ঢাকা, বুধবার   ১১ নভেম্বর ২০২৬

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করার নির্দেশ

৯০ দিনের মধ্যে করোনার উৎস বের করার নির্দেশ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের উৎস কোথায়, সেটি তদন্ত করে দেখার জন্য আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গোয়েন্দাদের চেষ্টা দ্বিগুণ করার এবং বিষয়টি নিয়ে তার কাছে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছেন।

১১:১৮ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর শুরু ১ নভেম্বর

এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর শুরু ১ নভেম্বর

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশের নামকরা শিল্পীদের অংশগ্রহণে চারুশিল্পের অন্যতম বৃহৎ আয়োজনে মাসব্যাপী দ্বিবার্ষিক এশিয়ান আর্ট বিয়েনালের ১৯তম আসর। আসরটি আগামী ১ নভেম্বর থেকে শুরু হয়ে চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

১০:৫৪ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

ইব্রাহিমোভিচ ও তার দলকে জরিমানা

ইব্রাহিমোভিচ ও তার দলকে জরিমানা

সুইডিশ ফরোয়ার্ড ইব্রাহিমোভিচকে ৫০ হাজার ইউরো এবং তার দল এসি মিলানকে ২৫ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। একটি বাজির প্রতিষ্ঠানে ইব্রাহিমোভিচ ব্যবসায়িক অংশীদার হওয়ার কারণে এই শাস্তি ঘোষণা করে  উয়েফা।

১০:৩৬ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

জয়পুরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাছুম হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ মে) দুপুরে শহরের পূর্ব ধানমন্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাছুম হোসেন জয়পুরহাট সদর উপজেলার পারুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।  

১০:৩১ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

নতুন ডাক ভবনের যাত্রা শুরু আজ

নতুন ডাক ভবনের যাত্রা শুরু আজ

ডাক অধিদপ্তরের নবনির্মিত সদর দপ্তর ‘ডাক ভবনের’ আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২৭ মে)। রাজধানীর আগারগাঁওয়ে ডাক বাক্সের আদলে আধুনিক সুযোগ-সুবিধাসংবলিত নান্দনিক এই ভবনটি আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৯:৫৫ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৫, নিখোঁজ ১৫৫

নাইজেরিয়ায় নৌকাডুবিতে নিহত ৫, নিখোঁজ ১৫৫

নাইজেরিয়ার উত্তর-পশ্চিম কেব্বি রাজ্যে বুধবার (২৬ মে) একটি নৌকা দুর্ঘটনায় চার জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় ২০ জনকে উদ্ধার করা হলেও এখনও ১৫৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। 

০৯:৩৭ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সা: সম্পাদককে সাময়িক বহিস্কার

নাটোরে স্বেচ্ছাসেবক লীগ সা: সম্পাদককে সাময়িক বহিস্কার

নাটোর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাফিউল ইসলাম অন্তরকে দলীয় পদ থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে। বুধবার (২৬ মে) সংগঠনের কেন্দ্রিয় দপ্তর সম্পাদক আজিজুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

০৯:০২ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

শেষ ওয়ানডের স্কোয়াডে নাঈম শেখ

শেষ ওয়ানডের স্কোয়াডে নাঈম শেখ

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডের দলে ডাক পেলেন বাঁ-হাতি ব্যাটসম্যান মোহাম্মদ নাইম শেখ। বুধবার (২৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

০৮:৪৭ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

পিস ক্যারাভান’র উদ্বোধন 

পিস ক্যারাভান’র উদ্বোধন 

সাংস্কৃতিক বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ ‘পিস ক্যারাভান’ এর উদ্বোধন ঘোষণা করেছেন। পিস  ক্যারাভান একটি সামাজিক উন্নয়নমূলক ক্যাম্পেইন যার উদ্যোগে রয়েছে জেন ল্যাব। পার্টনার হিসেবে সমর্থন  প্রদান করছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। ডাইভার্সিটি ফর পিস্ , পার্টনারশিপ ফর এ টলারেন্ট  এন্ড ইনক্লুসিভ বাংলাদেশ ( পিটিআইবি ) এই প্রকল্পের সমন্বয়কারী। এই কর্মসূচিটি  সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়, আইপিডিসি ফিনান্স লিমিটেড এবং পাইপলাইন ইঞ্জিনিয়ার্স অ্যান্ড অ্যাসোসিয়েটস লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত হবে। একইসাথে  বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড (জন প্রশাসন মন্ত্রণালয়) এই প্রচার সফলভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে। এছাড়াও, পরিবর্তন ফাউন্ডেশন এবং বাংলাদেশ ফটোগ্রাফার গ্রুপ এই প্রচারের সাথে যুক্ত রয়েছেন। 

