদনা দ্রুত কার্যকরে প্রস্তাবনা
মহামারী করোনার ভয়াবহ আঘাতে জর্জরিত অর্থনীতি। পুরো বিশ্বজুড়েই চলছে কভিড-১৯ এর তাণ্ডব। ফলে বহির্বিশ্বের মতো আমাদের দেশেও বাড়ছে দারিদ্র। বিশ্বব্যাংক আভাস দিয়েছে চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি নেমে যাবে শূন্যের কোঠায়।
০৬:৪২ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত
চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ট্রাকের ধাক্কায় রহমত উল্লাহ (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রহমত উল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মল্লিকপাড়ার শহর আলী মোল্লার ছেলে। তিনি ভালাইপুরে অবস্থিত বঙ্গমনি ইন্সটিটিউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।
০৬:১৮ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
চরফ্যাশনে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ভোলা চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
০৫:৪৩ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
রিয়াল ছাড়লেন জিদান
রিয়াল মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত আগেই ছিল, খোদ কোচের পক্ষ থেকে আগ্রহ দেখানো এরপর বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা। মৌসুম শেষে মাদ্রিদকে বিদায় জানানোর সিদ্ধান্ত শেষ পর্যন্ত নিয়েই নিলেন জিনেদিন জিদান। নিজের সিদ্ধান্তের কথা ক্লাবকেও জানিয়ে দিয়েছেন বলে স্প্যানিশ বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করেছে।
০৫:৩৭ পিএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার
- তুরুস্কের আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোগানের বৈঠক
- দেশের সব এসপির সঙ্গে বৈঠক, নাশকতা ঠেকাতে আইজিপির কড়া সতর্কবার্তা
- ব্যয় সংকোচন নীতি: নতুন গাড়ি কেনা ও বিদেশে প্রশিক্ষণ বন্ধ করলো সরকার
- চট্টগ্রামে তেলের গুদামে ভয়াবহ আগুন: নিয়ন্ত্রণে ৫ ইউনিট
- জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় সরকার চরম ব্যর্থ: নাহিদ ইসলাম
- নিরাপত্তা পরিস্থিতির দায় সরকার এড়াতে পারে না: জামায়াত আমির
- সব খবর »
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা
- পুলিশে সরাসরি ১৪ হাজার এসআই-কনস্টেবল নিয়োগের সিদ্ধান্ত
- মধ্যবর্তী নির্বাচনে হার, দল থেকে সরে দাঁড়াচ্ছেন ট্রাম্প
- মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে
- সৌদিতে গ্রেপ্তারের আগে যে আক্ষেপের কথা লিখেছিলেন নজরুল
- গাজী নজরুলের বাসায় পাওয়া মরিয়মের শেষ চিঠিতে যা লেখা
- ডিজিটাল লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার টাকা ঋণ দেওয়ার উদ্যোগ
- গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ডের গেজেট প্রকাশ করলো সরকার
- বয়ফ্রেন্ডের সঙ্গে কক্সবাজার, কুমিল্লায় ফিরেই প্রাণ হারায় তাজমিন
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা
- সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, গোপন নথিতে যা জানা গেল
- বাসায় ডেকে ধর্ষণের পর রক্তক্ষণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
- শাহজালালে ৮০টি স্বর্ণের বারসহ বিমানের দুই কর্মী আটক
- স্কুলছাত্রী জান্নাতুল হত্যার রহস্য উদঘাটন, চাঞ্চল্যকর তথ্য অটোচালক সুমনের
- সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর
- তাহসিফের মৃত্যু: আরও তিনজনের সম্পৃক্ততার তথ্য
- মোটরসাইকেলের নম্বরপ্লেট সংক্রান্ত বিধিমালা সংশোধন, জটিলতা কাটলো
- সৌদিতে মৃত্যুদণ্ডের ২ দিন আগে পরিবারের সঙ্গে কথা হয় নজরুলের
- সাবেক শিক্ষামন্ত্রীর স্ত্রী ইমা বার্টনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- নতুন বেতন স্কেলের সুবিধা পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- অপ্রতিম হত্যার দিন তুহিনের গতিবিধি নিয়ে যা জানালেন মা
- প্রধানমন্ত্রী নিউইয়র্ক সফরসঙ্গী হচ্ছেন চার মন্ত্রীসহ ৩৫ জন
- বঙ্গোপসাগরে নিম্নচাপে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৫ দিন বৃষ্টির আভাস
- পুলিশ কর্মকর্তা আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত
- কড়া নিরাপত্তায় দেশে ফিরলো ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ
- ছাত্রদলের বিক্ষোভের মুখে অভিযান, মিলল তিন হাজার বস্তা সার
- ‘আমার দুধের শিশুকে অপরাধী বানানোর চেষ্টা মেনে নেব না’
- দিবস পালনে নতুন পরিপত্র জারি, বাড়ছে ছুটি
- নিখোঁজ সেই দুই কিশোরী কক্সবাজার থেকে উদ্ধার, যা জানা গেল
- বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক অভিষেক