০৮:৩২ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের মধ্যে পার্থক্য

ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাসের মধ্যে পার্থক্য

ভারতে করোনাভাইরাস সংক্রমণের মধ্যে বিভিন্ন ধরনের ফাঙ্গাসজনিত সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ বাড়ছে। এর আগে ব্ল্যাক ফাঙ্গাস ও হোয়াইট ফাঙ্গাসের সংক্রমণের খবর পাওয়া গেলেও সোমবার প্রথম ইয়েলো ফাঙ্গাস সংক্রমণের খবর পাওয়ার পর মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

০৮:১৭ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

বিশ্বজুড়ে প্রাণহানি আরও সাড়ে ১২ হাজার

বিশ্বজুড়ে প্রাণহানি আরও সাড়ে ১২ হাজার

মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের তাণ্ডবে গোটাবিশ্ব এখন তটস্থ। টিকা কার্যক্রম চললেও থেমে নেই মৃত্যুর মিছিল। যে মিছিলে গত ২৪ ঘণ্টায় শামিল হয়েছে আরও ১২ হাজার ৪শ ৩৮ জন। আগের ২৪ ঘণ্টায় যা ছিল ১২ হাজার ৯২। গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে আরও ৫ লাখ ৫৭ হাজার ২৩ জন, আগের ২৪ ঘণ্টায় যা ছিল ৫ লাখ ২৬ হাজার ৭২৮ জন।

০৮:০০ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৮

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যান জোসে রেল ইয়ার্ডে বন্দুকধারীর হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। এ ঘটনায় বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি’র।

০৭:২৬ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, দ্বিতীয় স্থানে মিরাজ

র‍্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, দ্বিতীয় স্থানে মিরাজ

আইসিসি ওয়ানডে বোলার র‍্যাঙ্কিং তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২৪ বছর বয়সী টাইগার যুবকের এটিই ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিং। 

০৭:২৪ এএম, ২৭ মে ২০২১ বৃহস্পতিবার

এক টুকরো নজরুল

এক টুকরো নজরুল

১১:৪৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

‘পাকিস্তানকে ২০৩০ সালে বাংলাদেশের কাছে সাহায্য চাইতে হতে পারে’

‘পাকিস্তানকে ২০৩০ সালে বাংলাদেশের কাছে সাহায্য চাইতে হতে পারে’

বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিও ভূয়সী প্রশংসা এবং পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশ্বব্যাংকের একজন সাবেক উপদেষ্টা বলেছেন, দেশটির অর্থনৈতিক খাতে এই হতাশাজনক অবস্থা অব্যাহত থাকলে বাংলাদেশের কাছে পাকিস্তানের সহায়তা চাইতে হতে পারে।

১০:০৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

চাঁপাইনবাবগঞ্জে ক্রমেই বাড়ছে করোনাতঙ্ক 

চাঁপাইনবাবগঞ্জে ক্রমেই বাড়ছে করোনাতঙ্ক 

চাঁপাইনবাবগঞ্জে ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে করোনাভাইরাস। করোনার ভারতীয় ধরন শনাক্তের কারণে এই পরিস্থিতি। পরিস্থিতি এমনই যে, ‘বিষেশ লকডাউন’ দিয়ে চাঁপাইনবাবগঞ্জকে দেশ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে চলছে এক সপ্তাহের লকডাউন। চাঁপাইনবাবগঞ্জবাসীকে ঘরবন্দি থাকতে হচ্ছে। গত কয়েকদিন ধরেই করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা বাড়ছে। ফলে মানুষের মনে ফের ফিরতে শুরু করেছে আতঙ্ক। 

০৯:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

চাঁপাইনবাবগঞ্জে আম নিয়ে শঙ্কায় চাষিরা

চাঁপাইনবাবগঞ্জে আম নিয়ে শঙ্কায় চাষিরা

আমের রাজধানীখ্যাত জেলা চাঁপাইনবাবগঞ্জে গত এক সপ্তাহে হু হু করে বাড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণ। আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় মন্ত্রীপরিষদ বিভাগের নির্দেশে মঙ্গলবার (২৫ মে) থেকে জেলায় কঠোর লকডাউন দিয়েছে স্থানীয় প্রশাসন। কঠোর লকডাউনের আওতায় জেলায় প্রবেশ ও চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে জেলার আমচাষীরা। তবে পরিবহনের ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা থাকলেও এর কোন প্রভাব পড়বে না আম বাজারে। স্বাভাবিক থাকবে আমবাজার, পরিবহন ও বাজারজাতকরনের সকল কার্যক্রম। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

০৯:৫৩ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

খোলেনি দোকানপাট ফাঁকা রাস্তাঘাট
লকডাউনের দ্বিতীয় দিন

খোলেনি দোকানপাট ফাঁকা রাস্তাঘাট

চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের চলমান লকডাউনের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও শহর ও গ্রামাঞ্চলের জনবহুল এলাকা ছিল জনমানবশূন্য। প্রশাসনের তৎপরতায় ব্যস্ততম সড়ক ও অভ্যান্তরিন রাস্তায়ও ছিল ফাঁকা। সরকারি নির্দেশনায় সাধারণ মানুষ নিজেদের ঘরবন্দি রেখেছে৷ একইসঙ্গে পুলিশ-প্রশাসন কঠোর থাকায় সফল হয়েছে লকডাউন৷

০৯:৪৮ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

ঘূর্ণিঝড় ইয়াস’র ঝুঁকিমুক্ত বাংলাদেশ

ঘূর্ণিঝড় ইয়াস’র ঝুঁকিমুক্ত বাংলাদেশ

বাংলাদেশ এখন ঘূর্ণিঝড় ইয়াস’র ঝুঁকিমুক্ত। এটি এখন আরও উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ বিকেল তিনটা নাগাদ ডামরার উত্তর এবং বালাশোরের দক্ষিণ দিক দিয়ে ভারতের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। 

০৯:৩০ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

কলারোয়ায় ২৪ হাজার ব্যক্তি সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছে

কলারোয়ায় ২৪ হাজার ব্যক্তি সরকারের কাছ থেকে ভাতা নিচ্ছে

সাতক্ষীরার কলারোয়ায় ২৪ হাজার ব্যক্তি সরকারের কাছ থেকে নিয়মিত ভাবে ভাতা নিচ্ছে। এর মধ্যে -বয়স্ক ভাতা- ১২ হাজার ৭শ, ২৮ জন, বিধবা ভাতা- ৭ হাজার ৪শ, ৭২ জন, প্রতিবন্ধী শিক্ষা ভাতা- ২০৫ জন, প্রতিবন্ধী ভাতা- ৩হাজার ৭শ, ৮৯ জন, দলিত জনগোষ্টির মধ্যে বিশেষ ভাতা- ৫২জন, বীর মুক্তিযোদ্ধা ভাতা- ১৯৪ জন, হিজড়া ভাতা- ৩জন ও শিক্ষা উপ বৃত্তি- ১৩ জন সরকারী ভাবে নিয়মিত ভাতা নিচ্ছেন। 

০৯:১৭ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

রূপপুরের দ্বিতীয় ইউনিটের সরঞ্জাম পাঠানো হয়েছে

রূপপুরের দ্বিতীয় ইউনিটের সরঞ্জাম পাঠানো হয়েছে

বাংলাদেশের রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের  দ্বিতীয় ইউনিটের আদ্রতা পৃথকীকরন রিহিটার (এমএসআর ১২০০) এর জন্যে পৃথক ট্যাঙ্ক প্রস্তুত করে পাঠিয়েছে জিও পোডলস্ক জেএসসি (রোসাটমের যন্ত্র প্রস্তুতকারী শাখা – জেএসসি এটোমএনার্গোম্যাস )।

০৮:৪৬ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

সব খবর

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি